খুঁজুন
শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

লালদিয়া কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাচ্ছে ডেনমার্কের প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৬:১৮ অপরাহ্ণ
লালদিয়া কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাচ্ছে ডেনমার্কের প্রতিষ্ঠান

চট্টগ্রামের পতেঙ্গায় লালদিয়ার কনটেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার দায়িত্ব পাচ্ছে ডেনমার্কের প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস।

আজ বুধবার (১২ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। বিডা চেয়ারম্যান বলেন, দীর্ঘ আলোচনার পর এই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে সরকার। জানা গেছে এপিএম টার্মিনালস একটি বৈশ্বিক বন্দর ও টার্মিনাল পরিচালনাকারী প্রতিষ্ঠান, যা বিশ্বের শীর্ষস্থানীয় ডেনিশ শিপিং কোম্পানি ম্যারস্ক গ্রুপের একটি অংশ। টার্মিনাল নির্মাণে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সাইনিং মানি হিসেবে দেওয়া হবে ২৫০ কোটি টাকা

আশিক চৌধুরী বলেন, এপিএম টার্মিনালস আমাদের সঙ্গে লালদিয়া কন্টেইনার টার্মিনাল তৈরি কাজ নিচ্ছে। আমরা তাদের একটা খোলা ময়দান দিচ্ছি। সেখানে তারা টার্মিনাল নির্মাণ করবে, জেটি নির্মাণ করবে, তারপর তারা পুরোটা পরিচালনা করবে। এখানে মালিকানা পুরোটাই থাকছে বন্দরের হাতে। তারা আমাদের জায়গার ওপরে নিজেরা একটা টার্মিনাল করবে এবং ৩০ বছর পরে এটার একটা সময় বর্ধিত করার সুযোগ আছে, যদি ওনারা কেপিআই সঠিক ভাবে ব্যবস্থাপনা করে তাহলে সময় বাড়ানো হবে। না হলে পুরোটা আমাদের কাছে হস্তান্তর করে দেবে।

তিনি বলেন, এই প্রকল্পে তাদের প্রায় ৫৫০ মিলিয়ন ডলারের মতো খরচ হবে, যা ৬ হাজার ৭০০ কোটি টাকা প্রায়। এই পুরো টাকাই তারা দেবে, বাংলাদেশ সরকারের কোনও খরচ হবে না। সুতরাং এই পুরো অর্থ আগামী তিন বছরে বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ হিসেবে ঢুকবে।

আশিক চৌধুরী বলেন, আমরা আশা করছি লালদিয়া টার্মিনাল একটা বিশ্বমানের প্রযুক্তির সহায়তায় তৈরি হবে এবং আমাদেরকে বিশ্বমানের সেবা দিতে পারবে। চট্টগ্রামের নিউমুরিং টার্মিনাল থেকে এটায় কিছুটা পার্থক্য আছে। এখানে দ্বিগুণ সংখ্যায় জাহাজ ভিড়তে পারবে। এর ফলে অনেক ক্ষেত্রে দেখা যায় লাইটার জাহাজে করে পণ্য টারমিনালে আনা আমরা এড়াতে পারবো। আরেকটা বড় পার্থক্য হচ্ছে এই টার্মিনাল আমরা সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা চালাতে পারবো। এতে করে কনটেইনারের যে ব্যাকলগ তৈরি হয় সেটা আমরা আশা করছি এখানে কমে যাবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে ইউরোপের কোনও দেশ থেকে প্রত্যক্ষ বড় বিনিয়োগ এই প্রথম , এরকম আগে কখনো আসেনি।

তিনি বলেন, “শুধু ইউরোপ নয় এশিয়ার বিভিন্ন দেশ যেমন চীন, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, মালয়েশিয়া ইত্যাদি দেশে তাদের বন্দর পরিচালনার দীর্ঘ অভিজ্ঞতার আলোকে এই প্রকল্প বাংলাদেশে বিশ্বমানের প্রযুক্তি, দক্ষতা ও কার্যকারিতা নিয়ে আসবে। লালদিয়া কনটেইনার টার্মিনাল হবে দেশের প্রথম গ্রীন ও স্মার্ট পোর্ট, যা বর্তমান সক্ষমতার দ্বিগুণ আকারের জাহাজ ধারণ করতে পারবে এবং ২৪ ঘণ্টা নাইট ন্যাভিগেশন সুবিধাসহ পূর্ণমাত্রায় পরিচালিত হবে। এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ সরাসরি বৈশ্বিক শিপিং সংযোগ পাবে এবং রফতানিকারক ও আমদানিকারকদের জন্য পরিবহন ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে।”

বিডি চেয়ারম্যান জানান, এপিএম টার্মিনালের মতো একটি বিশ্বমানের বিনিয়োগকারী বাংলাদেশে আসলে তা দেশের অন্যান্য খাতে অতিরিক্ত বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করবে। টার্মিনাল চালু হলে বন্দরটির কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা ৮ লাখেরও বেশি টিইইউ প্রতি বছর বৃদ্ধি পাবে, যা বর্তমান সক্ষমতার তুলনায় প্রায় ৪৪ শতাংশ বেশি। টার্মিনালটি ২০৩০ সালের মধ্যে চালু হওয়ার প্রত্যাশা করা হচ্ছে। প্রকল্পটি রাজস্ব ভাগাভাগি ভিত্তিতে পরিচালিত হবে, যার মাধ্যমে সিপিএ প্রতি কনটেইনারে নির্দিষ্ট ডলার-নির্ভর রাজস্ব পাবে। একইসঙ্গে কর, শুল্ক এবং সামুদ্রিক আনুষঙ্গিক সেবার মাধ্যমে সরকারের আয়ও বাড়বে।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা