খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কুবি কর্মচারীদের মানববন্ধন

কুবি প্রতিনিধি :
প্রকাশিত: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৭:১৬ অপরাহ্ণ
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কুবি কর্মচারীদের মানববন্ধন

বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নবম পে-স্কেল বাস্তবায়নে ‘প্রহসন ও টালবাহানা’র প্রতিবাদে এবং আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীরা।

রবিবার (১৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে একত্রিত হয়ে তারা এ কর্মসূচি পালন করেন। মানববন্ধনে অংশ নেওয়া কর্মচারীরা অভিযোগ করেন, প্রশাসন নতুন পে-স্কেল বাস্তবায়নে অযথা গড়িমসি করছে, যা তাদের জীবনে চরম অনিশ্চয়তা তৈরি করেছে।

গণিত বিভাগের কম্পিউটার অপারেটর এ.কে.এম. কামরুল হাসান বলেন,
“মাননীয় প্রধান উপদেষ্টা বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার উদ্যোগ নিয়েছেন। কিন্তু কর্মচারীদের ন্যায্য প্রাপ্য পে-স্কেল না দিলে দুর্নীতিমুক্ত পরিবেশ গড়া সম্ভব নয়। ডিসেম্বরের মধ্যে নবম পে-স্কেল বাস্তবায়নের ঘোষণা দেওয়া হলেও নভেম্বরেই অর্থ উপদেষ্টা বলছেন তা সম্ভব নয়—এটি প্রশ্নবিদ্ধ।”

তিনি আরও বলেন,
“যদি বাস্তবায়ন সম্ভব না হয়, তবে পে কমিশন গঠনের অর্থ কী? কর্মচারীদের দাবিয়ে রেখে দেশ চালানো যাবে না। দেশের সুশাসনের জন্য মানসম্মত পে-স্কেল জরুরি।”

হাফেজ রাশেদুল ইসলাম বলেন,
“প্রতি পাঁচ বছর অন্তর পে-স্কেল দেওয়ার কথা থাকলেও দশ বছরেও আমরা পাইনি। অষ্টম পে-স্কেলে যে বৈষম্য করা হয়েছিল, তা দেশের অন্য কোথাও দেখা যায়নি। আমরা আশা করেছিলাম নতুন সরকার বৈষম্য দূর করবে। এখনো সেই আশা বজায় আছে।”

বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের সহ-সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মো. মাসুদ আলম বলেন,
“২০১৫ সালের পে-স্কেলে আমরা বড় ধরনের বৈষম্যের শিকার হয়েছি। সে সময় থেকেই কর্মচারীরা প্রতিবাদ জানিয়ে আসছেন। অন্তর্বর্তীকালীন সরকার পে কমিশন গঠন করলেও এখন নানা অজুহাতে বাস্তবায়ন এড়িয়ে যাচ্ছে।”

তিনি আরও বলেন,
“নবম পে-স্কেল আমাদের প্রাণের দাবি। কমিশন আপনারা করেছেন—এখন বাস্তবায়নও আপনাদেরই করতে হবে।”

উল্লেখ্য, গত জুলাইয়ে নতুন পে কমিশন গঠন করা হয় এবং ছয় মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এই প্রতিবেদনের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত নেওয়ার কথা থাকলেও অর্থ উপদেষ্টা জানিয়েছেন, নতুন পে-স্কেল বাস্তবায়নের দায়িত্ব নির্বাচিত সরকারের হাতে থাকবে।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা