খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কুবিতে আইইএলটিএস প্রস্তুতি বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত

কুবি প্রতিনিধি :
প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৮:১৭ অপরাহ্ণ
কুবিতে আইইএলটিএস প্রস্তুতি বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির উদ্যোগে এবং এডিটজ আইটি ইনস্টিটিউটের সহযোগিতায় সোমবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনুষদের সম্মেলন কক্ষে আইইএলটিএস (IELTS) প্রস্তুতি বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

ওয়ার্কশপে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষার্থী এবং এডিটজ আইটি ইনস্টিটিউটের আইইএলটিএস ইন্সট্রাক্টর আল-আরাফাত আমিন রাফি। তিনি শিক্ষার্থীদের আইইএলটিএসের চারটি মডিউল—শোনা, বলা, পড়া ও লেখা—সম্পর্কে ধারণা প্রদান এবং উচ্চ স্কোর অর্জনের কৌশল ও ধাপে ধাপে প্রস্তুতির প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করেন।

 

প্রশিক্ষক আল-আরাফাত আমিন রাফি বলেন, “যদি আমরা নিয়মিত ইংরেজি বলি, শোনি ও লিখি, তাহলে ভালোভাবে শিখতে পারব। এটি আমাদের বর্তমান ও ভবিষ্যৎ শিক্ষাজীবনে অত্যন্ত কাজে লাগবে।”

এডিটজ আইটি ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠাতা মাহি রহমান বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন ক্যারিয়ারে সফল হতে পারে, তার জন্য দক্ষতা অর্জন জরুরি। শিক্ষার্থীরা ইংরেজি, কম্পিউটার, গ্রাফিক্স ডিজাইনিংসহ বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা অর্জন করবে। আমাদের মূল লক্ষ্য শিক্ষার্থীদের দক্ষ করে তোলা।”

কুবি রিসার্চ সোসাইটির আহ্বায়ক দিপংকর চন্দ্র দাস বলেন, “আমরা নিয়মিতভাবে শিক্ষার্থীদের গবেষণামূলক উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় এগিয়ে নেওয়ার জন্য সেমিনার ও স্কিল-বিল্ডিং ওয়ার্কশপ আয়োজন করি। আজকের আইইএলটিএস বিষয়ক সেমিনার শিক্ষার্থীদের আন্তর্জাতিক উচ্চশিক্ষা এবং ক্যারিয়ার পরিকল্পনায় বাস্তবসম্মত ধারণা প্রদান করেছে।”

তিনি আরও যোগ করেন, “আমরা বিশ্বাস করি, এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা আরও শক্তিশালী করবে এবং তাদের আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষম করবে। কুবি রিসার্চ সোসাইটি ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য উদ্ভাবনী ও গবেষণাবান্ধব প্রোগ্রাম চালু রাখবে।”

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা