খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লার স্কুল ছাত্রীকে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষক পুনঃযোগদানের পাঁয়তারা

স্টাফ রিপোর্টার :
প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ১২:৫০ অপরাহ্ণ
কুমিল্লার স্কুল ছাত্রীকে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষক পুনঃযোগদানের পাঁয়তারা

কুমিল্লা মহানগরের ছোটরা এলাকায় অবস্থিত মালেকা মমতাজ বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির দায়ে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোজাম্মেল হককে চূড়ান্তভাবে বরখাস্ত করা হয়। তবে সম্প্রীতি তিনি আবারও বিদ্যালয়ে যোগদানের পাঁয়তারা চালাচ্ছে বলে জানা গেছে।

জানা যায়, ২০১৯ সালের ১৭ জানুয়ারি ছাত্রীটি বই পরিবর্তনের জন্য শিক্ষক মোজাম্মেল হকের কাছে যায়। ভুক্তভোগী ছাত্রীর অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত শিক্ষক তাকে বইয়ের গোডাউনে নিয়ে দরজা বন্ধ করে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা করেন। ছাত্রীটি কোনোমতে পালিয়ে এসে বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে জানায়, পরবর্তীতে ভুক্তভোগী ছাত্রী ও তার বাবা-মা প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। ​এই অভিযোগের ভিত্তিতে বিদ্যালয় পরিচালনা কমিটি জরুরি সভা করে শিক্ষক মোজাম্মেল হককে সাময়িক বরখাস্ত করে এবং একটি পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটির রিপোর্টে অভিযুক্ত শিক্ষক মোহাম্মদ মোজাম্মেল হকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। যদিও অভিযুক্ত শিক্ষক লিখিতভাবে ঘটনার জন্য অনুতপ্ত হয়ে অঙ্গীকার করে বলেন, তিনি ৩/৪ মাসের মধ্যে স্বেচ্ছায় শিক্ষকতা পেশা ছেড়ে দেবেন। তবুও তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে এবং তার লিখিত জবাব সন্তোষজনক না হওয়ায় কমিটি তাঁকে চূড়ান্তভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। এই বহিষ্কারের সিদ্ধান্ত কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের আপীল ও আরবিটেশন বোর্ডে পাঠানো হলে সেখানেও তা গৃহীত হয়।

​তবে, বহিষ্কৃত শিক্ষক মোজাম্মেল হক বর্তমানে আইনি প্রক্রিয়া ব্যবহার করে আবারও মালেকা মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ে যোগদানের পাঁয়তারা করছেন বলে জানা গেছে। এটি তাঁর বিরুদ্ধে প্রথম অভিযোগ নয়; অনুসন্ধানে দেখা যায়, এই বিদ্যালয়ে যোগদানের পূর্বে ব্রাহ্মণপাড়া থানাধীন সিদলাইয়ের নাজনীন উচ্চ বিদ্যালয়েও ছাত্রীকে যৌন হয়রানির দায়ে তিনি অবসর নিতে বাধ্য হন। এমনকি ২০১৬ সালেও মালেকা মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ের একাধিক ছাত্রীর উপর যৌন হয়রানির অভিযোগ উঠলে, কোতোয়ালি থানা পুলিশ বিষয়টিতে হস্তক্ষেপ করলে তৎকালীন প্রধান শিক্ষক শাহাদাৎ হোসেন, অভিযুক্ত শিক্ষক মোজাম্মেল হকের মুচলেকা নিয়ে বিষয়টি ধামাচাপা দিয়েছিলেন।

ছাত্রীকে যৌন হয়রানির দায়ে বরখাস্তকৃত শিক্ষক মোজাম্মেল হকের পূনরায় বিদ্যালয়ে যোগদানের পায়তারার বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের নিয়োজিত আইনজীবী রফিকুল ইসলাম হোসাইনী জানান, ‘বর্তমানে স্কুলের ম্যানেজিং কমিটি বিলুপ্ত হওয়ায়, একজন অতিরিক্ত জেলা প্রশাসক সভাপতির দায়িত্ব নেন। বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক ওরাসিরুল হাসানের অসহযোগিতার কারণে তিনি আইনি বিষয়ে বিদ্যালয়ের বর্তমান সভাপতি মহোদয়ের সাথে এ বিষয়ে মিটিং করে কোন সিদ্ধান্ত গ্রহণ করতে পারছেন না, যা অভিযুক্ত শিক্ষকের পুনঃযোগদানের পথ সুগম করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।’

নারী শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই বিদ্যালয়ে যেন কোনোভাবেই ছাত্রীকে যৌন হয়রানির দায়ে বরখাস্তকৃত শিক্ষক মোজাম্মেল হক পুনরায় যোগদান করতে না পারে এবং সুষ্ঠু আইনি প্রক্রিয়ার মাধ্যমে ছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করা হয় সেটাই মালেকা মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ের সাধারণ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিদ্যালয়ের আশপাশের এলাকাবাসী জোর দাবী।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা