খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জকসু নির্বাচন

জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে স্বতন্ত্র থেকে লড়বেন রাকিব মাজহার

নির্বাচিত হলে আমার ছোট ভাইবোনেরা আমাদের মতো বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন থেকে সম্মুখীন হওয়া সমস্যাগুলো যেন মোকাবিলা করতে না হয় সেদিকে সচেতন থাকবো: রাকিব মাজহার
জবি প্রতিনিধি :
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ৯:৫০ অপরাহ্ণ
জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে স্বতন্ত্র থেকে লড়বেন রাকিব মাজহার

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে কার্যনির্বাহী সদস্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০ তম আবর্তনের নবীন শিক্ষার্থী মো. রাকিব মাজহার।
‎

মঙ্গলবার (১৮ নভেম্বর) শহীদ সাজিদ ভবনে অবস্থিত নির্বাচন কমিশন কার্যালয়ে তিনি মনোনয়ন জমা দেন। রাকিব বিশ্ববিদ্যালয়ের  গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
‎
‎মনোনয়ন সংগ্রহের পর রাকিব  বলেন, “স্বতন্ত্র থেকে মনোনয়ন নিয়েছি শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার জন্য।জগন্নাথ বিশ্ববিদ্যালয় নানাবিধ সমস্যায় জর্জরিত। শিক্ষার্থীদের  অধিকার আদায়ের সংগ্রামে সবসময় পাশে থাকার চেষ্টা করেছি, কখনো সামনের সারিতে কখনো বা পিছনে।
‎
‎তিনি বলেন, আমি মনে করি আমার জবিয়ান ভাই বোনেরা যথেষ্ট মেধাবী এমনকি অন্য ক্যাম্পাসের শিক্ষার্থীদের থেকে আলাদাভাবে চিন্তা করে আর এটা শিখিয়েছে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়। সুতরাং শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি নির্বাচনে ও সেই বুদ্ধিমত্তার পরিচয় দিবে।
‎
‎তিনি আরও বলেন, আমি যেহেতু রাজনৈতিক ব্যক্তিত্ব বা সংগঠনের কেউ নই। তাই নির্বাচিত হলে আমার ডিসিশন মেকার হিসেবে কাজ করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী। বলা যায় তারাই আমার নেতা আমি তাদের প্রতিনিধি।
‎

উল্লেখ্য, ১২ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। ১৩ নভেম্বর চারজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। ১৬–১৭ নভেম্বর চলবে মনোনয়নপত্র বিতরণ। ১৭ ও ১৮ নভেম্বর মনোনয়নপত্র দাখিল, ১৯–২০ নভেম্বর বাছাই এবং ২৩ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ হবে। ২৪–২৬ নভেম্বর আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির পর ২৭ ও ৩০ নভেম্বর প্রার্থীদের ডোপ টেস্ট নেওয়া হবে। ৩ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ৪, ৭ ও ৮ ডিসেম্বর; প্রত্যাহারকৃত তালিকা প্রকাশ হবে ৯ ডিসেম্বর। ৯–১৯ ডিসেম্বর চলবে প্রচারণা। ২২ ডিসেম্বর ভোটগ্রহণ ও গণনা অনুষ্ঠিত হবে, এবং ২২–২৩ ডিসেম্বরের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে।
‎
‎কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী মো. রাকিব মাজহারের নির্বাচনী ইশতেহার-

‎১.দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের অগ্রগতি ও তদারকিতে জকসুর সক্রিয় ভূমিকা নিশ্চিত।
‎
‎২.শহীদ সাজিদ একাডেমিক ভবনের জরাজীর্ণ সিড়ি দ্রুত মেরামতে প্রশাসনের সাথে নিয়মিত ফলো-আপ।
‎
‎ ৩.রফিক ভবনের বেহাল অবস্থা দূরীকরণ—রেনোভেশন, আলো, নিরাপত্তা জোরদার
‎ বিভিন্ন বিভাগে নষ্ট ওয়াশরুম বেসিন ও পানির সমস্যা দ্রুত সমাধানের চাপ সৃষ্টি।
‎
‎ ৪.গবেষণামূলক পাঠদানের জন্য প্রয়োজনীয় ল্যাব সরঞ্জাম, যন্ত্রপাতি ও রিসোর্স সংগ্রহে অগ্রাধিকার।
‎
‎৫.ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ, সংগীত বিভাগসহ নাট্যকলা বিভাগের জন্য নিয়মিত ক্লাসরুম নিশ্চিত।
‎
‎৬.কেন্দ্রীয় খেলার মাঠ আধুনিকায়ন—সবুজ মাঠ পুনরুদ্ধার, সিটি করপোরেশনের জায়গা ডিভাইডার দিয়ে আলাদা করা। মাঠের বেহাল দশা দূরীকরণ।
‎
‎ ৭.ভাঙ্গা–ফরিদপুর রুটে শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালুর উদ্যোগ।
‎
‎ ৮.ক্যাম্পাসে ক্লাস চলাকালে যেসব মিছিল/কর্মসূচি পাঠদানে ব্যাঘাত ঘটায়—তা রোধে জকসুর সক্রিয় পদক্ষেপ।
‎
‎৯. একাডেমিক সুবিধা ও শিক্ষায় সমতা
‎ আধুনিক ভাষা শিক্ষা ইনস্টিটিউটে নতুন ভাষাভিত্তিক কোর্স চালুর উদ্যোগ (চাইনিজ, কোরিয়ান, স্প্যানিশ, আরবি, জাপানিজ,ইংরেজি, ফরাসি ইত্যাদি)।
‎
‎১০. শিক্ষক নিয়োগে জবিয়ানদের যোগ্যতার ভিত্তিতে প্রাধান্য নিশ্চিত করার দাবি উত্থাপন।
‎
‎১১.সম্পূরক বৃত্তি বৃদ্ধি ও আবাসন ভাতাসহ যোগ্য শিক্ষার্থীদের জন্য স্বচ্ছ বৃত্তি প্রদান নিশ্চিত।
‎
‎১২. দখলকৃত হল পুনরুদ্ধার করে শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত করা।
‎
‎১৩.একমাত্র নারী শিক্ষার্থী হলের সুযোগ, সেবা ও নিরাপত্তা বৃদ্ধি।
‎
‎১৪.নারী শিক্ষার্থীদের ক্যাম্পাস–বাস–হল–ক্লাসরুমে সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত।
‎
‎১৫.সকল ধর্মের ভাই-বোনদের জন্য ক্যাম্পাসে প্রার্থনাস্থলের ব্যবস্থা ও নিরাপত্তা নিশ্চিত।
‎১৬.অনিয়ম, হয়রানি, ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে কঠোর অবস্থান।
‎১৭. দূর্ঘটনাপ্রবণ ভবনগুলো দ্রুত পরিত্যক্ত ঘোষণা করা।
‎১৮.ক্যাম্পাসের আশেপাশে চাঁদাবাজি মুক্ত রাখতে দৃঢ় সংকল্প।
‎১৯.আইটি সেল এবং ক্যারিয়ার ক্লাবের সুযোগ বৃদ্ধি।
‎২০. অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মেধা বৃত্তি প্রদান।
‎২১. একমাত্র ক্যান্টিনে খাবার মান বৃদ্ধি।
‎তিনি আর আরও বলেন,আমার লক্ষ্য পুরোপুরি শিক্ষার্থী নির্ভর একটা ক্যাম্পাস গঠন।কোনো দল নয়—পুরো জবিই পরিবারই,আমার একমাত্র শক্তি।স্বার্থ নয়—শিক্ষার্থীদের অধিকারই আমার অঙ্গীকার।এই যাত্রায় আমার পাশে থাকুন।সমর্থন দিন।
‎

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা