খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জেলে বসেই অনার্সে প্রথম, মাস্টার্সে সিজিপিএ- ৪ পেলেন সাবেক শিবির নেতা

রাবি প্রতিনিধি :
প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৯:৫৪ অপরাহ্ণ
জেলে বসেই অনার্সে প্রথম, মাস্টার্সে সিজিপিএ- ৪ পেলেন সাবেক শিবির নেতা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফলিত গণিত বিভাগের শিক্ষার্থী ও রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সাবেক শিক্ষা সম্পাদক রফিকুল ইসলাম দীর্ঘ এক দশকের জটিলতা ও ভোগান্তি পেরিয়ে অবশেষে মাস্টার্সে সিজিপিএ ৪.০০ পেয়ে ফলাফল অর্জন করেছেন। আজ (২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসনের রিভিউ শেষে তার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে।

অনার্সে জেল থেকেই ফার্স্ট ক্লাস ফার্স্ট, ২০০৭-০৮ সেশনে ভর্তি হন রফিকুল ইসলাম, প্রথম বর্ষেই পরীক্ষায় প্রথম হন, পরের বছর রাজনৈতিক কারণে গ্রেপ্তার হয়ে কারাগারে পাঠানো হয়। কিন্তু সেখান থেকেই পরীক্ষা দিয়ে আবারও অনার্সে সিজিপিএ ৩.৮০ পেয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে অর্জন করেন গোল্ড মেডেল।

রাজনীতি ও অভিযোগের জটিলতায় হারান ছাত্রত্ব, ২০১৪ সালে বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে আবেদন করার পর থেকেই শুরু হয় নতুন সংকট। মিথ্যা নম্বরপত্র টেম্পারিং ও থিসিস জালিয়াতির অভিযোগ তোলা হয়। রাজনৈতিক চাপের কারণে রফিকুলের ছাত্রত্ব বাতিল করা হয়। দীর্ঘ ১০ বছর ধরে তার ফলাফল আটকে রাখা হয়।

আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৩ সালের ৩ অক্টোবর তিনি রেজিস্ট্রেশন পুনর্বহালের আবেদন করেন।
বিশ্ববিদ্যালয় রিভিউ কমিটি গঠন করে এবং যাচাই শেষে ছাত্রত্ব পুনর্বহাল ও থিসিস পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নেয়।

চলতি বছরের ৬ ফেব্রুয়ারি সিন্ডিকেট সভায় আনুষ্ঠানিক অনুমোদন পায় বিষয়টি। আজ শেষ পর্যন্ত প্রকাশ হয় বহুল প্রতীক্ষিত ফলাফল — সিজিপিএ ৪.০০।

রফিকুল ইসলামের অনুভূতি-

  •  “আল্লাহর কাছে শুধু চেয়েছিলাম, মৃত্যুর আগে যেন সম্মানটা ফিরে পাই। আজ সেই দোয়া কবুল হয়েছে। অনেকে আমার পাশে দাঁড়িয়েছেন — আমি তাঁদের কাছে কৃতজ্ঞ।”

তিনি আরও বলেন —

  • “যারা ভিত্তিহীন অভিযোগ করে আমার ক্যারিয়ার ধ্বংস করতে চেয়েছিলেন, তাঁদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে বিশ্ববিদ্যালয়?”

রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন—

  • “এটা এক ইতিহাস। জেলে থেকেও অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট, আজ মাস্টার্সেও ৪.০০! একদিন, দু’দিন নয় — ১২ বছর পর তিনি ফলাফল হাতে পেলেন।”

তিনি আরও যোগ করেন—

  • “এভাবে ছাত্রশিবিরের অনেক শিক্ষার্থী অ্যাকাডেমিক হ্যারাসমেন্টের শিকার হয়েছেন। তাদের ত্যাগ ও তিতিক্ষার ওপরই দাঁড়িয়ে আছে আগামী দিনের বিজয়।”

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা