নীল তিমির হৃদপিণ্ডের ওজন একটি ছোট গাড়ির সমান!
পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী নীল তিমি (Blue Whale)। বৈজ্ঞানিক নাম Balaenoptera musculus (বালেনোপেটেরা মাসকুলাস)। দানবাকৃতির এই সামুদ্রিক প্রাণীর দৈর্ঘ্য প্রায় ২৫–৩০ মিটার, যা একটি সাধারণ বাসের চেয়েও বড়। ওজন ১,৫০,০০০ থেকে ২,০০,০০০ কেজিরও বেশি। তাদের আয়ুষ্কাল সাধারণত ৭০–৯০ বছর।
পৃথিবীর প্রায় সব মহাসাগরেই নীল তিমির দেখা পাওয়া যায়। তারা ক্রিল নামের ক্ষুদ্র চিংড়ির মতো প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করে।

গবেষণায় দেখা গেছে, নীল তিমির হৃদপিণ্ডের ওজন প্রায় ১৮০–২০০ কেজি—যা একটি ছোট গাড়ির সমান। বিশ্রাম অবস্থায় নীল তিমির হৃদস্পন্দন প্রতি মিনিটে মাত্র ২–১০ বার। বিশাল শারীরিক গঠন এবং গভীরে ডুব দেওয়ার অভিযোজন ক্ষমতার কারণেই তাদের হৃদস্পন্দন এতো ধীরগতির হয়।
এছাড়া নীল তিমির ডাক পৃথিবীর সবচেয়ে জোরালো জৈব শব্দগুলোর একটি, যা পানির নিচে হাজার হাজার কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে সক্ষম।








আপনার মতামত লিখুন