বেগম জিয়ার সুস্থতা কামনায় চবি সাদা দলের দোয়া মাহফিল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুর ২টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যালয়ে এ দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাদা দল।
এসময় বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটায় সাদা দলের সদস্যরা গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং মহান আল্লাহর দরবারে তার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে কায়মনোবাক্যে দোয়া করেন। তারা বেগম জিয়ার সুস্থতার মাধ্যমে দেশ ও জাতির চলমান ক্রান্তিকালে তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সুযোগ কামনা করা হয়।
সাদা দলের নেতৃবৃন্দ জানান, গণতন্ত্রের জন্য যিনি সারাজীবন সংগ্রাম করেছেন, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ ভীষণ অসুস্থ। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তার দ্রুত আরোগ্য লাভ করে দেশ ও জাতির সেবায় আবার ফিরে আসার জন্য আল্লাহর কাছে বিনীত প্রার্থনা করছি।
দোয়া মাহফিলে সাদা দলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শাহাদাত হোছাইন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন চবি ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স বিভাগের সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এন.এম. সাজ্জাদুল হক ও ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল্লাহ আল-মাসুম। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব জনাব হাফেজ আবু দাউদ মুহাম্মদ মামুন। এসময় সাদা দলের সর্বস্তরের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।








আপনার মতামত লিখুন