খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ডাঙায় উঠে শ্বাস নিতে পারে ‘স্নেকহেড ফিশ’ দেখা মাত্রই এই মাছ মেরে ফেলার নির্দেশ!

খবরবেলা ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ৩:৩৯ অপরাহ্ণ
ডাঙায় উঠে শ্বাস নিতে পারে ‘স্নেকহেড ফিশ’ দেখা মাত্রই এই মাছ মেরে ফেলার নির্দেশ!

যুক্তরাষ্ট্রে পুনরায় দেখা মিলেছে এমন এক ভয়ংকর মাছের, যা পানির বাইরে ডাঙায় উঠে ঘণ্টার পর ঘণ্টা বেঁচে থাকতে পারে। বিপজ্জনক এই মাছটির নাম ‘স্নেকহেড ফিশ’—আকৃতিতে সাপের মতো হওয়ায় এ নামকরণ। পরিবেশের জন্য হুমকি হয়ে ওঠায় এটিকে দেখা মাত্রই ধ্বংস করার নির্দেশ দিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।

১৯৯৭ সালে ক্যালিফোর্নিয়ার সান বার্নাডিনোর সিলভারহুড লেকে প্রথম ধরা পড়েছিল রহস্যময় এই মাছ। ধারণা করা হয়, এর উৎপত্তি পূর্ব এশিয়ায়। কয়েক বছর পর আবারও যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে স্নেকহেড ফিশের সন্ধান মিলতেই সমুদ্রবিজ্ঞানীরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

পানির বাইরে বাতাসে শ্বাস নিতে পারে!

মেরিল্যান্ড প্রকৃতি সংরক্ষণ বিভাগের গবেষকদের মতে—স্নেকহেড ফিশের বিশেষ ধরনের শ্বাসতন্ত্র রয়েছে, যা তাকে পানি ছাড়াই বাতাস থেকে অক্সিজেন গ্রহণে সক্ষম করে। ফলে এই মাছ ডাঙায় উঠে ঘণ্টার পর ঘণ্টা বেঁচে থাকতে পারে।
হঠাৎ পরিবেশ পরিবর্তনের কারণে এটি কিছু সময়ের জন্য নিস্তেজ হয়ে পড়লেও দ্রুতই স্বাভাবিক হয়ে যায়।

শিকারি স্বভাব, হুমকিতে স্থানীয় প্রাণী, এই মাছ অত্যন্ত আক্রমণাত্মক। এরা— ছোট মাছ, জলাশয়ের অন্যান্য প্রাণী, এমনকি ছোট ইঁদুর পর্যন্ত খেয়ে ফেলতে পারে।

একটি পূর্ণবয়স্ক স্নেকহেড ফিশের দৈর্ঘ্য তিন ফুট পর্যন্ত এবং ওজন ১৮ পাউন্ড হতে পারে। এর ধারালো দাঁত শিকারকে সহজেই ছিন্নভিন্ন করতে সক্ষম।

বিজ্ঞানীরা সতর্ক করেছেন, এই মাছ যেকোনো জলাশয়ে ছড়িয়ে পড়লে স্থানীয় বাস্তুতন্ত্র ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। দ্রুত বংশবৃদ্ধি এবং সবধরনের ছোট প্রাণী ভক্ষণ করার ক্ষমতার কারণে এটি পানির স্বাভাবিক খাদ্যচক্র ভেঙে দিতে পারে।

এ কারণেই মার্কিন কর্তৃপক্ষ জারি করেছে বিশেষ নির্দেশ—
যেখানেই এই মাছটি দেখা যাবে, সঙ্গে সঙ্গে মেরে ফেলতে হবে। এতে স্থানীয় জলজ পরিবেশ সুরক্ষিত থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা