খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোক্তার অধিকার প্রতিষ্ঠায় ক্যাব-বিএসএএফই একসাথে কাজ করার অঙ্গীকার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ৮:০৬ অপরাহ্ণ
ভোক্তার অধিকার প্রতিষ্ঠায় ক্যাব-বিএসএএফই একসাথে কাজ করার অঙ্গীকার

দেশের মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত ও ভোক্তা অধিকার সুরক্ষায় যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও বাংলাদেশ সেফ অ্যাগ্রো ফুড ইফোর্টস (বিএসএএফই)।

আজ শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ফার্মগেটের তুলা উন্নয়ন ভবনে আয়োজিত এক জাতীয় সেমিনারে এ অঙ্গীকার ব্যক্ত করে ভোক্তা অধিকারভিত্তিক এই দুই বেসরকারি সংগঠন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যাবের সভাপতি ও বাংলাদেশ সরকারের সচিব (পিআরএল) এএইচএম সফিকুজ্জামান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসএএফই-এর লিড পরিচালক মাহমুদ হাসান। তিনি বলেন, দেশে খাদ্য নিরাপত্তা এখন জরুরি জাতীয় অগ্রাধিকার। প্রতিবছর প্রায় ৩ কোটি মানুষ খাদ্যবাহিত রোগের ঝুঁকিতে থাকে। বাজারে ভেজাল, বিভ্রান্তিকর বিজ্ঞাপন, অনিরাপদ পণ্য ও অনলাইন প্রতারণা বাড়ছে। সবজির ৭১ শতাংশে অতিরিক্ত কীটনাশক, তেলে বিপজ্জনক ট্রান্স ফ্যাট এবং দুর্বল নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ছে।

প্রবন্ধে আরও বলা হয়, গত বছর ডিএনসিআরপি-তে জমা পড়া ৮০ হাজারের বেশি অভিযোগ প্রমাণ করে—দেশে ভোক্তা অধিকার লঙ্ঘন আশঙ্কাজনকভাবে বাড়ছে। তাই শক্তিশালী ভোক্তা অধিকার ব্যবস্থা গড়ে তোলা, গবেষণা-ভিত্তিক সক্ষমতা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর অভিযোগ ব্যবস্থার সম্প্রসারণ এখন জরুরি।

সেমিনারে বক্তৃতা করেন কৃষিবিজ্ঞানী ড. মোহাম্মদ জয়নুল আবেদীন, সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক কাওছারুল ইসলাম সিকদার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ এনায়েত-ই-রাব্বি, বিএসটিআই-এর উপপরিচালক এনামুল হক, কৃষি অর্থনীতিবিদ ড. নজরুল ইসলাম, ক্যাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ূন কবীর ভূঁইয়া, ঢাকা জেলা ক্যাব সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সামস এ খান এবং নির্বাহী কমিটির সদস্য শওকত আলী খান।

বক্তারা বলেন, আগামী জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোকে তাদের ইশতেহারে খাদ্য নিরাপত্তা ও ভোক্তা অধিকার নিশ্চিতের বিষয়ে সুস্পষ্ট অঙ্গীকার রাখতে হবে। নিয়ন্ত্রক সংস্থাগুলোর সমন্বয় জোরদার না হলে টেকসই পরিবর্তন সম্ভব নয়। পাশাপাশি শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক সেমিনার নয়, তৃণমূলে ভোক্তা সুরক্ষা পৌঁছে দিতে ক্যাবের উপজেলা পর্যায়ের কমিটিগুলোকে সক্রিয় করতে হবে।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নজরুল ইসলাম বলেন, জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে খাদ্য উৎপাদনের প্রয়োজনীয়তা বেড়েছে; তবে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারে মাটির উর্বরতা নষ্ট হচ্ছে। কৃষকদের জৈব সার ব্যবহারে উৎসাহিত করতে হবে।

সভাপতির বক্তব্যে ক্যাব সভাপতি এ. এইচ. এম. সফিকুজ্জামান বলেন, আগামী সরকারকে নিরাপদ খাদ্য নিশ্চিত করার অঙ্গীকার রাখতে হবে। তিনি বলেন, “নাগরিকের জন্য সেফ ফুড নিশ্চিত করা রাজনৈতিক দলের অন্যতম দায়িত্ব হওয়া উচিত। কিন্তু এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে তেমন আলোচনা নেই।” তিনি আরও বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ক্যাব বিএসএএফই-এর সঙ্গে যৌথভাবে কাজ করবে।

সেমিনারে উত্থাপিত মূল ধারণা পত্রে প্রস্তাব করা হয়: (১) সকল অংশীজনদের মধ্যে শক্তিশালী অংশীদারিত্ব জোরদার করা (২) খাদ্য বাজারে জবাবদিহি বাড়ানো (৩) ভোক্তা সচেতনতা বৃদ্ধি ও অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি করা (৪) গবেষণা ও প্রমাণভিত্তিক নীতিমালা প্রণয়ন (৪) ডিজিটাল মাধ্যমে অভিযোগ জানানো ও প্রতিকার পাবার সুযোগ বৃদ্ধি করা (৫) নিরাপদ খাদ্য নীতিমালা প্রণয়ন করা (৬) ভোক্তা সক্ষমতা বৃদ্ধির জন্য সহায়তা করা (৭) টেকসই, পরিবেশবান্ধব ও জলবায়ু-সংবেদনশীল নীতিমালা অনুশীলন করা।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা