খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামের সূচনালগ্নে চিঠি ছিল যোগাযোগের প্রধান মাধ্যম!

খবরবেলা ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ১১:৪৩ অপরাহ্ণ
ইসলামের সূচনালগ্নে চিঠি ছিল যোগাযোগের প্রধান মাধ্যম!

ইসলামের ইতিহাসে যোগাযোগের অন্যতম শক্তিশালী মাধ্যম ছিল চিঠি। নবী মুহাম্মদ (সা.) রাষ্ট্র পরিচালনা, কূটনীতি, দাওয়াত এবং বিচার–প্রশাসনে লেখনীকে বিশেষ গুরুত্ব দেন। ইসলামের বিস্তার ও আরব উপদ্বীপের বাইরে বার্তা পৌঁছে দিতে সবচেয়ে নির্ভরযোগ্য যোগাযোগব্যবস্থা ছিল এই চিঠিই।

ঐতিহাসিক সূত্র জানায়, হিজরত পরবর্তী মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠার পর নবী (সা.) প্রথমবারের মতো রাষ্ট্রীয় প্রশাসনে লিখিত আদেশ ও চুক্তি ব্যবহার শুরু করেন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মদিনা সনদ, যা লিখিত আকারে তখনকার বিভিন্ন গোত্রকে একই রাষ্ট্রীয় কাঠামোর আওতায় আনে।

ইসলাম প্রচারের ক্ষেত্রেও চিঠির ভূমিকা ছিল অনন্য। হিজরতের ষষ্ঠ ও সপ্তম বছরে নবী (সা.) রোম, পারস্য, মিসর, আবিসিনিয়া, বাহরাইনসহ বিভিন্ন রাষ্ট্রনেতার কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠান। প্রতিটি চিঠিই ছিল রাষ্ট্রীয় সিলমোহরযুক্ত, শিষ্টাচারপূর্ণ ও আন্তর্জাতিক কূটনীতির নিয়ম মেনে লেখা। এসব চিঠির মাধ্যমে ইসলাম শান্তির বার্তা, ন্যায়বিচার এবং আল্লাহর বাণী পৃথিবীর বিভিন্ন অঞ্চলে পৌঁছায়।

চিঠির ব্যবহার শুধু দাওয়াতেই সীমাবদ্ধ ছিল না। রাষ্ট্রের বিভিন্ন প্রশাসনিক আদেশ, যুদ্ধসংক্রান্ত নির্দেশনা, সম্পদ বণ্টন, বিচারিক সিদ্ধান্ত—সব ক্ষেত্রেই লিখিত নথির ব্যবহার দেখা যায়। অনেক চিঠি সহীহ হাদিস গ্রন্থেও সংরক্ষিত আছে, যা মুসলিম প্রশাসন পরিচালনার শিক্ষামূলক দলিল হিসেবে বিবেচিত হয়।

ইসলামের ইতিহাসবিদদের মতে, খোলাফায়ে রাশেদিন যুগে চিঠির ব্যবহার আরও সংগঠিত ও আনুষ্ঠানিক রূপ লাভ করে। হযরত উমর (রা.) রাষ্ট্রীয় চিঠিপত্র সংরক্ষণ, রেকর্ড রাখা এবং প্রশাসনে দ্রুত বার্তা পৌঁছানোর জন্য বিশেষ ব্যবস্থা চালু করেছিলেন।

বিশেষজ্ঞরা বলছেন, ইসলামে চিঠি শুধু যোগাযোগ মাধ্যম নয়, বরং ন্যায়নীতি, কূটনীতি, রাষ্ট্রব্যবস্থা ও দাওয়াতি কর্মসূচির শক্তিশালী দলিল। আধুনিক যুগে প্রযুক্তি বদলালেও চিঠিতে থাকা সেই ঐতিহাসিক শিক্ষা ও নৈতিকতা আজও মুসলিম সমাজের জন্য গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা