খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মেরিটাইম ইউনিভার্সিটিতে সমুদ্রে মানবাধিকার সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ণ
মেরিটাইম ইউনিভার্সিটিতে সমুদ্রে মানবাধিকার সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মানবাধিকার দিবস ২০২৫ উপলক্ষে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে “সমুদ্রে মানবাধিকারের পর্যালোচনা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে সেন্টার ফর মেরিটাইম পলিসি স্টাডিজ (CMPS) এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারে আন্তর্জাতিক জলসীমায় কর্মরত ও ভ্রমণকারী মানুষের মানবাধিকার সুরক্ষা, বিদ্যমান আইন কাঠামো, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে বিস্তৃত আলোচনা হয়। বক্তারা বলেন, পৃথিবীর প্রায় ৭০ শতাংশ জলরাশিতে কর্মরত মানুষের অধিকার বহুক্ষেত্রে উপেক্ষিত থাকে, যা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আরও মনোযোগী হওয়া প্রয়োজন।

সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর এস. এম. তাসমিরুল ইসলাম। তিনি আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন উদাহরণ তুলে ধরেন এবং পূর্ববর্তী সরকারের আমলে গুম, আটক ও বিচারবহির্ভূত হত্যার অভিযোগের বিষয়ে কথা বলেন।

তিনি বলেন,

> “শেখ হাসিনার আমলে বিচারবহির্ভূতভাবে বহু মানুষকে আটক, জুডিশিয়াল কিলিং ও গুম করা হয়েছে।”

এ ধরনের ঘটনা মানবাধিকার সুরক্ষাকে জটিল করে তোলে বলেও তিনি মন্তব্য করেন।

নর্দান ইউনিভার্সিটির আইন অনুষদের ডিন ড. মুহাম্মদ ফয়জ-উদ-দিন সমুদ্র-সম্পর্কিত মানবাধিকার সুরক্ষার আইনি কাঠামো ও আন্তর্জাতিক সমন্বয়ের দুর্বলতা নিয়ে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ তুলে ধরেন।

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির শিপিং অ্যাডমিনস্ট্রেশন অনুষদের ডিন কমডোর মোঃ আতিকুর রহমান বলেন,

“সমুদ্রে মানবাধিকার সুরক্ষা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি, পর্যবেক্ষণ ব্যবস্থা ও সমন্বিত নীতি অত্যন্ত জরুরি।”

এছাড়া জেলা ও দায়রা জজ মাসউদুর রহমান, মেরিটাইম গভর্নেন্স অ্যান্ড পলিসি অনুষদের ডিন কমডোর এম. মামুনুর রশিদ, মেরিটাইম ল অ্যান্ড পলিসি বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ সাইদুল ইসলাম এবং প্রভাষক সাইয়েদ জাকারিয়া বকশ ইমরান বক্তব্য রাখেন।

আলোচনা শেষে উন্মুক্ত সংলাপ পর্বে অংশগ্রহণকারীরা সমুদ্র ও স্থল উভয়ক্ষেত্রে মানবাধিকার রক্ষায় আরও কার্যকর নীতি প্রণয়ন, সমন্বিত আন্তর্জাতিক সহযোগিতা এবং গবেষণা জোরদারের ওপর জোর দেন।

বক্তারা আশা প্রকাশ করেন, সমুদ্রে মানবাধিকার সুরক্ষা নিয়ে এই ধরনের আয়োজন ভবিষ্যতের নীতিনির্ধারণ, গবেষণা ও সচেতনতার ক্ষেত্রকে আরও শক্তিশালী করবে।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা