খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

“দাঁড়িপাল্লা ইনসাফের প্রতীক— পরিবর্তন চাইলে দাঁড়িপাল্লায় ভোট দিন” — চাঁদপুরে গণসংযোগে এড. শাহজাহান মিয়া

মুহাম্মদ বাদশা ভূঁইয়া, চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ১:২৫ অপরাহ্ণ
“দাঁড়িপাল্লা ইনসাফের প্রতীক— পরিবর্তন চাইলে দাঁড়িপাল্লায় ভোট দিন” — চাঁদপুরে গণসংযোগে এড. শাহজাহান মিয়া

চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের বি.টি রোড, রঙের গাঁও ও কাঠেরপুল এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন চাঁদপুর-৩ (সদর–হাইমচর) আসনের এমপি প্রার্থী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা সেক্রেটারী অ্যাডভোকেট শাহজাহান মিয়া।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল থেকে তিনি ডাসাদী, গাজীর হাটসহ ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও ওয়ার্ডে গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকে অংশ নেন। প্রতিটি স্থানে জনতার স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং সমর্থন লক্ষ করা যায়।

উঠান বৈঠকে অ্যাডভোকেট শাহজাহান মিয়া বলেন,
“দাঁড়িপাল্লা ইনসাফ, ন্যায় এবং আমানতের প্রতীক। দেশের মানুষের অধিকার পুনরুদ্ধার করতে হলে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন। আমরা ক্ষমতায় গেলে গরিব-দুঃখী মানুষের কল্যাণ, ঘুষমুক্ত সেবা নিশ্চিতকরণ, শিক্ষার মানোন্নয়ন ও এলাকার অবকাঠামো উন্নয়নে বিশেষ ভূমিকা রাখব। স্বৈরাচার, চাঁদাবাজি ও দুর্নীতি মুক্ত শান্তিপূর্ণ চাঁদপুর গড়াই আমাদের অঙ্গীকার।”

তিনি আরও বলেন,
“জনতার দোরগোড়ায় গিয়ে জনগণের মতামত শুনছি। মানুষের হৃদয়ের পরিবর্তনের ডাক— সেটিই দাঁড়িপাল্লার শক্তি। এবার সময় এসেছে ইনসাফ প্রতিষ্ঠার।”

গণসংযোগ ও উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ইউনিয়ন সভাপতি মাওলানা শাইফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন— সহ-সভাপতি আরিফুর রহমান তালুকদার, সেক্রেটারী হাফেজ মাওলানা হোসাইন তালুকদার, সহকারি সেক্রেটারী নজরুল ইসলাম ফখরুল, প্রচার সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, বাইতুল মাল সম্পাদক আব্দুল হান্নান খানসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

গণসংযোগ শেষে স্থানীয় জনসাধারণ দাঁড়িপাল্লা মার্কায় ব্যাপক সমর্থন জানান এবং নির্বাচনে দাড়ীপাল্লা মার্কায় ভোট দেয়ায় ঘোষণা দেন।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা