চবির শহীদ আবদুর রব হলের নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রথম হল হিসেবে শহীদ আবদুর রব হলে নিজস্ব ওয়েবসাইটের উদ্বোধন করা হয়েছে।
রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইটটির যাত্রা শুরু হয়। শহীদ আবদুর রব হল সংসদের উদ্যোগে এ ওয়েবসাইট ডেভেলপ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ আবদুর রব হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী, চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি, চাকসু বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক মাহবুবুর রহমান, শহীদ আবদুর রব হল সংসদের ভিপি হাফেজ বোরহান উদ্দিন, জিএস মনির হোসেন, এজিএস আবু বক্কর এবং হল সংসদের প্রতিনিধিবৃন্দ।
এসময় হলের প্রভোস্ট ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী বলেন, ‘আমাদের হলের শিক্ষার্থীদের জন্য এত চমৎকার একটি ওয়েবসাইট উপহার দেওয়ায় হল সংসদকে ধন্যবাদ
জানাচ্ছি। আমার খুবই ভালো লাগছে যে আমাদের হলের শিক্ষার্থীরাই এটা ডেভেলপ করেছে।’
চাকসুর ভিপি বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করতে হবে এবং আত্মবিশ্বাস ধরে রেখে নিজেদের প্রস্ফুটিত করতে হবে। শহীদ আবদুর রব হল সংসদের এরকম শিক্ষার্থীবান্ধব কাজগুলো অন্যান্য হলকেও পথ দেখাবে।’
প্রসঙ্গত, ওয়েবসাইটটি www.sarhcu.com ডোমেইনে রেজিস্ট্রেশন করা হয়েছে। এতে শিক্ষার্থীবান্ধব ১২ টি ফিচার রয়েছে। যার ফলে হলটির আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীরা নানা সুযোগ সুবিধা পাবে। হলের আবাসিক শিক্ষার্থী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের সাইয়্যেদ মাহদী ও মনজুর রহমান ওয়েবসাইটটি ডেভেলপ করেছে। এছাড়া সার্বিক পরিকল্পনা ও তত্ত্বাবধানে ছিলেন একই বিভাগের শিক্ষার্থী ও শহীদ রব হল সংসদের জিএস মনির হোসেন।








আপনার মতামত লিখুন