খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ওসমান হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে উত্তাল ইবি

মো. বিপ্লব হোসেন, ইবি প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ৮:২৫ অপরাহ্ণ
ওসমান হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে উত্তাল ইবি

জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে ক্যাম্পাসের জিয়ামোড় থেকে মিছিলটি বের করা হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে সমবেত হন তারা। সমাবেশ শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিক্ষোভকারীরা।

এসময় ছাত্রদল, ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন, ইসলামী ছাত্রআন্দোলন, আইইউসানসসহ ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ও শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

মিছিলে ‘হাদী ভাই, আহত কেন ইন্টেরিম জবাব চাই,’ ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ,’ ‘গুলিবিদ্ধ হাদী ভাই, ঘরে থাকার সময় নাই,’ ‘আমার সোনার বাংলায়, সন্ত্রাসীদের ঠাঁই নাই,’ ‘জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার,’ ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা,’ ‘দল শিবির জনতা, গড়ে তোল একতা,’ ‘জামাত-বিএনপি জনতা,’ ‘গড়ে তোল একতা,’ ‘ওসমান হাদীর কারণে, ভয় করি না মরনে,’ ‘লীগ ধর জেলে ভর,’ ‘সন্ত্রাসীরা দেখে যা, রাজপথে তোর বাপেরা,’ ‘হাদী ভাইয়ের রক্ত বৃথা যেতে দিবো না, সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের।

ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইসমাইল হোসেন রাহাত বলেন, “ ওসমান হাদীর ওপর হামলা কেবল ব্যক্তিগত নয়, এটি বাংলাদেশের স্বাধীন ও ন্যায্য নির্বাচনের বিরুদ্ধে এক আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ। যদি প্রশাসন ও রাষ্ট্র জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তবে তাদের দায়িত্ব ছেড়ে জনগণের কাতারে নেমে আসা উচিত।”

আইইউসানসের সাবেক সভাপতি সাজ্জাদুল্লাহ শেখ বলেন,“ইন্টেরিম গভর্নমেন্টের আহ্বায়ক শরীফ ওসমান হাদীর ওপর বারবার হামলার হুমকি দেওয়া হচ্ছিল। কিন্তু সরকার তাকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। হাদী ভাইয়ের শরীর থেকে যে রক্ত ঝরেছে, তা বৃথা যাবে না, আমরা সেই রক্তের বদলা নেব।”

ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ বলেন, “এ সন্ত্রাসী হামলা কোনো সাধারণ ঘটনা নয়। এটি গণতান্ত্রিক মূল্যবোধ ও ন্যায্য মানবিক অধিকারের ওপর সরাসরি আঘাত। মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু হামলা করে কাউকে দমন করা যায় না। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারপূর্বক শাস্তির দাবি করছি।”

ইবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুব আলী বলেন, “জুলাই আন্দোলনের পর থেকে এই গণমানুষের আন্দোলনকে ধ্বংস করতে বারবার ষড়যন্ত্র করছে। যারা জুলাই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তারা এদেশের শত্রু। জুলাইয়ের সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না। ওসমান হাদীর মতো একজন যোদ্ধাকে গুলি করা মানে স্বাধীনতার আদর্শে গুলি চালানো। আমরা সেই গুলির জবাব রাজপথেই দেবো।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার আহ্বায়ক এস এম সুইট বলেন, “ওসমান হাদীর ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি দীর্ঘদিন ধরে চলা এক বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। আমরা বিশ্বাস করি, এই হামলার পেছনে যারা রয়েছে তারা দেশের গণতন্ত্রের কণ্ঠরোধ করতে চায়। প্রশাসনকে বলতে চাই, যদি হামলাকারীদের বিচার না হয়, তাহলে ছাত্র সমাজ আর নীরব থাকবে না। আমরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলবো।”

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা