খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রজতজয়ন্তী ঘিরে চবিতে পরিবেশ বিজ্ঞান গ্র্যাজুয়েটদের উৎসবমুখর আয়োজন

চবি প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ৭:৫১ অপরাহ্ণ
রজতজয়ন্তী ঘিরে চবিতে পরিবেশ বিজ্ঞান গ্র্যাজুয়েটদের উৎসবমুখর আয়োজন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইনস্টিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস এর উদ্যোগে পরিবেশ বিজ্ঞান বিষয়ের গ্র্যাজুয়েটদের ২৫ বছর পূর্তি (রজতজয়ন্তী) উপলক্ষে ক্যাম্পাসে দিনব্যাপী সেমিনার ও পূর্ণমিলনীসহ নানা আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের একাডেমিক ভবনের প্রাঙ্গনে এটি অনুষ্ঠিত হয়।

বন ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন এবং মাস্টারদা সূর্য সেন হলের প্রভোস্ট প্রফেসর ড. এস. এম. শামসুল হুদা। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনেস্কোর বাংলাদেশ অফিসের প্রধান ও কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. সুসান ভিজে।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। তিনি পরিবেশ বিজ্ঞান বিভাগের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। উপাচার্য জানান, বিভাগটি ইতোমধ্যে ছয়টি বৃহৎ প্রকল্প অর্জন করেছে, যা ভবিষ্যতে যৌথ ও সমন্বিত গবেষণা কার্যক্রমকে আরও বেগবান করবে।

এ ছাড়া পরিবেশ বিজ্ঞান বিভাগ থেকে উল্লেখযোগ্য সংখ্যক মানসম্মত গবেষণা প্রকাশিত হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। বক্তব্যের শেষে তিনি অ্যালামনাইদের বিভাগের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে গবেষণা ও একাডেমিক কর্মকাণ্ডে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

রজতজয়ন্তী অনুষ্ঠানে অংশ নিয়ে পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০০৫–০৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুহাম্মদ কেফায়েত জুয়েল বলেন, ২০০১ সালে যাত্রা শুরু করা বিভাগটি দক্ষ গ্র্যাজুয়েট তৈরির মাধ্যমে ২৫ বছরে গৌরবময় পথচলা সম্পন্ন করেছে। এ বিভাগের গ্র্যাজুয়েটরা দেশে-বিদেশে বিভিন্ন ক্ষেত্রে সফলভাবে অবদান রেখে চলেছেন। তিনি আরও বলেন, এ আয়োজন শুধু পুনর্মিলনী নয়; বরং প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ জোরদার, অভিজ্ঞতা বিনিময় এবং পরিবেশ সংরক্ষণে ভবিষ্যৎ করণীয় নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সেমিনারে বিভিন্ন দেশী বিদেশী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বক্তব্য প্রদান করেন। বক্তারা পরিবেশ বিজ্ঞান শিক্ষার গুরুত্ব, টেকসই উন্নয়ন ও পরিবেশ ব্যবস্থাপনায় একাডেমিয়া ও শিল্পখাতের সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

আয়োজকরা জানান, পরিবেশ বিজ্ঞান গ্র‍্যাজুয়েটদের এই আয়োজন বিগত ২৫ বছরের অর্জন স্মরণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশবান্ধব নেতৃত্ব গড়ে তুলতে সহায়ক হবে।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল নিবন্ধন ও স্মারক বিতরণ, পরিবেশভিত্তিক আর্ট কম্পিটিশন ও প্রদর্শনী, অ্যালামনাই ও শিক্ষার্থীদের পরিচিতি পর্ব, বৈজ্ঞানিক পোস্টার উপস্থাপনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা