খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ইবির ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগে সভাপতির দায়িত্ব হস্তান্তর

মো. বিপ্লব হোসেন, ইবি প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ৮:৩৬ অপরাহ্ণ
ইবির ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগে সভাপতির দায়িত্ব হস্তান্তর

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সভাপতির দায়িত্ব হস্তান্তর অনুষ্টিত হয়েছে। এতে নতুন সভাপতি হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ মামুন আল রশীদকে নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তিনি ১১ ডিসেম্বর ২০২৫ থেকে পরবর্তী তিন (০৩) বছর এ দায়িত্ব পালন করবেন। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর ১ টার দিকে বিভাগীয় সভাকক্ষে এটি অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবি ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. জাহাঙ্গীর আলম। এছাড়া রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মনজুরুল হক, আইআইইআর পরিচালক প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ও বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট প্রফেসর ড. জালাল উদ্দীন এবং সদ্যবিদায়ী সভাপতি প্রফেসর ড. শরীফ মোঃ আল রেজাসহ বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাফিয়া আক্তার রিমা ও মখদুম শাহ।

বিভাগের নবনিযুক্ত সভাপতি প্রফেসর ড. মামুন আল-রশীদ বলেন, “আমাদের বিভাগটি সম্পূর্ণ রিসার্চ বেসড হলেও গবেষণার জন্য বরাদ্দ ফান্ড অত্যন্ত সীমিত। কেমিস্ট্রি বিভাগে কেমিক্যালস একবার ব্যবহারযোগ্য হওয়ায় গবেষণায় অতিরিক্ত ব্যয় হয়। এ বিষয়ে আমি সম্মানিত ভিসি মহোদয়ের কাছে বিশেষ বরাদ্দের প্রয়োজনীয়তা তুলে ধরেছি। বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা পেলে আমাদের শিক্ষার্থীরা গবেষণায় আরও এগিয়ে যাবে—ইনশাআল্লাহ।”

বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “সাবেক সভাপতি যিনি ছিলেন তার দায়িত্ব পালনে যে কার্যক্রম পরিকল্পনা অসম্পন্ন রয়েছে গেছে সেটা নবনিযুক্ত সভাপতি সম্পন্ন করবেন বলে প্রত্যাশা করি। পাশাপাশি শিক্ষার্থীদের প্রতি আন্তরিক হবে এবং বিভাগকে সর্বোচ্চ স্থানে নিয়ে যাবে।”

উল্লেখ্য, ফলিত রসায়ন ও কেমিক্যাল প্রকৌশল বিভাগের সভাপতি অধ্যাপক ড. শরীফ মোঃ আল রেজা-এর মেয়াদ ১০ ডিসেম্বর ২০২৫ তারিখে শেষ হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ১ম সংবিধির সংশোধিত ১০(১) ধারা অনুযায়ী বিভাগের সিনিয়র শিক্ষক প্রফেসর ড. মামুন আল রশীদকে নতুন সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি প্রচলিত বিধি অনুযায়ী প্রাপ্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। দায়িত্বকাল সফলভাবে সম্পন্ন করায় বিদায়ী সভাপতি প্রফেসর ড. শরীফ মোঃ আল রেজা-কে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ মনজুরুল হক স্বাক্ষরিত আদেশটি ৮ ডিসেম্বর ২০২৫ তারিখে জারি করা হয়।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা