খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

থার্টিফার্স্ট নাইটে আতশবাজি ও ফানুস নিষিদ্ধের দাবীতে চবিতে মানববন্ধন

চবি প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ১০:১২ অপরাহ্ণ
থার্টিফার্স্ট নাইটে আতশবাজি ও ফানুস নিষিদ্ধের দাবীতে চবিতে মানববন্ধন

পরিবেশ ও প্রাণিজগতের ওপর ক্ষতিকর প্রভাবের কারণে থার্টিফার্স্ট নাইটে আতশবাজি ও ফানুস নিষিদ্ধের দাবি জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সংগঠন বিআরএফ ইয়ুথ ক্লাব।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে এই মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

এসময় তাদের হাতে ‘Fireworks cause the death of thousands of birds’, ‘Ban fireworks, save birds’, ‘Our joy causes them pain’, ‘One fire hazard can burn a thousand dreams’, ‘Sky Lanterns kill nature’ প্রভৃতি প্ল্যাকার্ড লেখা ছিল।

মানববন্ধনে বিআরএফ ইয়ুথ ক্লাবের কেন্দ্রীয় সভাপতি সৈয়ব আহমেদ সিয়াম বলেন, ‘ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে থার্টিফার্স্ট নাইটে আতশবাজি ও ফানুসের ব্যবহার লক্ষ করা যায়। এসব আতশবাজি একই সাথে শব্দ ও বায়ুকে দূষিত করে। ইতোপূর্বে এক থার্টিফার্স্ট নাইটে আতশবাজির শব্দে হৃদরোগে ভুগতে থাকা এক শিশুর মৃত্যু হয়। আতশবাজির প্রভাবে প্রতি বছর শত শত পাখি মারা যায়। আমাদের সাময়িক আনন্দের জন্য পাখিদের জীবন তছনছ করাটা কতটুকু যুক্তিযুক্ত? আমরা বিআরএফ ইয়ুথ ক্লাব ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে থার্টিফার্স্ট নাইটে আতশবাজি ও ফানুস নিষিদ্ধের দাবী জানাচ্ছি।’

বিআরএফ ইয়ুথ ক্লাব চবি শাখার
সহ-সভাপতি মোঃ সামিউর রহমান বলেন, ‘আতশবাজি ও ফানুসের কারণে বাতাসে ভারী ধাতু; ক্যাডমিয়াম, সিসা, সালফার ও অন্যান্য বিষাক্ত রাসায়নিক পদার্থের ক্ষুদ্র কণা অপরিমিত পরিমাণে মিশে। এটি ফুসফুস ও শ্বাসতন্ত্রের জন্য ক্ষতিকর ও ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।’

মানববন্ধনে শহীদ ফরহাদ হোসেন হল ছাত্র সংসদের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক তৌফিকুল ইসলাম বলেন, ‘আতশবাজির উচ্চ শব্দ হৃদরোগে আক্রান্তদের ক্ষতি এমনকী মৃত্যুর কারণও হতে পারে৷ আতশবাজি হাজারো পাখির মৃত্যুর কারণ। আমাদের আনন্দে ওদের কষ্ট হয়। এধরনের বর্বর আনন্দ আমরা বন্ধের দাবী জানাই।’

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা