খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে ইমাম-খতীবদের ১০ দফা দাবি

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ১২:৪৯ অপরাহ্ণ
ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে ইমাম-খতীবদের ১০ দফা দাবি

ইমাম–খতীবদের দ্বীনি দায়িত্ব স্বাধীনভাবে পালন, সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে তাঁদের মর্যাদা সমুন্নত রাখা এবং সামগ্রিকভাবে খতীব সমাজের পক্ষ থেকে ১০ দফা দাবি তুলে ধরে জাতীয় ইমাম ও খতীব সংস্থা বাংলাদেশ।

শনিবার (১৩ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে ইমাম ও খতীবদের ভূমিকা শীর্ষক জাতীয় সেমিনারে সংগঠনের পক্ষ হতে এ দাবি উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় ইমাম ও খতীব সংস্থা বাংলাদেশ এর চেয়ারম্যান, মাওলানা মুফতি আবু তাহের আল মাদানি।

সংগঠনের মহাসচিব মাওলানা মুফতি আতাউর রহমান আলমপুরীর সঞ্চালনায় ইমাম ও খতীবদের বিভিন্ন দাবির বিষয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব, মাওলানা মীর ইদরিস, ইসলামিক ফাউণ্ডেশন বাংলাদেশের বোড অব গভর্নরস সদস্য প্রিন্সিপাল মাওলানা শাহ্ নেছারুল হক, বাংলাদেশ খেলাফত আন্দোলনের যুগ্ম মহাসচিব, আলহাজ্ব আতিকুর রহমান নান্নুমুন্সী, ইসলামি ঐক্যজোটের যুগ্ম মহাসচিব, হাফেজ মাহমুদুল হক হাফেজ্জী, জাতীয় ইমাম পরিষদের সভাপতি, মাওলানা মুফতি আব্দুল্লাহ ইয়াহিয়া প্রমুখ।

ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে ইমাম ও খতীবদের ভূমিকা শীর্ষক জাতীয় সেমিনারে দেশের বরেণ্য ইমাম-খতীব ও ওলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে সংগঠনের চেয়ারম্যান মুফতি আবু তাহের আল মাদানি জাতীয় ইমাম ও খতীব সংস্থা বাংলাদেশ এর পক্ষ হতে ১০ দফা দাবি উপস্থাপন করেন।

১। জাতীয় মানসম্মত বেতন কাঠামো ও সমতা নিশ্চিতকরণ।
প্রতিটি ইমাম-খতিব ও মুয়াজ্জিনের জন্য জাতীয়ভাবে একীভূত বেতন কাঠামো প্রণয়ন করতে হবে, এবং এটিকে নূন্যতম জাতীয় বেতন স্কেলের সাথে সমান মর্যাদা দিতে হবে।

২। সুদমুক্ত আবাসন ঋণ (হাউজিং সাপোর্ট)।
ইমাম–খতিবদের আবাসন সংকট সমাধানে ওয়াকফ ফান্ড বা সরকারি সহযোগিতায় সুদমুক্ত গৃহঋণ চালু করতে হবে।

৩। মসজিদের ইউটিলিটি বিল হ্রাস।
বিদ্যুৎ,পানি,গ্যাসকে “ধর্মীয় স্থাপনা” ক্যাটাগরি ঘোষণা করে বিশেষ ছাড় ও বিল কমানোর ব্যবস্থা নিতে হবে।

৪। বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্ড প্রদান।
ইমাম–খতিব এবং তাদের পরিবারের জন্য বিনামূল্যে চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে বিশেষ স্বাস্থ্যসেবা কার্ড প্রবর্তন করতে হবে।

৫। সুবিধাপ্রাপ্তির ক্ষেত্রে প্রথম অগ্রাধিকার নিশ্চিত।
শিক্ষা,স্বাস্থ্য,সামাজিক নিরাপত্তাসহ সকল রাষ্ট্রীয় সুবিধাপ্রাপ্তির ক্ষেত্রে ইমাম-খতিব ও শিক্ষক সমাজকে জাতীয়ভাবে “প্রথম অগ্রাধিকারপ্রাপ্ত শ্রেণি” হিসেবে ঘোষণা করতে হবে।

৬। জাতীয় ইমাম ডাটাবেস তৈরি
ইমাম–খতিবদের যোগ্যতা, অবস্থান ও চাকরির স্থায়িত্ব নিশ্চিত করতে একটি একীভূত ডিজিটাল জাতীয় ডাটাবেস তৈরি করতে হবে।

৭। ইমাম সুরক্ষা ও মর্যাদা আইন প্রণয়ন।
ধর্মীয় দায়িত্ব পালনের সময় ইমাম ও খতিবদের ওপর হুমকি, লাঞ্ছনা ও সহিংসতা রোধে তাদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে পৃথক আইন প্রণয়ন করতে হবে।

৮। জাতীয় শুরা বোর্ড গঠন
ইসলামিক গবেষণা, ফতোয়া প্রণয়ন, সামাজিক পুনর্বাসন, দাম্পত্য বিরোধ সমাধান ও সমাজে শান্তি রক্ষার জন্য একটি কেন্দ্রীয় জাতীয় শুরা বোর্ড গঠন করতে হবে।

৯। দরিদ্র ও প্রবীণ ইমামদের জন্য বিনামূল্যে হজ সুবিধা।
প্রতি বছর নির্দিষ্ট সংখ্যক দরিদ্র, প্রবীণ ও অসচ্ছল ইমাম–খতিবদের সরকারি তত্ত্বাবধানে বিনামূল্যে হজ পালনের সুযোগ করে দিতে হবে।

১০। মিথ্যা মামলা ও হয়রানি থেকে ইমামদের আইনি সুরক্ষা।
ধর্মীয় বক্তব্য বা সামাজিক কল্যাণমূলক কার্যক্রমের কারণে ইমাম–খতিবদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানিমূলক আচরণ রোধে বিশেষ আইনি সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা