খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরাসমাস+ বিনিময় কর্মসূচিতে যুক্ত হওয়ার সুযোগ পেল কুবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ১২:৪৪ অপরাহ্ণ
ইরাসমাস+ বিনিময় কর্মসূচিতে যুক্ত হওয়ার সুযোগ পেল কুবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ইউরোপীয় ইউনিয়নের ইরাসমাস+ ইন্টারন্যাশনাল ক্রেডিট মোবিলিটি (আইসিএম) কর্মসূচিতে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে। এর মাধ্যমে ইউরোপ ও তুরস্কসহ ৩৩টি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষক, শিক্ষার্থী ও গবেষক বিনিময় কার্যক্রমে যুক্ত হওয়ার নতুন সুযোগ তৈরি হলো।

সোমবার (১৫ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন কুবির আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের পরিচালক মশিউর রহমান।

আন্তর্জাতিক সম্পর্ক দপ্তর সূত্রে জানা যায়, সম্প্রতি কুবি OID (অর্গানাইজেশন আইডি) লাভ করেছে, যার নম্বর E10413895। এই স্বীকৃতির মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি ইরাসমাস+ আইসিএম কর্মসূচিতে পার্টনার প্রতিষ্ঠান হিসেবে যুক্ত হওয়ার অনুমোদন পেয়েছে। বাংলাদেশে এটি অনেক সময় ‘ইরাসমাস স্ট্যাটাস’ নামে পরিচিত হলেও প্রকৃতপক্ষে বাংলাদেশের জন্য আলাদা কোনো স্ট্যাটাস নেই বলে জানিয়েছে দপ্তরটি।

আন্তর্জাতিক সম্পর্ক দপ্তর আরও জানায়, ইরাসমাস+ আইসিএম কর্মসূচির মূল সমন্বয়কারী (কো-অর্ডিনেটিং) প্রতিষ্ঠান অবশ্যই ইউরোপীয় ইউনিয়নভুক্ত কোনো দেশ বা তুরস্কের বিশ্ববিদ্যালয় হতে হয়। এসব বিশ্ববিদ্যালয় অংশীদার হিসেবে কুবিকে যুক্ত করে তাদের নিজ নিজ জাতীয় সংস্থার মাধ্যমে তহবিলের জন্য আবেদন করে থাকে।

এ বিষয়ে আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের পরিচালক মশিউর রহমান বলেন, “প্রায় দুই মাস ধরে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পর কুবি OID পেয়েছে। এর ফলে আমরা এখন ইউরোপ ও তুরস্কসহ ৩৩টি দেশের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থী ও গবেষক বিনিময় কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পাব।”

তিনি আরও বলেন, “এই সুযোগ কার্যকর করতে কুবির অগ্রাধিকার থাকবে বিভিন্ন বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আরও বেশি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করা। কারণ, আইসিএম কর্মসূচিতে কুবি সরাসরি কোনো অর্থ সহায়তা পায় না। ইউরোপ বা সংশ্লিষ্ট দেশের অংশীদার বিশ্ববিদ্যালয়গুলো তাদের প্রাপ্ত বার্ষিক তহবিলের আওতায় কুবির শিক্ষক-শিক্ষার্থীদের বিনিময় কর্মসূচিতে অন্তর্ভুক্ত করতে পারে।”

উল্লেখ্য, আগামী ১৯ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত কুবির অংশীদার বিশ্ববিদ্যালয়গুলো এই OID ব্যবহার করে ইরাসমাস+ আইসিএম তহবিলের জন্য আবেদন করতে পারবে। আবেদন সফল হলে কুবির শিক্ষক ও শিক্ষার্থীদের বিদেশি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, গবেষণা ও একাডেমিক অভিজ্ঞতা অর্জনের বাস্তব সুযোগ সৃষ্টি হবে।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা