খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কুবিতে ক্যান্সার থেকে সুরক্ষা, সচেতনতা, প্রতিরোধ ও করণীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 

রাশেদুল ইসলাম, কুবি প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ১১:০৪ অপরাহ্ণ
কুবিতে ক্যান্সার থেকে সুরক্ষা, সচেতনতা, প্রতিরোধ ও করণীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) রক্তদাতা সংগঠন ‘বন্ধু, কুমিল্লা বিশ্ববিদ্যালয়’ এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ক্যান্সার থেকে সুরক্ষা, সচেতনতা, প্রতিরোধ ও করণীয় বিষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর ) সাড়ে ১১ টায় ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে সেমিনারটি অনুষ্ঠিত হয়। 

উক্ত সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড এলাইড সায়েন্সেস ও কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যাপক ও পরিচালক ডা. এম. এম. আরিফ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন বন্ধু’র উপদেষ্টা  ও ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক সাইদুল আল আমিনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও বন্ধু-র সদস্যরা।

উক্ত সেমিনারে ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড এলাইড সায়েন্সেস ও কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যাপক ও পরিচালক ডা. এম. এম. আরিফ হোসেন ক্যান্সার থেকে সুরক্ষা, সচেতনতা, প্রতিরোধ ও করণীয় ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন, ” বর্তমানে বাংলাদেশে ক্যান্সারের চিকিৎসায় সকল ধরনের চিকিৎসা সরঞ্জাম রয়েছে কিন্তু পরিমাণে অল্প।

যার কারণে চিকিৎসা গ্রহণ করা অনেক ব্যয়বহুল। এসব চিকিৎসা সরঞ্জাম সরকার চাইলে আনতে পারেন। বর্তমানে বাংলাদেশে তিন’শর মতো এসব সরঞ্জামের প্রয়োজন, কিন্তু রয়েছে ত্রিশের মতো যার কারণে অনেক রোগী  সঠিক চিকিৎসার অভাবে বিনাচিকিৎসা ও অকালে মারা যায়। তাই আমাদের সরকারকে এ সকল বিষয়ে অবগত করতে হবে তারা চাইলে সব সম্ভব।”

বন্ধু’র উপদেষ্টা  ও ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক সাইদুল আল আমিন বলেন, “তোমরা জানো, একজন ডাক্তারের সময়ের মূল্য কতটা। সেই মূল্যবান সময়কে পাশে রেখে তিনি আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। উনার বক্তব্য শুনে যদি এখান থেকে একজন মানুষও ক্যান্সার সম্পর্কে সচেতন হয়, তাহলে আমরা বলতে পারি আজকের এই প্রোগ্রাম সার্থক ও সফল।”

বন্ধু’র বর্তমান সাধারণ সম্পাদক ফার্মেসি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. তারিকুল ইসলাম বলেন, ” আপনারা জানেন,  ক্যান্সার কতটা প্রভাববিস্তারকারী ও মারণব্যাধিতে পরিনত হয়েছে। সম্প্রতি আমাদের ভার্সিটির একজন শিক্ষার্থী ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়, আরো কয়েকজন ক্যান্সারের সাথে জীবনযুদ্ধ করে যাচ্ছেন।

সমসাময়িক সবকিছু চিন্তা করে আজকের এই আয়োজন।  আশা করি আজকের এই সেমিনারের মাধ্যমে প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে সচেতন হবেন। এবং ক্যান্সার প্রতিরোধে নিজেরা সক্রিয় ভূমিকা পালন করবেন।”

বন্ধু’র সভাপতি আইসিটি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মহিউদ্দিন বলেন, “আজকের এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো ক্যান্সার সম্পর্কে সঠিক তথ্য ছড়িয়ে দেওয়া, ভ্রান্ত ধারণা দূর করা এবং আমাদের নিজেদের ও সমাজের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করা। আমরা চাই, এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী যেন নিজ নিজ পরিবার ও সমাজে সচেতনতার বার্তা পৌঁছে দেয়।”

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা