খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয় দিবসে জাবি ছাত্রশিবিরের উদ্যোগে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

গোলাম মাহমুদ রাব্বি, জাবি প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৮:৫০ অপরাহ্ণ
বিজয় দিবসে জাবি ছাত্রশিবিরের উদ্যোগে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

মহান বিজয় দিবস উদ্‌যাপন উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের উদ্যোগে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকাল ৪টায় র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে শুরু হয়। পরে তা মীর মশাররফ হোসেন হল, ঢাকা-আরিচা মহাসড়ক ঘুরে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেইট দিয়ে ক্যাম্পাসে ঢুকে শহীদ মিনারে এসে শেষ হয়।

র‍্যালি শেষে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, মহান বিজয় দিবসকে কেন্দ্র করে ইসলামী ছাত্রশিবির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। বিজয় দিবসে সচেতনতামূলক কর্মসূচি পালন করতে গিয়ে অতীতে আওয়ামী ফ্যাসিবাদী শাসনামলে বিনা উস্কানিতে শত শত নেতাকর্মী গ্রেফতার ও মামলার শিকার হয়েছে। তবুও উপজেলা পর্যায় পর্যন্ত নিয়মিত এসব কর্মসূচি পালন করে আসছে ছাত্রশিবির।

তিনি জানান, ছাত্রশিবির বিশ্বাস করে, স্বাধীনতার চেতনা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠায় তারা সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিভিন্ন সংকটময় সময়ে, সর্বশেষ জুলাই বিপ্লবে, সাধারণ ছাত্রদের পাশে থেকে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার আন্দোলনে সক্রিয় ছিল সংগঠনটি।’

শিবির সেক্রেটারি বলেন, এ বছর সারা দেশের ক্যাম্পাসে ম্যারাথন, সাইকেল র‍্যালি, ফ্রি মেডিকেল ক্যাম্প, সচেতনতামূলক কার্যক্রম, নৌ-র‍্যালি, আলোচনা সভা, শিক্ষাবৃত্তি ও শীতবস্ত্র বিতরণসহ নানা ছাত্রবান্ধব কর্মসূচি পালন করা হচ্ছে। এসব কর্মসূচির মাধ্যমে সুস্থ দেহ-সুস্থ মন, পরিবেশ রক্ষা, নৌপথ ও নৌ-সম্পদ সংরক্ষণ এবং ছাত্রদের সম্পৃক্ত করে ভবিষ্যৎ প্রজন্ম গঠনের বার্তা দিতে চায় ইসলামী ছাত্রশিবির।

জাতীয় দিবসগুলোতে ছাত্রশিবির কেন শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শ্রদ্ধাঞ্জলি বা ফুল দেওয়ার ব্যাপারে ইসলামিক ছাত্র সংগঠন হিসেবে ইসলাম যেটাকে পারমিশন দেয় না আমরা সেই কার্যক্রম থেকে বিরত থাকার চেষ্টা করি। আমরা শহিদদের জন্য আল্লাহু রাব্বুল আলামীনের কাছে দোয়া করি। জাতির উন্নিত সমৃদ্ধির জন্য আমরা সকল কার্যক্রমে অংশগ্রহণ করি। যেহেতু আমরা ইসলামকে ধারণ করি, ইসলামকে লালন করি, ইসলামকে সর্বব্যাপী ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে আমাদের কার্যক্রম রয়েছে। সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা, ফুল দেওয়া ইত্যাদি কার্যক্রম করা হয়না।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ, বিতর্ক সম্পাদক হারুনর রশীদ রাফি, জাবি শাখা সেক্রেটারি মুস্তাফিজুর রহমান, দপ্তর সম্পাদক ও জাকসুর জিএস মাজহারুল ইসলাম, এজিএস ফেরদৌস হাসান।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা