খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চবিতে ‘বিশ্ব আরবি ভাষা দিবস’ পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৬:২৮ অপরাহ্ণ
চবিতে ‘বিশ্ব আরবি ভাষা দিবস’ পালিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আন্তর্জাতিক আরবি ভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি আরবি বিভাগের সামনে থেকে শুরু হয়ে নতুন কলা ও মানববিদ্যা অনুষদের (শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ভবন) সামনে এসে শেষ হয়।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের উদ্যোগে এই দিবস পালন করা হয়। র‍্যালি শেষে অনুষদের সামনে দোয়ার আয়োজন করা হয়।

চবির আরবি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ গিয়াস উদ্দীন তালুকদারের নেতৃত্বে শোভাযাত্রায় অংশ নেন বিভাগের সিনিয়র অধ্যাপক ড. আ ক ম আবদুল কাদের, অধ্যাপক ড. মোহাম্মদ নেয়ামত উল্লাহ, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস, অধ্যাপক ড. মুহাম্মদ শফিউল্লাহ কুতুবী, অধ্যাপক ড. হুমায়ুন কবির, প্রভাষক মো. রবিউল আহসান ও নো. নাঈমুল হকসহ বিভাগের শিক্ষার্থীরা।

এসময় অধ্যাপক ড. আ ক ম আবদুল কাদের বলেন, “আন্তর্জাতিক আরবি ভাষা দিবসে আমরা আরবিকে আমাদের মনের, দ্বীনের, সংস্কৃতির এবং জ্ঞানচর্চার ভাষা হিসেবে গ্রহণ করতে পারি, এর বিকাশে আমরা অবদান রাখতে পারি। আন্তর্জাতিক আরবি ভাষা দিবস সফল হোক।”

ড. আবদুল কাদের বলেন, “ইংরেজি বিভাগের জন্য আছে ব্রিটিশ কাউন্সিল। কিন্তু আরবি বিভাগের জন্য নেই এরাবিক কাউন্সিল। আরব বিশ্বের সাথে আমাদের শিক্ষক আদান-প্রদান, ছাত্র আদান-প্রদান, অ্যাকাডেমিক আদান-প্রদান, এই সুযোগগুলো নাই। অন্যান্য ডিসিপ্লিনগুলো যেইভাবে স্কলারশিপের সুযোগ পায়, আরবি বিভাগের শিক্ষার্থীদের সেই ধরনের স্কলারশিপের সুযোগ দেওয়া হয় না। বরং আরবি বিভাগ দেখলেই নাম কেটে দেওয়া হয়।”

তিনি আরও বলেন, “এখন সুযোগ এসেছে। আমরা আমাদের সিলেবাস এবং কারিকুলামকে আরো সমৃদ্ধ করবো, ছাত্রবান্ধব করবো, আরবি বান্ধব করবো। ধর্ম উপদেষ্টা গতকাল আমাদেরকে যেই প্রশ্ন করেছেন, যদি কখনো সুযোগ হয়, আগামী ১০ বছর পরে আমরা তার প্র্যাকটিক্যাল জবাব দিবো ইনশাআল্লাহ।”

আরবি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ গিয়াস উদ্দীন তালুকদার আরবি ভাষার গুরুত্ব তুলে ধরে বলেন, “২০১২ সাল থেকে জাতিসংঘের ইউনেস্কোসহ আরব বিশ্ব এবং বিশ্বের বিভিন্ন দেশে দিনটি নানা আনুষ্ঠানিকতা, সভা-সেমিনার ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে উদযাপিত হচ্ছে। আরবি ভাষার ঐতিহাসিক গুরুত্ব, জ্ঞানচর্চা, সংস্কৃতি ও সভ্যতায় এর অবদান এবং বিশ্বব্যাপী এ ভাষার প্রসার ও মর্যাদা বৃদ্ধিতে দিবসটি এক অনন্য ভূমিকা পালন করে চলেছে।”

তিনি আরও বলেন, “এবছর আরবি ভাষা দিবসের প্রতিপাদ্য হলো ‘আরবির জন্য উদ্ভাবনী পথ: আরও অন্তর্ভুক্তিমূলক ভাষাগত ভবিষ্যতের জন্য নীতি ও অনুশীলন’। যা শিক্ষা, মিডিয়া, প্রযুক্তি ও নীতিমালার মাধ্যমে আরবি ভাষাকে আরও সহজলভ্য ও গতিশীল করার ওপর জোর দেয়। গত বছর, অর্থাৎ ২০২৪ সালের প্রতিপাদ্য ছিল ‘আরবি ভাষা ও কৃত্রিম বুদ্ধিমত্তা : সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি উদ্ভাবনকে শক্তিশালীকরণ’।

উল্লেখ্য, অধ্যাপক ড. এম এ গফুরের হাত ধরে ১৯৭৭ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আরবি বিভাগের যাত্রা শুরু হয়। তখন বিভাগটির নাম ছিলো ‘আরবি ও ফারসি বিভাগ’। পরে ক্রমান্বয়ে পরিবর্তন হয়ে ১৯৯৫ সালে ‘আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগ’ এবং ২০০৫ সালে ‘আরবি বিভাগ’ নামকরণ করা হয়। বিভাগটিতে বর্তমানে ২৩ জন শিক্ষক, প্রায় ৬০০ শিক্ষার্থী, তিনজন কর্মকর্তা এবং চারজন কর্মচারী রয়েছেন।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা