খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চবিতে আন্তর্জাতিক গণিত সম্মেলন শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৭:০০ অপরাহ্ণ
চবিতে আন্তর্জাতিক গণিত সম্মেলন শুরু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) গণিত বিভাগ এবং বাংলাদেশ গণিত সোসাইটির উদ্যােগে ২ দিনব্যাপী ২৪তম আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টায় চবি মেরিন সায়েন্সস অ্যান্ড ফিশারিজ অনুষদ অডিটোরিয়ামে সম্মেলনের উদ্বোধনী সেশন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোঃ কামাল উদ্দিন ও চবি বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন।

প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, ‘গণিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমৃদ্ধ একটি বিভাগ। গবেষণায় এ বিভাগের অনন্য অবদান রয়েছে। বিশ্ববিদ্যালয় হচ্ছে অ্যাকাডেমিক এক্সিলেন্সের জায়গা, গবেষণামূলক কার্যক্রমের কেন্দ্রবিন্দু। এজন্য আমরা এসব কার্যক্রমকে সব সময় উৎসাহিত করি। আমাদের বিশ্ববিদ্যালয়ে বর্তমানে সর্বোচ্চ অ্যাকাডেমিক পরিবেশ বিরাজ করছে। প্রায় প্রতিদিন গবেষণামূলক সভা-সেমিনারসহ নানা কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। আমাদের বিশ্ববিদ্যালয় খুব নানন্দিক সৌন্দর্যে ভরপুর, আমরা চেষ্টা করছি এর সাথে অ্যাকাডেমিক এক্সিলেন্স যোগ করতে।’

উদ্বোধকের বক্তব্যে ইউজিসির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম বলেন, ‘গণিত খুবই শক্তিশালী বিভাগ। গণিত শুধুমাত্র নাম্বার ও ফরমুলার মধ্যে সীমাবদ্ধ নয়, গণিত হচ্ছে যুক্তি, এটি চিন্তাকে স্পষ্ট করে। গণিত বিজ্ঞানের ভিত্তি। প্রকৌশল, প্রযুক্তি, অর্থনীতি ও ব্যবসাসহ অনেক কিছুরই মূল হচ্ছে গণিত। বর্তমান যুগ হচ্ছে ডাটা সায়েন্স ও আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের, এসব নির্ভর করছে গণিতের ওপর। গাণিতিক সঠিক ভাবনা ছাড়া এসব ক্ষেত্রে গবেষণা সম্ভব না। তিনি বলেন, ইউজিসি সব সময় গবেষণাকে উৎসাহিত করে। আমি এ কনফারেন্সের সফলতা কামনা করছি।’

চবি উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, ‘এ বিভাগের একজন সাবেক শিক্ষার্থী হিসেবে এ কনফারেন্সে অংশগ্রহণ করতে পেরে আমি আনন্দিত এবং গর্বিত। আমি আয়োজকদের ধন্যবাদ জানাই এমন সুন্দর কনফারেন্স করার জন্য। গণিত হচ্ছে বিজ্ঞানকে জানার জন্য একটি আন্তর্জাতিক ভাষা। এখন ডাটা এনালাইসিসের যুগ, এক্ষেত্রে গণিতের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আজকের কনফারেন্সে দেশি-বিদেশি ডেলিগেটরা এসেছেন। আশা করি, নতুন নতুন ধারণা উঠে আসবে এ কনফারেন্স থেকে। তিনি কনফারেন্সের সার্বিক সফলতা কামনা করেন।’

গণিত বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ জালাল আহাম্মদের সভাপতিত্বে উদ্বোধনী সেশনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ গণিত সোসাইটির সেক্রেটারি অধ্যাপক ড. মোহাম্মদ বাবুল হাসান, স্বাগত বক্তব্য রাখেন চবি গণিত বিভাগের অধ্যাপক আবু শহীদ মোহাম্মদ মঈনুদ্দীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন চবি গণিত বিভাগের সহকারী অধ্যাপক রাজীব কর্মকার ও মাসুদ আক্তার। এসময় চবি গণিত বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, গবেষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা