খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৮:১০ অপরাহ্ণ
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের উদ্যোগে দিনব্যাপী একটি ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ‘বিএমইউ স্টুডেন্ট প্ল্যাটফর্ম’ এবং ‘কাইনেটিক ডেন্টাল’-এর যৌথ সহযোগিতায় আজ ১৭ই ডিসেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হয়।

​বিশ্ববিদ্যালয়ের মেঘনা বিল্ডিংয়ের মেল কমন রুমে সকাল ৯টা থেকে শুরু হয়ে ক্যাম্পটি চলে বিকেল ৪টা পর্যন্ত। ক্যাম্পে কাইনেটিক ডেন্টালের ১১ জন অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত থেকে সেবা প্রদান করেন।

দিনব্যাপী এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীসহ দুই শতাধিক ব্যক্তি বিনামূল্যে দন্ত পরীক্ষা ও বিশেষজ্ঞ পরামর্শ গ্রহণ করেন। সেবাগ্রহীতাদের বিনামূল্যে চেকআপ ও প্রেসক্রিপশনের পাশাপাশি বিশেষ উপহার প্রদান করা হয়।

এছাড়া অংশগ্রহণকারীদের জন্য পরবর্তীতে কাইনেটিক ডেন্টাল থেকে চিকিৎসা গ্রহণে ৩০% থেকে ৫০% পর্যন্ত বিশেষ ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে। ক্যাম্প শেষে ডাক্তারগণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রিয়াল অ্যাডমিরাল ড. খন্দকার আক্তার হোসেনের সাথে সাক্ষাৎ করেন এবং বিশেষ স্মারক গ্রহণ করেন ।

​

ক্যাম্পে আগত চিকিৎসক ডা. কনা মনি দাঁতের যত্নের গুরুত্ব তুলে ধরে বলেন, “আমরা প্রায়ই এ ধরনের সচেতনতামূলক ক্যাম্পেইন করে থাকি। সাধারণত মানুষ দাঁতের ছোটখাটো সমস্যাকে অবহেলা করে, যা দীর্ঘমেয়াদে ক্ষতি বয়ে আনে। আমরা খাবার চিবিয়ে খাই দাঁতের মাধ্যমে, তাই সুস্থ থাকতে দাঁতের যত্ন নেওয়া আমাদের প্রত্যেকের দায়িত্ব। নিয়মিত চেকআপের মাধ্যমে আমরা আমাদের এই মূল্যবান সম্পদ রক্ষা করতে পারি।”

​আয়োজক সংগঠন ‘বিএমইউ স্টুডেন্ট প্ল্যাটফর্ম’-সহ-সাধারণ সম্পাদক এবং এলএলবি চতুর্থ বর্ষের শিক্ষার্থী কাজী ওয়াজিউল্লাহ ইকরা বলেন, “শিক্ষার্থীবান্ধব বিভিন্ন কাজ করার লক্ষ্য নিয়েই আমাদের এই প্ল্যাটফর্ম গঠিত হয়েছে। তারই ধারাবাহিকতায় এই ডেন্টাল ক্যাম্পের আয়োজন। অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে এই ক্যাম্প আয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে সহযোগিতা করেছে, তার জন্য আমরা কৃতজ্ঞ।” তিনি আরও জানান, ভবিষ্যতে বিএমইউ স্টুডেন্ট প্ল্যাটফর্ম এ ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত রাখবে এবং শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকবে।

​উক্ত ক্যাম্পটি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা