খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে মাদক বিরোধী ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

মাদকের বিরুদ্ধে জেলা প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কাজ করছে: এডিসি চাঁদপুর
মুহাম্মদ বাদশা ভূঁইয়া, চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ১১:১৩ অপরাহ্ণ
চাঁদপুরে মাদক বিরোধী ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে দূরে রাখতে, বিশেষ করে তরুণ প্রজন্মকে মাঠমূখী করতে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) চাঁদপুর স্টেডিয়ামে বেলুন উড়িয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল ছিদ্দিক।

প্রধান অতিথির বক্তব্যে একরামুল ছিদ্দিক বলেন, যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে মাঠমুখী করতে হবে। খেলাধুলা, সংস্কৃতি ও ইতিবাচক চর্চাই পারে তরুণদের মাদক থেকে দূরে রাখতে। আজকের এই মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট সেই লক্ষ্যেই একটি বাস্তব ও কার্যকর উদ্যোগ। চাঁদপুরকে মাদকমুক্ত জেলা হিসেবে গড়ে তোলাই আমাদের অঙ্গীকার।

এডিসি বলেন, মাদক বিক্রেতা ও চোরাচালানকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদক শুধু একটি অপরাধ নয়, এটি একটি নীরব ঘাতক। মাদক যুবসমাজের স্বপ্ন, সম্ভাবনা ও ভবিষ্যৎ ধ্বংস করে দেয়। একটি দেশকে দুর্বল করতে যুদ্ধের প্রয়োজন হয় না, যুবসমাজকে মাদকে আসক্ত করলেই যথেষ্ট।

তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি অভিভাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে, এই বিষয়ে পরিবারকে সচেতন হতে হবে। সচেতন পরিবারই পারে একটি সুস্থ প্রজন্ম উপহার দিতে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মুহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে ও ক্রীড়া সংগঠক হাসান আল জাহেদ রিফায়ের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবির, জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. আনিসুর রহমান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নাজমুস শাহাদাত ফাহিম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, সাবেক ক্রিকেটার শেখ মনজুরুল কাদের সোহেল প্রমূখ।

আলোচনা সভা ও টুর্নামেন্টের উদ্বোধন শেষে অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা অংশগ্রহণকারী চারটি দলের খেলোয়াড়দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হলো- জেলা অনূর্ধ্ব ১৪, অনূর্ধ্ব ১৬, অনূর্ধ্ব ১৮ ও মর্নিং ব্যাচ।

টুর্নামেন্টের প্রতিটি খেলা নকআউট পর্বের খেলা হচ্ছে। শনিবার (২০ ডিসেম্বর) বিকালে এই টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক (ডিসি) মো. নাজমুল ইসলাম সরকার।

প্রসঙ্গত, চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় মাদকবিরোধী প্রচারণার অংশ হিসেবে ৪ দিনব্যাপী ক্রিকেট ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আগামী রোববার (২১ ডিসেম্বর) চাঁদপুর ক্লাবে মাদকবিরোধী ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হবে।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা