খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

গোলাম মাহমুদ রাব্বি, জাবি প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ১১:২২ অপরাহ্ণ
শেরপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকারী শেরপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন, ‘শেরপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি’র (JUSAS) নতুন কমিটি অনুমোদন করা হয়েছে।

শেরপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির বিদায়ী সভাপতি মাহমুদুল হাসান কিরন ও সাধারণ সম্পাদক মো: মেহেদী হাসান সজীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী কামরুজ্জামান সাকিব (জালাল) এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী মো. শরিফুল আলম সাকিব।

উক্ত কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন ৪৯ ব্যাচের শিক্ষার্থী এরশাদ আলী, সাব্বির হোসাইন, মোঃ মোস্তাফিজুর রহমান নাহিদ, মাহমুদুল হাসান মিল্লাত, নাওয়ার বিনতে আজম রোদসী, মাহিন মাহদি, আতিকুজ্জামান আতিক, সোহানা আক্তার রাত্রি, নাফিসা আহমেদ, ত্রিশান্ত বনশ্রী সাংমা, শোয়েব সাব্বিহ, এস কে সিয়াম আফরোজ, যায়ীদ আল আফরোজ জিম, সৌমিক সিংহ রায়, আসাদুল নাইম জনি, মাহফুজ আনাম রিয়াদ ও তৌহিদুজ্জামান সিয়াম।

যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন রুহুল আমিন রিফাত, মোঃ রাকিবুল ইসলাম, মোঃ ওয়াহিদুর রহমান, আশকাতুল জান্নাত আশা, সাদিয়া তানজিম মীম, আব্দুল্লাহ আল মামুন, আফসানা শারমিন, মেহেদী হাসান মনির, মোসাব্বির আল সাকিব, ইনজামাম মনির, দীপ্ত মোদক জয়, আফরিন জাহান বৃষ্টি, সারা ইবনাত, সুমাইয়া আক্তার নীপা, প্রতিভা কবির ও শাহরিয়ার শান্ত।

সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন আহসান উল্লাহ নূর, সিহাহ আহমেদ, তাইন আহমেদ, সাবিকুন্নাহার সেতু, খাইরুল ইসলাম নাহিদ, মাহফুজা লুবনা, শরিফুল ইসলাম সরল, হুমাইরা আক্তার হ্যাপি, মুঈদ আশফাক, নন্দিনী পাল, মোঃ সাইফুল ইসলাম শিবলু, জান্নাতুল হুমায়রা, রুবাই হোসেন হৃদয়, অর্পণ সূত্রধর, মোঃ মাসুদ রানা, মোঃ মিজানুর রহমান, মোহতাদি ইসলাম তনয়, মোঃ আবু ইউসুফ ও মোঃ ফারুক আলম সিদ্দিকী।

এছাড়া উক্ত কমিটির অর্থ বিষয়ক সম্পাদক মনিনুর ইসলাম আনন্দ, উপ-অর্থ বিষয়ক সম্পাদক ফরিদুল ইসলাম ও সাদিয়া আক্তার, দপ্তর সম্পাদক মেহেদী হাসান আকাশ, উপ-দপ্তর সম্পাদক।শরিফ ইবনে মানসুর ও সুমাইয়া ইসলাম মুক্তি, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ রুমান মিয়া, উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নাহিদ হাসান ও সাফুয়াত মাহদী সিয়াম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আঙ্গুর মিয়া, উপ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মুহাইমিনুল ইসলাম জিহাদ ও তামান্না ইয়াসমিন মীম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক রুবাইদা রশিদ মাইশা, উপ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাইশা বিনতে মাহমুদ (মিতি) ও নিমাই সরকার, সাহিত্য বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আফিফ, উপ-সাহিত্য বিষয়ক সম্পাদক আফিয়া মোস্তারী মিতালি ও আফসানা শিলা, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ সাজ্জাদুর রহমান, উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মীর রিদুল ফারহান ও ঝরনা আক্তার।

সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মুরসালিনা মাজহার সেঁজুতি, মোঃ লাবিবুর রহমান, নাহিদুল ইসলাম নাইম, মোঃ হোসাইন আলম, গাজী মোঃ আবিদ হাসান, আল আমিন, মিঠুন ডালু, এ এস এম শফিউল আলম নিলয়, মুশফিকা জাহান, মো: আবইয়াজ মানসুর, মোঃ সাব্বির হোসেন, সাদিয়া রহমান, এস এম মাহমুদুল হাসান হিমেল, ফারিয়ান নূর ফাহাদ, খাতুনে জান্নাত বন্যা ও মায়িশা আতিয়া সুপ্তি।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন মোঃ মেহেদী হাসান মিজান, সারজিনা আক্তার সৌরভী, মোরিন আক্তার মিশু, ইমরান মিয়া, মোঃ নাদিম হোসেন জিহাদ, মোঃলিমন হাসান রাব্বি, রাগিব হাসিন রাশহা, মোঃ রাশেদুল ইসলাম আসিফ, অরবিন্দ রায়, তানজিলা আক্তার খুকু, জান্নাতুল ফেরদৌস জান্নাত, নাঈমুর রহমান, ফাতেমা জান্নাত রিয়া, লু-লু-ওয়াল-মারজান, মোঃ সালাউদ্দিন, সাফায়াত বিন রাজু, আদনান হামিম অর্ণব ও এদ্বীল খন্দকার। উক্ত কমিটি আগামী একবছর দায়িত্ব পালন করবেন।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা