খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জাবিতে রাজশাহী জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে আকুল ও কাজল

গোলাম মাহমুদ রাব্বি, জাবি প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ১১:২৯ অপরাহ্ণ
জাবিতে রাজশাহী জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে আকুল ও কাজল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধ্যয়নরত রাজশাহী জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘রাজশাহী জেলা ছাত্রকল্যাণ সমিতির’ নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ভূগোল ও পরিবেশ বিভাগের ৫০ তম ব্যাচের শিক্ষার্থী ‘মো.সাহাদত হোসেন দেওয়ান আকুল’ এবং সাধারণ সম্পাদক হিসেবে এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের ৫০ তম ব্যাচের শিক্ষার্থী ‘কাজল’ দায়িত্ব পেয়েছেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সংগঠনের এক সভায় সর্বসম্মতিক্রমে সদ্য সাবেক সভাপতি ‘মোহাম্মদ আলী শান্ত’ এবং সাধারণ সম্পাদক ‘মো: তুহিন উদ্দিন’ আগামী এক বছরের জন্য নবগঠিত কমিটির অনুমোদন দেন।

অনুমোদিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন শাহারিয়ার অর্ণব, সহ-সভাপতি হয়েছেন তাসনিম খন্দকার , শহীদুল্লাহ হৃদয়, তাসলিমা নাসরিন, ফাতেমা তুজ জোহরা, নাজমুস সাকিব,মারুফা আক্তার, সজিব রানা, সবরে জামিল সবুজ, এনামুল হক, মেহেদী হাসান, তাবাসসুম জান্নাত মুন, রাহাত, সাজিদ মাহমুদ,
নুরজাহান খাতুন, তানজিম হোসাইন,রিফাত, নুসরাত জাহান শোভা , হোমায়রা জান্নাত,মুয়াজ ও শায়লা শারমিন তুবা।

এতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শান্ত আজাদ ।কমিটিতে সাংগঠনিক সম্পাদক রায়হান।সাংগঠনিক উপ সম্পাদক হয়েছেন সামিউল হক। সহ-সম্পাদক হয়েছেন মেহেদী হাসান, আবু বকর সিদ্দিক, নাইমুল হাসান জিসান, হাবিবুল্লাহ বাশার, সোমা ডুমরী, লিমা খাতুন মিম, নাদিয়া রহমান, ফাইরুজ আনিকা।

উক্ত কমিটিতে দপ্তর সম্পাদক : শাহাজাহান আলী সবুজ এবং উপ-দপ্তর সম্পাদক: রিজওয়ানুল আলিম, কোষাধ্যক্ষ: তন্ময় কুমার, উপ-কোষাধ্যক্ষ: রাজিবুল করিম, শিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক সম্পাদকঃ মেহেনাজ ইমা, উপ-শিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক সম্পাদকঃ মোঃ ইসতিয়াক হোসেন নিহাল,প্রচার সম্পাদকঃ অরিত্র সাত্তার , উপ-প্রচার সম্পাদকঃ হুমায়রা রশিদ, আপ্যায়ন বিষয়ক সম্পাদকঃ টুটুল কুমার , উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদকঃ শিশির টুডু, সমাজসেবা বিষয়ক সম্পাদকঃ আব্দুল হাদী, উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদকঃ তকি তাহমিদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদকঃ সাজেদুর রহমান উপ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদকঃ মীর সিফাত ইমতিয়াজ হোসেন, সাংস্কৃতি বিষয়ক সম্পাদকঃ সাদিয়া ইসলাম উপ-সাংস্কৃতি বিষয়ক সম্পাদকঃ হৃদিতা চৌধুরী, দায়িত্ব পেয়েছেন।

কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদকঃ সুইট, উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদকঃ কিশোর সরকার ,আয়োজন ও কর্মপরিকল্পনা বিষয়ক সম্পাদকঃ মুহাম্মদ সাজিদ হাসান,উপ-আয়োজন ও কর্মপরিকল্পনা বিষয়ক সম্পাদকঃ মুবাশ্বির আনজুম সৈকত, ছাত্রী বিষয়ক সম্পাদকঃ নুসরাত জাহান, উপ-ছাত্রী বিষয়ক সম্পাদকঃ সারোজা তাসনুভা,দক্ষতা উন্নয়ন বিষয়ক সম্পাদকঃ নাদিম মাহমুদ, উপ-দক্ষতা উন্নয়ন বিষয়ক সম্পাদকঃ নাঈম ইসলাম মোল্লা, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদকঃ মো: ইস্তিয়াক আহম্মেদ, উপ-সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদকঃ তামান্না হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকঃ সালমান নাজাফী, উপ- তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকঃ কিশোর সরকার ,পরিবেশ বিষয়ক সম্পাদকঃ আব্দুস সায়েম, উপ-পরিবেশ বিষয়ক সম্পাদকঃ মিহির মন্ডল জয়,শিক্ষার্থী উন্নয়ন বিষয়ক সম্পাদকঃ হাকাম সাহেব, উপ-শিক্ষার্থী উন্নয়ন বিষয়ক সম্পাদকঃ এহসানুল হক দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন নুসরাত জাহান তানজিম,মো: যাওয়াদুল ইসলাম জামিল , মীর তাসনিমুল হাসান, মোঃ নাহিয়ান আরাফ, মো: সোহানুর রহমান, আব্দুল ওহাব, মো: আ: রশিদ সবুজ, মো:রূপক হোসেন রাফী, আহনাফ আহম্মেদ তাইফ, সুনন্দিতা সরেন নদী, জুনাঈদ সাদিক, সাদিক মাহমুদ, ফাহিম মুনতাসির, নাফিসা হক সোহা, মোঃ আব্দুল মান্নান, আশফিকা আনজুম প্রমা, মোঃ মাহিন আহমদ, মোসাঃ সালমা আখতার, আতিয়া কবির ও আকরাম হোসেন ফাহিম।

কমিটির নবনির্বাচিত সভাপতি মো.সাহাদত হোসেন দেওয়ান আকুল বলেন, “রাজশাহী জেলা ছাত্র কল্যাণ সমিতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের পাশে থাকা একটি স্বেচ্ছাসেবী সংগঠন। নতুন দায়িত্ব গ্রহণ করে আমরা এই ধারাবাহিকতাকে আরও সুসংগঠিত ও কার্যকরভাবে এগিয়ে নিতে চাই।”

তিনি আরও বলেন, “ভর্তি পরীক্ষার সময় রাজশাহী জেলার ভর্তি পরীক্ষার্থীরা যেন ক্যাম্পাসে এসে কোনো ধরনের ভোগান্তির শিকার না হয়—সেজন্য আবাসন ব্যবস্থা, পথনির্দেশনা ও প্রয়োজনীয় তথ্য দিয়ে তাদের পাশে থাকাই আমাদের প্রধান লক্ষ্য। একই সঙ্গে শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা, মানবিক মূল্যবোধ এবং সংগঠনের ইতিবাচক সংস্কৃতি বজায় রাখতে আমরা ধারাবাহিকভাবে কাজ করব।”

কমিটির সাধারণ সম্পাদক কাজল বলেন, “রাজশাহী জেলা ছাত্রকল্যাণ সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করা আমার জন্য একদিকে যেমন গর্বের, অন্যদিকে তেমনি একটি বড় চ্যালেঞ্জ। এই সংগঠনটি রাজশাহী জেলার শিক্ষার্থীদের ঐক্য, কল্যাণ ও নেতৃত্ব বিকাশের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। পূর্বের কমিটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সফলভাবে আম উৎসব ও নাইট ক্রিকেট টুর্নামেন্টের মতো আয়োজন সম্পন্ন করেছেন, যা সংগঠনের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করেছে। সেই সুন্দর ধারাবাহিকতা আমরা ইনশাআল্লাহ আরও সুসংগঠিত ও পরিকল্পিতভাবে ধরে রাখবো।”

তিনি আরও বলেন,”এর পাশাপাশি রাজশাহী জেলার শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে নতুন কিছু উদ্যোগ গ্রহণ করার পরিকল্পনা রয়েছে। নতুন শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন প্রোগ্রাম, ক্যারিয়ার গাইডলাইন সেশন, সিনিয়র–জুনিয়র মেন্টরশিপ কার্যক্রম চালু করার মাধ্যমে শিক্ষার্থীদের একাডেমিক ও মানসিক সহায়তা দেওয়ার চেষ্টা থাকবে। বিশেষ করে যেসব শিক্ষার্থী নতুন পরিবেশে মানিয়ে নিতে সমস্যায় পড়ে, তাদের পাশে দাঁড়ানো আমাদের অগ্রাধিকার হবে।”

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা