খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যাডেট রাষ্ট্রদূত হিসেবে বিদেশ সফরের সুযোগ পেলেন কুবি বিএনসিসির আবু বকর সিদ্দিক 

রাশেদুল ইসলাম, কুবি প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ১১:৩৭ অপরাহ্ণ
ক্যাডেট রাষ্ট্রদূত হিসেবে বিদেশ সফরের সুযোগ পেলেন কুবি বিএনসিসির আবু বকর সিদ্দিক 

ময়নামতি রেজিমেন্টের অধীনে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) বিএনসিসি প্লাটুন থেকে যুব রাষ্ট্রদূত হিসেবে  ইয়ুথ এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বিএনসিসি প্লাটুন এর ক্যাডেট কর্পোরাল আবু বকর সিদ্দিক। 

বৃহস্পতিবার  (১৮ ডিসেম্বর)  বিএনসিসি সদর দপ্তর কর্তৃক প্রকাশিত চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।  

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ক্যাডেট কর্পোরাল আবু বকর সিদ্দিক বলেন, “এই সফরটি আমার বিএনসিসি জীবনে অন্যতম একটা বড় প্রাপ্তি।আমার এই সাফল্যের পিছনে আমার শিক্ষকবৃন্দ ও বিএনসিসির সিনিয়রদের অনেক অবদান রয়েছে। আমি আশা করি আমার প্লাটুনের জুনিয়র ক্যাডেটরাও ভবিষ্যতে সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ক্যাডেট এম্বাসেডর হিসেবে বিদেশ ভ্রমণের জন্য নির্বাচিত হয়ে এই ধারা অব্যাহত রাখবে।’

প্লাটুন কমান্ডার সেকেন্ড লেফটেন্যান্ট(বিএনসিসিও) অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম বলেন, “আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক। এটা কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের জন্য অনেক গর্বের বিষয়। এছাড়া এর আগে আমাদের “ক্যাডেটরা” দিল্লি, মালদ্বীপ ও নেপালসহ সফর করেছে। আশাকরি ভবিষ্যতে আমাদের ক্যাডেটরা আরও এগিয়ে যাবে।”

লোক প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ও মহিলা প্লাটুন কমান্ডার অধ্যাপক ড. মোসাঃ শামসুন্নাহার  (পিইউও) বলেন, “বিদেশ সফরে নিজ বিভাগের  শিক্ষার্থী ক্যাডেট কর্পোরাল আবু বকর নির্বাচিত হওয়ায় বিভাগীয় প্রধান ও প্লাটুন কমান্ডার হিসেবে আমার অনুভূতি অত্যন্ত গর্বের ও আনন্দের। এ ধরনের অর্জন শুধু সংশ্লিষ্ট শিক্ষার্থীর ব্যক্তিগত সাফল্য নয়, বরং পুরো বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের জন্যই সম্মান ও অনুপ্রেরণার বিষয়। আমি বিশ্বাস করি, এই অভিজ্ঞতা আবু বকরের জ্ঞান, দৃষ্টিভঙ্গি ও নেতৃত্বগুণকে আরও সমৃদ্ধ করবে এবং ভবিষ্যতে সে দেশ ও প্রতিষ্ঠানের জন্য গর্ব বয়ে আনবে।”

এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুনের ইনচার্জ ক্যাডেট সার্জেন্ট শাহিন ইয়াসার বলেন, “বিএনসিসি সর্বদা শিক্ষার্থীদের সার্বিক মানসম্মত করে গড়ে তোলার চেষ্টা করে। পাশাপাশি শিক্ষার্থীদের দেশ গঠনে ও ক্রান্তিকালীন সময়ে সহযোগিতা করার জন্য আরও উৎসাহিত করা হয়। আবু বকর সিদ্দিকের জন্য আমাদের প্লাটুনের সকলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।”

উল্লেখ্য, এর আগেও আবু বকর সিদ্দিক নভেম্বর মাসে মালদ্বীপ সফরের জন্য প্রাথমিক পর্যায়ে নির্বাচিত হয়েছিলেন। এছাড়াও কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুন থেকে এই পর্যন্ত ৮ জন ক্যাডেট এম্বাসাডর হিসেবে বিদেশ সফরে গিয়েছিলেন।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা