খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

‎হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ 

মনিরুল ইসলাম, পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ৬:৩৯ অপরাহ্ণ
‎হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ 

আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শিক্ষার্থীরা।
‎
‎ইনকিলাম মঞ্চ পাবিপ্রবি শাখার পূর্বঘোষণা অনুযায়ী আজ রবিবার (২৮ ডিসেম্বর) দুপুর ২টা থেকে বিকাল পৌনে ৪টা পর্যন্ত মহাসড়কে অবস্থান নেয় সংগঠনটির নেতাকর্মীরা। এসময় তাদের সাথে একাত্মতা প্রকাশ করে আন্দোলনে অংশ নেয় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি ও তাদের ছাত্র ও যুবশক্তির নেতাকর্মীরা।
‎
‎এসময় আন্দোলনরত শিক্ষার্থীদের ভারতীয় আধিপত্যবাদ বিরোধী বিভিন্ন শ্লোগান দিতে দেখা যায়। “সেইফ  হাউজ অফ টেরোরিস্ট, ইন্ডিয়া, ইন্ডিয়া। ফাদার অফ টেরোরিস্ট, মোদি মোদি”। দিল্লি না ঢাকা? ঢাকা, ঢাকা। আপস না সংগ্রাম? সংগ্রাম, সংগ্রাম। দালালি না রাজপথ? রাজপথ, রাজপথ। আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাবো। উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস জাস্টিস” হাদি ভাইয়োর রক্ত, বৃথা যেতে দেব না। ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ। মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদসহ নানান শ্লোগান দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
‎
‎এসময় ইনকিলাব মঞ্চ পাবিপ্রবি শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক মজনু আলম বলেন, শরীফ ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচার না হওয়া পর্যন্ত সারাদেশের ন্যায় আমরাও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চ রাজপথে থেকে যাব। আগামী ছাব্বিশ কার্যদিবসের মধ্যে আমাদের শরিফ ওসমান হাদি ভাইয়ের হত্যার দ্রুত  বিচার, আসামীদের গ্রেফতার এবং বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন কার্যক্রম অব্যাহত থাকবে।
‎
‎ছাত্রশিবির সভাপতি তুষার মাহমুদ বলেন, আমাদের অন্তর্বর্তী সরকার যিনি জুলাই যোদ্ধাদের  রক্তের উপর দিয়ে ক্ষমতায় বসেছেন তিনি হয়তো তার ম্যান্ডেট ভুলে গিয়েছেন। আমরা আপনাদের স্পষ্ট করে বলে দিতে চাই আগামী ছাব্বিশ কার্যদিবসের মধ্যে যদি শরিফ ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচার করা না হয় তাহলে আমরা কঠোর থেকেও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। আজকে বাংলাদেশের মাটিতে জুলাই যোদ্ধারা অনিরাপদে ভুগছে, কিন্তু অন্তর্বর্তী সরকারের কাছ থেকে কোন কনসার্ন আমরা দেখতে পাই না। এই দেশে যারাই ভারত বিদ্বেষী এবং কালচারাল ফ্যসিস্টদের বিরুদ্ধে কথা বলে তাদেরকেই হত্যার এজেন্ডা নিয়েছে স্বৈরাচার আওয়ামীলীগ। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই ভারত বিদ্বেষী আমাদের কখনই কমবে না। এদেশের মানুষ জন্ম থেকেই ভারত বিদ্বেষী হয়ে জন্ম নিবে ইনশাআল্লাহ।
‎
‎জাতীয় নাগরিক পার্টি যুব শক্তির আহ্বায়ক মো: রাফিউল ইসলাম রাফি বলেন, হাদি মানে আজাদী, হাদি মানে ইনসাফ। এক হাদিকে হত্যা করে আমাদের কণ্ঠকে কখনই রোধ করা যাবে না। এক হাদির রক্ত থেকে আমরা হাজারো হাদি তৈরি হব ইনশাল্লাহ। মৃত্যুর ফয়সালা ওই আসমান থেকে আসে, আমরা মৃত্যুকে পরোয়া করিনা। আমরা শহীদি তামান্না নিয়ে এই রাজপথে এসেছি, এই রাজপথই আমাদের বাড়ি। হাদি ভাইয়ের হত্যার বিচার যদি না করা হয় তাহলে আমরা লাখো লাশ দিতে রাজি আছি ইনশাআল্লাহ
‎
‎উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে জুমার নামাজ শেষে রিকশায় গন্তব্যে ফিরছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। রাজধানী বিজয়নগরের কালভার্ট এলাকায় পেছন থেকে আসা মোটর সাইকেলের আরোহী থেকে খুব কাছ থেকে ওসমান হাদীর মাথা লক্ষ্য করে গুলি চালায়। গুলি তার মাথার ডান পাশ দিয়ে ঢুকে বাম পাশ দিয়ে বেরিয়ে যায়। এর পর মোটর সাইকেলের গতি বাড়িয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
‎
‎গুরুতর আহত অবস্থায় তাঁকে দুপুর ২টা ৩৫ মিনিটে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে ওসমান হাদীর মাথায় অস্ত্রোপচারসহ প্রয়োজনীয় চিকিৎসা শেষে একই দিন সন্ধ্যায় তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
‎
‎অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর ওসমান হাদীকে নেওয়া হয় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে মৃত্যুবরণ করেন  এই জুলাই বিপ্লবী।
‎

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা