খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কুবির ডেপুটি রেজিস্ট্রার জাকিরের সাময়িক বরখাস্ত বহাল; ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা

রাশেদুল ইসলাম, কুবি প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ১২:৩৭ পূর্বাহ্ণ
কুবির ডেপুটি রেজিস্ট্রার জাকিরের সাময়িক বরখাস্ত বহাল; ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ জাকির হোসেনের সাময়িক বরখাস্তের আদেশ বহাল রেখেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তার বিরুদ্ধে আনীত অভিযোগের বিভাগীয় মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

‎সোমবার (২৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
‎

সিন্ডিকেট ‎সভার সিদ্ধান্ত অনুযায়ী, মোহাম্মদ জাকির হোসেনের ক্যাম্পাসে প্রবেশাধিকার নিষিদ্ধ রাখা হয়েছে এবং গত ৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে দাখিল করা তার যোগদানপত্র গ্রহণ না করার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার সাময়িক বরখাস্তের আদেশ বহাল থাকবে।
‎
‎বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মোহাম্মদ জাকির হোসেনের বিরুদ্ধে দুটি অভিযোগ আনা হয়। প্রথম অভিযোগটি হলো গত ১৯ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে মাননীয় উপাচার্যের কার্যালয়ে শিক্ষকদের সঙ্গে অশোভন আচরণ। দ্বিতীয় অভিযোগটি হলো গত ১৩ এপ্রিল ২০২৫ তারিখে জেলহাজত থেকে জামিন পাওয়ার পর বিনা অনুমতিতে কর্মস্থলে টানা ৬০ দিনের বেশি অনুপস্থিত থাকা।
‎
‎এ দুটি অভিযোগের বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযোগগুলো সত্য প্রমাণিত হওয়ায় সিন্ডিকেট সভা তার সাময়িক বরখাস্ত বহাল রাখার সিদ্ধান্ত নেয়।
‎
‎এ বিষয়ে ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ জাকির হোসেনকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ থাকায় কোনো মন্তব্য পাওয়া যায়নি।
‎
‎রেজিস্ট্রার ( অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘তিনি নৃবিজ্ঞান বিভাগের একজন শিক্ষকের সঙ্গে খারাপ আচরণ করেছেন এটি প্রমাণিত হয়েছে। সে সময় তাঁকে সতর্কীকরণ চিঠিও দেওয়া হয়েছিল। শিক্ষককে ‘চড় দিয়ে দাঁত ফেলে দেব’ এমন মন্তব্যের বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল এবং তদন্ত প্রতিবেদনও দাখিল করা হয়েছে।

এছাড়া তিনি গ্রেপ্তার হয়ে খালাস পাওয়ার পর ৬০ দিনের বেশি সময় বিনানুমতিতে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলে তিনি সদর মেডিকেলের একটি মেডিকেল সার্টিফিকেট জমা দেন। পরবর্তীতে ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটি গঠন করা হলে তারা দেখতে পায় যে উক্ত মেডিকেল সার্টিফিকেট সঠিক ছিল না। তিনি যে ৬০ দিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন, তা পলায়ন হিসেবে বিবেচনা করা হয়েছে।’
‎
‎তিনি আরও বলেন, ‘সিন্ডিকেট সব বিষয় বিবেচনায় নিয়ে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে, যা ২০১৮ সালের সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী পরিচালিত হবে।’
‎
‎প্রসঙ্গত, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের ওপর হামলার নেতৃত্ব দেওয়ার অভিযোগ এনে গত ১৩ জানুয়ারি ২০২৫ তারিখে তাকে গ্রেফতার করা হয় এবং ২০ মার্চ বিশ্ববিদ্যালয় থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা