খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কুবিতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

রাশেদুল ইসলাম, কুবি প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ৭:৪২ অপরাহ্ণ
কুবিতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর আত্মার মাগফেরাত কামনায় দোয়ার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

‎৩০ ডিসেম্বর (মঙ্গলবার) বাদ জোহর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই দোয়া আয়োজিত হয়।
‎
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সুলাইমান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এম. এম. শরিফুল করিম সহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা।
‎

অধ্যাপক ড. এম. এম. শরিফুল করিম বলেন, ‘আপনারা সবাই জেনেছেন যে, আমাদের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও যিনি আমাদের এই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকালে মারা গেছেন। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন ও মিথ্যা মামলায় কারাবন্দী ছিলেন। প্রত্যেক মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা তাঁর থেকে আপোশহীনতার শিক্ষা নিতে পারি। উনার মৃত্যু থেকে আরো একটা বিষয় শিক্ষা নিতে পারি যে আল্লাহ যাকে সম্মান দেন সেই সম্মান কেউ কেড়ে নিতে পারে না। উনার বিরুদ্ধে যে কুৎসা রাটানো হয়েছিলো আপনারা জানেন কিন্তু তারপরও আজকে উনি আমাদের মধ্য থেকে সম্মানের মুকুট মাথায় দিয়ে বিদায় নিলেন। আমরা তাঁর আত্মার মাগফেরাত কামনা করি।’
‎
‎অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, ‘বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিশেষ করে আমরা যারা এখানে চাকরি করি ও শিক্ষার্থীরা বেশি ভারাক্রান্ত। তিনি তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করেন। আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শোক প্রকাশ করছি, আল্লাহ যেন উনাকে জান্নাত নসিব করুন।’
‎
‎অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘আমরা দেশনেত্রী খালেদা জিয়াকে হারিয়েছি; এটা আমাদের মেনে নিতেই হবে কারণ মানুষ মরণশীল। আমরা সবাই দোয়া করব, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন।’

অধ্যাপক ড. মোহাম্মদ সুলাইমান বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সূচনালগ্নে ভিত্তিপ্রস্তর স্থাপনকারী, সার্বভৌমত্বের প্রতীক বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন। এই মৃত্যুর সংবাদে শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্ব নিস্তব্ধ হয়ে গেছে। সূরা মুমিনে মহান আল্লাহ তায়ালা মৃত্যুর কথা বলেছেন; মানুষ তার জীবনে যে কাজ করবে, তার জবাবদিহিতা করতে হবে। সেজন্য মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে হবে।’

প্রসঙ্গত, সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। শ্বাসকষ্ট দেখা দিলে গত ২৩ নভেম্বর তাঁকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ৩০ (ডিসেম্বর) সকাল ৬টায় তিনি ইন্তেকাল করেন।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা