খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চবিতে তেপান্তর সাহিত্য সভার প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী ক্লাস

চবি প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ১২:৪৪ অপরাহ্ণ
চবিতে তেপান্তর সাহিত্য সভার প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী ক্লাস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) তেপান্তর সাহিত্য সভার উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার অডিটোরিয়ামে এ ক্লাস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, সাহিত্যচর্চায় অগ্রসর হতে হলে বেশি বেশি পড়ার বিকল্প নেই। দুনিয়ার কোথাও না পড়ে কেউ বা কোনো দেশ উন্নতি করতে পারেনি। আমরা ভালো পাঠক হওয়া থেকে অনেকটাই দূরে আছি, আর এ কারণেই আমাদের লেখালেখি ও সাহিত্যচর্চা পিছিয়ে পড়ছে।

তিনি আরও বলেন, ভিনদেশি সংস্কৃতি অনুকরণ করাকে প্রগতিশীলতা মনে করা হয়, যা আদৌ সঠিক নয়। নিজেদের সংস্কৃতিকে ধারণ ও চর্চার মাধ্যমেই প্রকৃত প্রগতিশীলতা প্রকাশ পায়। কোনো বিষয়ে বলা বা লেখার আগে সেই বিষয়ে পড়া, জানা ও সত্যতা যাচাই করা জরুরি; অন্যের বলা কথার ওপর নির্ভর করে মত প্রকাশ করা উচিত নয়।

বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন কবি, গবেষক ও সম্পাদক ইমরান মাহফুজ। তিনি বলেন, লেখক হওয়ার প্রথম শর্ত হলো একজন ভালো পাঠক হওয়া। শুধু পাঠ করলেই যথেষ্ট নয়, পাঠকে জীবনের অংশ হিসেবে যাপন করাও প্রয়োজন।

এ ছাড়া বিশেষ আলোচক হিসেবে আলোচনা করেন ইতিহাসবিদ, গবেষক ও শিক্ষক অধ্যাপক ড. আনন্দ বিকাশ চাকমা এবং লেখক, গবেষক ও শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ শেখ সাদী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফারসি বিভাগের শিক্ষক মীম মিজান ও মেহরান নাজাফি এবং বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তেপান্তর সাহিত্য সভার প্রশিক্ষণ সম্পাদক জান্নাতুল আদন নুসরাত। শুভেচ্ছা বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সহ-সাহিত্য সম্পাদক জিহাদ আহনাফ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাট্যকলা বিভাগের শিক্ষার্থী ফাহমিদা ফাহা এবং সমাপনী বক্তব্য দেন তেপান্তর সাহিত্য সভার সাধারণ সম্পাদক মুহাম্মাদ রিয়াদ উদ্দিন।

‘কলমের আঁচড়ে প্রগতির পাঠ’—এই প্রতিপাদ্যকে ধারণ করে ২০২২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সৃষ্টিশীল তরুণ লেখকের উদ্যোগে গড়ে ওঠে তেপান্তর সাহিত্য সভা। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক বিকাশে নিয়মিত লেখালেখি, পাঠচক্র, আলোচনা সভা, সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে আসছে। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানেও সংগঠনটি সক্রিয় ভূমিকা রাখে এবং এ বিষয়ে একাধিক সেমিনার ও আলোচনা সভার আয়োজন করে। পাহাড় ও প্রকৃতিঘেরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বুদ্ধিবৃত্তিক চর্চার একটি প্রাণবন্ত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে যাচ্ছে তেপান্তর সাহিত্য সভা।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা