খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

যবিপ্রবিতে দ্বিতীয়বারের মতো জাতীয় স্থির চিত্র প্রদর্শনী প্রতিযোগিতা

সাব্বির রহমান রাব্বীল, যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৯:৫৯ অপরাহ্ণ
যবিপ্রবিতে দ্বিতীয়বারের মতো জাতীয় স্থির চিত্র প্রদর্শনী প্রতিযোগিতা

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও ফ্রিল্যান্স ফটোগ্রাফারদের অংশগ্রহণে দ্বিতীয়বারের মতো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে জাতীয় স্থির চিত্র প্রদর্শনী প্রতিযোগিতা। যবিপ্রবির ফটোগ্রাফিক সোসাইটির উদ্যোগে “আরণ্যক ২.০” শিরোনামে দুই দিনব্যাপী এ আয়োজন সম্পন্ন হয়।

মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কড়ইতলা এলাকায় স্থির চিত্র প্রদর্শনীর মাধ্যমে এ আয়োজনের উদ্বোধন করা হয়। পরদিন বুধবার (৭ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরিফ হোসেন গ্যালারিতে ফটোগ্রাফির কম্পোজিশন বিষয়ক বিশেষ কর্মশালা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।

এ প্রতিযোগিতায় সারা দেশ থেকে দুইটি ক্যাটাগরিতে মোট ৬,৪১২টি একক চিত্র এবং ৮২টি ফটোস্টোরি জমা পড়ে। এর মধ্য থেকে অভিজ্ঞ বিচারকমণ্ডলীর মাধ্যমে নির্বাচিত শতাধিক একক চিত্র ও পাঁচটি ফটোস্টোরি প্রদর্শনীর জন্য স্থান পায়। এবং একক চিত্র ক্যাটাগরিতে তিনজনকে মোট ২২ হাজার টাকা এবং ফটোস্টোরি ক্যাটাগরিতে দুইজনকে মোট ১১ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়।

প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন অতিথি ডকুমেন্টারি ফটোগ্রাফার ও চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ রাকিবুল হাসান, আলোকচিত্র সাংবাদিক (ফটোজার্নালিস্ট) শুভ্র কান্তি দাস এবং বন্যপ্রাণী আলোকচিত্রী কুদরতে খোদা। এছাড়া ফটোগ্রাফির কম্পোজিশন বিষয়ক বিশেষ কর্মশালার প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ডকুমেন্টারি ফটোগ্রাফার ও চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ রাকিবুল হাসান।

উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, একটি চিত্রের মাধ্যমেও অনেক সময় বড় ধরনের আলোড়ন সৃষ্টি করা যায়, যা আমরা ইতোমধ্যে দেখেছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উচিত অন্তত একটি ক্লাবের সঙ্গে যুক্ত থাকা। এতে নেতৃত্বের অভিজ্ঞতা বাড়ে এবং ব্যক্তিগত ও পেশাগত জীবনে এগিয়ে থাকা সহজ হয়। আমরা আগামীতে বিশ্ববিদ্যালয় দিবসে ফটোগ্রাফিক কনটেস্ট আয়োজন করব। পাশাপাশি ক্যাটাগরি ভিত্তিক গবেষণামূলক পোস্টার প্রেজেন্টেশনের ব্যবস্থাও রাখবো।

যবিপ্রবির ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি রাকিব হাসান সিহাব বলেন, এমন একটি আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের মূল লক্ষ্য ছিল ফটোগ্রাফিতে আগ্রহী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি প্ল্যাটফর্মে নিয়ে আসা এবং যবিপ্রবির ফটোগ্রাফারদের প্রাপ্য স্বীকৃতি প্রদান করা। জাতীয় পর্যায়ের একটি ফটোগ্রাফি প্রতিযোগিতা কেমন হয়—সে বিষয়ে ধারণা দেওয়াই ছিল আমাদের উদ্দেশ্য, যেখানে আমরা সফল হয়েছি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ রাফিউল হাসানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং দেশজুড়ে আসা আলোকচিত্রপ্রেমীরা।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা