খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

যবিপ্রবিতে প্রভোস্ট অব্যাহতির নোটিশ জারিতে বিলম্ব, দায়িত্ব ও সিদ্ধান্তের বৈধতা নিয়ে উদ্বেগ

সাব্বির রহমান রাব্বীল, যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ১০:১৪ অপরাহ্ণ
যবিপ্রবিতে প্রভোস্ট অব্যাহতির নোটিশ জারিতে বিলম্ব, দায়িত্ব ও সিদ্ধান্তের বৈধতা নিয়ে উদ্বেগ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক প্রভোস্টকে দায়িত্ব থেকে অব্যাহতির সিদ্ধান্ত কার্যকর দেখানো হলেও সংশ্লিষ্ট অফিস আদেশ প্রকাশ করা হয়েছে এক মাসেরও বেশি সময় পর। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক স্বচ্ছতা, বিধি অনুসরণ এবং দায়িত্বের ধারাবাহিকতা নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আব্দুল হালিমকে কবি গোলাম মোস্তফা হলের প্রভোস্ট পদ থেকে গত ১ ডিসেম্বর ২০২৫ তারিখ পূর্বাহ্ণ থেকে অব্যাহতি কার্যকর দেখানো হয়েছে। তবে ওই সিদ্ধান্তের অফিস আদেশ জারি করা হয় ৬ জানুয়ারি ২০২৬, অর্থাৎ এক মাসেরও বেশি সময় পরে।

অফিস আদেশ অনুযায়ী, উপাচার্যের নির্দেশক্রমে অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হলেও তা লিখিতভাবে প্রকাশে দীর্ঘসূত্রতা দেখা যায়। ফলে ডিসেম্বর মাসজুড়ে হল প্রশাসন পরিচালনা, সিদ্ধান্ত গ্রহণ ও স্বাক্ষর ক্ষমতা নিয়ে আইনগত ও প্রশাসনিক জটিলতা তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিশ্ববিদ্যালয়ের এক দায়িত্বশীল সূত্র জানায়, কোনো হলের প্রভোস্টের হাতে আবাসিক শিক্ষার্থী ব্যবস্থাপনা, আর্থিক অনুমোদন, নোটিশ জারি এবং শৃঙ্খলাজনিত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকে। এ অবস্থায় অব্যাহতির কার্যকর তারিখ ও অফিস আদেশ প্রকাশের তারিখে গরমিল থাকলে ওই সময়ের গৃহীত সিদ্ধান্তগুলোর বৈধতা প্রশ্নবিদ্ধ হতে পারে।

এ বিষয়ে কবি গোলাম মোস্তফা হলের আবাসিক শিক্ষার্থী রাসেল সর্দার সৌরভ বলেন, গত মাসে আব্দুল হালিম স্যার আমাদের জানিয়েছিলেন ব্যক্তিগত কারণে তিনি দায়িত্ব ছাড়ছেন। কিন্তু অফিসিয়ালি কোনো নোটিশ আমরা পাইনি। নোটিশ প্রকাশের পর বিষয়টি জানতে পারি। তাহলে এতদিন হলের দায়িত্বে কে ছিলেন? অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটলে দায়ভার কে নিত? পদে পদে বিশ্ববিদ্যালয় প্রশাসন ঝিনাইদহ ক্যাম্পাসকে একপেশে করে রাখছে। এ ধরনের দায়িত্বজ্ঞানহীনতার আমরা নিন্দা জানাই।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সিনিয়র শিক্ষক বলেন, যদি ১ ডিসেম্বর থেকেই অব্যাহতি কার্যকর হয়, তাহলে পুরো ডিসেম্বর মাসে সংশ্লিষ্ট হলের প্রশাসনিক দায়িত্ব কে পালন করেছেন—এ প্রশ্নের স্পষ্ট জবাব প্রশাসনকে দিতে হবে।

এ বিষয়ে ড. মো. আব্দুল হালিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের বলেন, আমাকে অব্যাহতি কেন দেওয়া হবে? আমি নিজেই গত বছরের ১ ডিসেম্বর পদত্যাগপত্র জমা দিয়েছি। কিন্তু সেই পদত্যাগপত্র গ্রহণ বা প্রত্যাখানের বিষয়ে আমাকে কিছু জানানো হয়নি। পরে গতকাল আমাকে অব্যাহতির চিঠি দেওয়া হয়েছে। আমি পুনরায় প্রশাসনকে জানিয়েছি, যেন আমার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে এ মর্মে চিঠি দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে যবিপ্রবি রেজিস্ট্রার বলেন, আমি এখন এ বিষয়ে কিছু বলতে পারবো না। আমি ঢাকায় যাচ্ছি। শনিবার এসে কথা বলো। এক মাস আগে অব্যাহতি কার্যকর দেখানো হলে গত এক মাস ধরে কে হলের দায়িত্ব পালন করেছেন—এ প্রশ্নের জবাবে রেজিস্ট্রার বলেন, এটা ওই দপ্তরের ডিন বা সংশ্লিষ্টরা বলতে পারবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা