খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বনির্ভর টেলিযোগাযোগ ও আইসিটি খাতের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ২:১১ অপরাহ্ণ
স্বনির্ভর টেলিযোগাযোগ ও আইসিটি খাতের দাবিতে মানববন্ধন

স্বনির্ভর টেলিযোগাযোগ ও প্রযুক্তি সেবা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। মানববন্ধনে টেলিযোগাযোগ ও আইসিটি খাতে অতিমাত্রায় বিদেশিনির্ভরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন বক্তারা।

মঙ্গলবার (১৩ জানুয়ারি ) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা এিই উদ্বেগ প্রকাশ করেন।

মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সাবেক পরিচালক খালেদ আবু নাসের। তিনি বলেন, স্বনির্ভর টেলিযোগাযোগ ও প্রযুক্তি সেবা না থাকলে একটি দেশ কতটা ঝুঁকিতে পড়তে পারে, তার বাস্তব উদাহরণ আমরা রাশিয়া–ইউক্রেন যুদ্ধে দেখেছি। বাংলাদেশে প্রতিদিন প্রায় সাত হাজার কোটি টাকার ডিজিটাল লেনদেন সম্পূর্ণভাবে পরনির্ভরশীল টেলিযোগাযোগ ও প্রযুক্তি ব্যবস্থার ওপর নির্ভর করছে।

কোনো বড় ধরনের বিপর্যয় ঘটলে দেশের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে, তা সরকারকে এখনই বিবেচনায় নিতে হবে।
মানববন্ধনে সভাপতির বক্তব্যে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতে অতিমাত্রায় ভারতনির্ভরতা জাতীয় নিরাপত্তা, অর্থনৈতিক স্বার্থ এবং প্রযুক্তিগত স্বনির্ভরতার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই বাস্তবতা তুলে ধরতেই আজকের মানববন্ধন।

বক্তারা অভিযোগ করেন, দেশের মোবাইল অপারেটর, টাওয়ার কোম্পানি, আন্তর্জাতিক ব্যান্ডউইথ, সফটওয়্যার সেবা, নেটওয়ার্ক মেইনটেন্যান্স, ভেন্ডর সাপোর্ট, কল সেন্টার ও বিভিন্ন কোর নেটওয়ার্ক সার্ভিসে দীর্ঘদিন ধরে ভারতীয় প্রতিষ্ঠান ও নাগরিকদের আধিপত্য তৈরি হয়েছে। এর ফলে দেশীয় দক্ষ জনশক্তি বঞ্চিত হচ্ছে, বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশ থেকে বেরিয়ে যাচ্ছে এবং জরুরি সময়ে যোগাযোগ ব্যবস্থা মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে।

তারা আরও বলেন, মোবাইল অপারেটর ও টাওয়ার কোম্পানির গুরুত্বপূর্ণ টেকনিক্যাল ও ম্যানেজমেন্ট পর্যায়ে উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি নাগরিক কর্মরত রয়েছেন। আন্তর্জাতিক ব্যান্ডউইথ ও ডেটা রুটিংয়ে বিদেশিনির্ভরতার কারণে দেশের তথ্য নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হচ্ছে। দেশীয় সফটওয়্যার ও প্রযুক্তিগত বিকল্প থাকা সত্ত্বেও সেগুলোকে উপেক্ষা করা হচ্ছে, যা দেশীয় আইটি উদ্যোক্তা ও প্রকৌশলীদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে বাধা সৃষ্টি করছে।

মানববন্ধনে আরও বক্তব্য দেন মানবাধিকার ও সমাজকর্মী সাধনা মহল, সংগঠনের কেন্দ্রীয় সদস্য মাহফুজ, নকিব খান এবং জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মিজানুর রহমান মিজু।

মানববন্ধন থেকে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সরকারের কাছে ছয় দফা দাবি উত্থাপন করা হয়—
১. টেলিযোগাযোগ ও আইসিটি খাতে অপ্রয়োজনীয় বিদেশিনির্ভরতা কমাতে জাতীয় নীতিমালা প্রণয়ন।
২. মোবাইল অপারেটর ও টাওয়ার কোম্পানিতে দেশীয় প্রকৌশলী ও প্রযুক্তিবিদ নিয়োগ বাধ্যতামূলক করা।
৩. আন্তর্জাতিক ব্যান্ডউইথ ও ডেটা রুটিংয়ে বহুমুখীকরণ ও দেশীয় অবকাঠামো জোরদার।
৪. সফটওয়্যার, নেটওয়ার্ক মেইনটেন্যান্স ও আইটি সেবায় দেশীয় প্রতিষ্ঠানকে অগ্রাধিকার।
৫. জাতীয় নিরাপত্তা ও তথ্য সুরক্ষার স্বার্থে বিদেশি ভেন্ডর ও জনবলের কার্যক্রম কঠোর নজরদারিতে আনা।
৬. দেশীয় প্রযুক্তি শিল্প বিকাশে গবেষণা, প্রশিক্ষণ ও বিনিয়োগ বৃদ্ধি।

মানববন্ধন থেকে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এসব যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন আশা প্রকাশ করে জানায়, দেশীয় মেধা, প্রযুক্তি ও সক্ষমতাকে কাজে লাগিয়ে বাংলাদেশ একটি স্বনির্ভর, নিরাপদ ও শক্তিশালী টেলিযোগাযোগ ও আইসিটি খাত গড়ে তুলতে সক্ষম হবে।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা