খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রাবিতে নিরাপদ কর্মস্থলের দাবিতে অফিসার সমিতির মানববন্ধন

জিয়াউর রহমান, রাবি প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ১:১১ অপরাহ্ণ
রাবিতে নিরাপদ কর্মস্থলের দাবিতে অফিসার সমিতির মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নিরাপদ কর্মস্থলের দাবিতে
মানববন্ধন কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি।

বুধবার (১৪ জানুয়ারি ) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গতকাল ১৩ জানুয়ারি এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি গভীর দুঃখ ও ক্ষোভের সঙ্গে লক্ষ্য করছে যে, অরাজকতার সৃষ্টির মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষার সুষ্ঠু পরিবেশকে একটি মহল অস্থিতীশীলতা তৈরির ষড়যন্ত্র দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছে। প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পরিচালনায় বিঘ্ন সৃষ্টি করছে। নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে অফিস চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে একং অফিস শেষে বাড়ি ফেরার পথে কর্মকর্তাদের উপরে নক্করজনক হামলা সংঘটিত হচ্ছে।

এছাড়াও মব সৃষ্টির মাধ্যমে কর্মকর্তাদের নানাভাবে হয়রানি এবং মানসিকভাবে নির্যাতন ও শারীরিকভাবে আঘাত করার প্রবণতা দিনকে দিন বেড়েই চলেছে। কর্মকর্তাদের কর্মস্থলকে অনিরাপদ ও বাধাগ্রস্ত করার পাশাপাশি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিশ্ববিদ্যালয়ের স্বার্থ ও ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুন্ন করে চলেছে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বৃহত্তর স্বার্থে অস্থিতীশীল পরিবেশ সৃষ্টির কর্মকাণ্ডে জড়িতদের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবী জানানোর পরও বিশ্ববিদ্যালয় প্রশাসন নীরব দর্শকের ভূমিকায় অবর্তীণ হয়েছে

মানববন্ধনে অফিসার সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বলেন আজকে আমাদের এখানে থাকার কথা ছিল না গত ৫ ই আগস্টের পর যারা প্রশাসনের দায়িত্ব নিয়েছে তাদের ভিতর সমন্বয়হীনতা, আমার দেখতে পাচ্ছে একের পর এক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা নানাভাবে হেনস্তার শিকার হচ্ছে, মব সৃষ্টি করে ভয়ভীতি প্রদর্শন করে কর্মকর্তা ও কর্মচারির মধ্যে আতংক সৃষ্টি করে বিশ্ববিদ্যালয়ের শান্ত পরিবেশ নষ্ট করছে মুষ্টিমেয় কিছু সন্ত্রাসীরা, এর জন্য দায়ি কারা এখানে পুর্বে যারা বক্তব্য দিয়েছে তারা প্রাশাসনকে দায়ি করেছে, আপনারা যদি এরকম মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যাবস্থা নিতে না পারেন তাহলে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন পর আপনাদের চেয়ারে থাকতে পারবেন না

তিনি আরো বলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোন কর্মকর্তা কর্মচারী যদি কোন অপরাধ করে থাকে তার জন্য বিশ্ববিদ্যালয় পুলিশ প্রসাশন আছে তারা দেখবে কোন বহিরাগত কেন এখানে এসে মবসৃষ্টি করবে। এত কিছুর পরেও
বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহন করছে না, বিচার করছেন না, যদি আপনার মবসৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যাবস্থা নিতে না পারেন তাহলে নব নির্বাচিত আনোয়ারুল-রিয়াজ বিদ্যুৎ প্যানেল বিশ্ববিদ্যালয়ের সকল পরিবারকে নিয়ে আপনাদের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলবে।

অফিসার সমিতির সাংগঠনিক সম্পাদক সালমান আলী বলেন, আজকে আমরা একটা কথার দাবি উঠিয়ে বলতে চাই, আমরা নিরাপদ ক্যাম্পাস চাই। আমাদের কর্মকর্তা ও কর্মচারীদের যেনো কোনো রকম হয়রানি ও থ্রেট মূলক কোনো কিছু না করা হয়। কোনো প্রকার মব সৃষ্টি করে আমাদের যেনো পুলিশে দেওয়া না হয় সেই দিক থেকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব।

মানববন্ধনে অংশগ্রহণকারী কর্মকর্তারা বলেন, নিরাপদ ও সুশৃঙ্খল কর্মপরিবেশ নিশ্চিত করা কর্মচারীদের মৌলিক অধিকার। কর্মস্থলে নিরাপত্তাহীনতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করে। তাই অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান তারা।

উল্লেখ্য আগামীকাল ১৫ জানুয়ারি তারা কর্মসূচির অংশ হিসাবে প্রশাসন ভবন-১ এর সামনে সকাল ৯টা থেকে ১২ টা পর্যন্ত কর্মবিরতি পালন করবে।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা