খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রাবিতে স্বল্পমূল্যে থাইরয়েড টেস্ট এর সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা, উদ্যোগে ইউরিচ সংগঠন

জিয়াউর রহমান, রাবি প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
রাবিতে স্বল্পমূল্যে থাইরয়েড টেস্ট এর সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা, উদ্যোগে ইউরিচ সংগঠন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের জন্য স্বল্পমূল্যে থাইরয়েড টেস্টের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ভিত্তিক সংগঠন ‘ইয়ুথ ইন রিসার্চ অ্যান্ড অ্যাকশন ফর সোশ্যাল চেঞ্জ’- (ইউরিচ)।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বায়োটেডের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে ১৫০০ টাকা মূল্যের থাইরয়েড টেস্ট মাত্র ৫০ টাকায় সম্পন্ন করার সুযোগ পান শিক্ষার্থীরা।

সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরের পাশে প্রায় ৩০০ শিক্ষার্থীর থাইরয়েড টেস্ট সম্পন্ন করা হয়েছে। থাইরয়েড টেস্ট করাতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিও লক্ষণীয় ছিল।

থাইরয়েড টেস্ট করাতে আসা আইন বিভাগের শিক্ষার্থী সাদিয়া নুসরাত স্নিগ্ধা জানান, ” বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে এমন সুযোগ-সুবিধা না থাকায় ইউরিচের এই উদ্যোগটি বেশ প্রশংসনীয়। মাত্র ৫০টাকায় থাইরয়েড টেস্ট করাতে পারছি জন্য ভালো লাগছে। বিশ্ববিদ্যালয়ের মেডিকেলেও এমন সুযোগ থাকা উচিত।”

ইউরিচের প্রতিষ্ঠাতা, মেহেদী হাসান হৃদয় বলেন, ” ইউরিচ পাবলিক হেলথ-সহ বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে। অনেক শিক্ষার্থী জানেনই না যে তাদের থাইরয়েডের সমস্যা। সে-জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের থাইরয়েড টেস্ট এবং সচেতনতার জন্য এই উদ্যোগটি বাস্তবায়ন করা।”

বায়োটেডের নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ সওগাতুল ইসলাম বলেন, “তরুণ ছাত্রছাত্রীদের মাঝে থাইরয়েড স্বাস্থ্য বিষয়ক সচেতনতা তৈরি করাই আমাদের এই কার্যক্রমের মূল লক্ষ্য। থাইরয়েড হরমোন জনিত সমস্যার কারণে তরুণ প্রজন্ম নানাবিধ সমস্যায় ভুগে থাকে। কিন্তু প্রাথমিকভাবে সেই সমস্যাগুলোকে উপেক্ষা করার কারণে দীর্ঘ মেয়াদে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই ছাত্র অবস্থায় অন্তত একবার হলেও সবার থাইরয়েড হরমোন টেস্ট করা উচিত।”

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীদের সংগঠন ইউরিচ (ইয়ুথ ইন রিসার্চ অ্যান্ড অ্যাকশন ফর সোশ্যাল চেঞ্জ)। সংগঠনটি শিক্ষার্থীদেরকে গবেষণা শেখানো এবং গবেষণালব্ধ সামাজিক সমস্যা-ভিত্তিক প্রকল্প বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা