খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

‘নিয়োগ স্বচ্ছ হয়েছে’ বক্তব্যে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ২:৪২ অপরাহ্ণ
‘নিয়োগ স্বচ্ছ হয়েছে’ বক্তব্যে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

গতকাল বুধবার খবরবেলায় প্রকাশিত ‘চবির ফাইন্যান্স বিভাগে নিয়োগ স্বচ্ছ হয়েছে, দাবি অধ্যাপক নসরুল কদিরের’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এসএম নসরুল কদির।

আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) খবরবেলাকে পাঠানো এক প্রতিবাদলিপিতে তিনি বলেন, ‘‘চবির ফাইন্যান্স বিভাগে নিয়োগ স্বচ্ছ হয়েছে, দাবি অধ্যাপক নসরুল কদিরের শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে, যা সম্পূর্ণরূপে ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা।

প্রতিবেদনটিতে যে তথ্য ও বক্তব্য আমার নাম দিয়ে উপস্থাপন করা হয়েছে তা আমার নয় এবং বাস্তবতার সঙ্গেও এর মিল নেই। মিথ্যা বক্তব্যের উপর তৈরি প্রতিবেদনটির ফলে আমার সম্মান, সামাজিক মর্যাদা ও ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।’’

প্রতিবেদকের বক্তব্য :

‘‘প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এসএম নসরুল কদির প্রতিবাদলিপির দ্বিতীয়াংশে দাবি করেছেন ‘এমন কোনো বক্তব্য আমি গণমাধ্যমে দিইনি’। তাঁর এই দাবিটি সত্য নয়। ইতিমধ্যে একজন সাংবাদিকের সঙ্গে অধ্যাপক নসরুল কদিরের ফোনালাপটি হুবহু প্রকাশিত হয়েছে। যেখানে সাংবাদিকের সঙ্গে ৫ মিনিটের মতো এই নিয়োগ সম্পর্কিত আলাপচারিতার প্রমাণ রয়েছে। সেই কল রেকর্ডের কথোপকথন থেকেই মূলত প্রতিবেদনটি করা।’’

‘‘যেখানে সাংবাদিকের ‘নিয়োগটা ঠিক আছে কি-না’ এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘আমরা তো রেকমেন্ড (সুপারিশ) করেছি পারফরম্যান্স দেখে/ভিত্তিতে ৪ জনকে। এর মধ্যে ২ জন স্থায়ী নিয়োগ হবে, কারণ তাদের পারফর্মেন্স অনেক বেটার।’ এছাড়াও উপ-উপাচার্য উনার কাছে কোনো সুপারিশ করেছি কি-না, সে ব্যাপারে জানতে চাওয়া হলেও তিনি স্পষ্টভাবে জানান এমনকিছু হয়নি। সর্বোপরি নিয়োগ প্রক্রিয়ার তিন স্তর লিখিত পরীক্ষা, প্রেজেন্টেশন এবং মৌখিক পরীক্ষা-সহ কোনো বিষয়ে তিনি দীর্ঘ কথোপকথনের কোথাও অস্বচ্ছতার অভিযোগও তোলেননি।’’

‘‘বরং আলোচনার জন্ম দেওয়া এই নিয়োগ বোর্ডে যে যতটুকু নম্বর প্রাপ্য তাই তিনি দিয়েছেন বলে স্বীকার করেছেন। সর্বোপরি কথোকপথনের সারমর্ম তুলে ধরতে গিয়ে ‘নিয়োগ স্বচ্ছ হয়েছে’ এমন রূপকার্থে প্রতিবেদনটি তৈরি করি।’’

‘‘তবে তিনি বক্তব্যে ‘স্বচ্ছ’ শব্দটি উল্লেখ না করলেও তাঁর বক্তব্য অনুযায়ী এটা বোঝা যায় যে, তাদের সুপারিশের ওপর ভিত্তি করেই এ নিয়োগ দেওয়া হয়েছে। এরপরও সংবাদে স্বচ্ছ শব্দটি যুক্ত করায় বক্তব্যটি হুবহু প্রকাশ পায়নি, আবার বক্তব্য প্রদানকারী নিজেও বিব্রতবোধ করেছেন, তাই আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’’

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা