চাকসু ও বিজয় ২৪ হল সংসদের উদ্যোগে মেন্টাল হেলথ সেমিনার অনুষ্ঠিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) উদ্যোগে ও বিজয় ২৪ হল সংসদের সার্বিক ব্যবস্থাপনায় এবং লাইফ স্প্রিং এর সহযোগিতায় চবির নারী শিক্ষার্থীদের জন্য মেন্টাল হেলথ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) এটি বিজয় ২৪ হলের লাইব্রেরি রুমে আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয় ২৪ হলের প্রভোস্ট ড. জান্নাত আরা পারভীন। আলোচক হিসেবে বক্তব্য রাখেন মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহিনুর রহমান, মনস্তত্ত্ববিদ আফরোজা আফরীন এবং মনস্তত্ত্ববিদ অভিজিৎ নাথ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজয় ২৪ হলের হাউজ টিউটর ড. আকিকুল হক, শারমিন আক্তার, মো. নুরনবী এবং তানজিমা তাহরিন কনক।
বিজয় ২৪ হলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সানজিদা শারমিন তৃষার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাকসুর স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আফনান হাসান ইমরান এবং বিজয় ২৪ হল সংসদের সহ-সভাপতি সানু আক্তার নদীসহ অন্যান্য প্রতিনিধিবৃন্দ।
প্রভোস্ট ড. জান্নাত আরা পারভীন এ ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, “ শিক্ষার্থীরা যদি সুস্থ থাকে, তবেই সমাজ ও রাষ্ট্রে কার্যকর অবদান রাখতে সক্ষম হবে।”
অধ্যাপক ড. শাহিনুর রহমান বলেন,
“৯৫ শতাংশ মানুষই মানসিকভাবে পুরোপুরি ফিট নয়। মানসিক স্বাস্থ্য কোনো বিলাসিতা নয়, বরং মনের জন্য অপরিহার্য।”
স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আফনান হাসান ইমরান বলেন, “আমরা শিক্ষার্থীদের আগ্রহ ও চাহিদাকে গুরুত্ব দিয়ে এ ধরনের আরও আয়োজন করতে চাই।”
হল সংসদের সহ-সভাপতি সানু আক্তার নদী বলেন, ‘‘বিজয় ২৪ হলের পক্ষ থেকে চাকসুকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এ ধরনের সেমিনার আয়োজন করার জন্য। এমন সেমিনার শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে সহায়ক ভূমিকা রাখবে।”








আপনার মতামত লিখুন