খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়াতে ইবির ‘তারুণ্য’র শীতবস্ত্র বিতরণ

মো. বিপ্লব হোসেন, ইবি প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬, ১:১৫ পূর্বাহ্ণ
শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়াতে ইবির ‘তারুণ্য’র শীতবস্ত্র বিতরণ

শীতার্তদের কষ্ট লাঘবে গরিব, অসহায় ও শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক,স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন ‘তারুণ্য’।

শনিবার (১৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির করিডোরে এ শীতবস্ত্র বিতরণ করে সংগঠনটি। এসময় তারা ১৮০ জন শীতার্তদের মাঝে শীতবস্ত্র প্রদান করেন।

অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি মুরসালিন ইসলাম তুরানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. ওবায়দুল ইসলাম। এছাড়া সংগঠনের সদস্য মিম আক্তার ও মিরাজ ইসলামের সঞ্চালনায় সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক ফাবিহা বুশরা, সহ-সভাপতি মিজানুর রহমান, শুভাশিত সদস্য ফাইমুন নোমান, বর্তমান সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ হিমেল, সাহিত্য সম্পাদক ইমরানসহ সংগঠনটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা যায়, এর আগে সংগঠনটির সদস্যরা ক্যাম্পাসের আশেপাশে ও কুষ্টিয়া অঞ্চলেরবিভিন্ন স্থানে ফান্ড সংগ্রহ করেন। পরে বিভিন্ন স্থানের পথশিশু, গরীব ও অসহায়দের মাঝে টোকেন বিতরণ করেন। এতে শীতবস্ত্রে উপকরণ হিসেবে হুডি, কম্বল, চাদর, মোজা প্রদান করা হয়।

সংগঠনটির সভাপতি মুরসালিন ইসলাম তুরান বলেন, আমরা প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরেও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি। আমাদের সদস্যরা বিভিন্ন জায়গা থেকে ফান্ড সংগ্রহ করে এই আয়োজন করেছি। আমরা ভবিষ্যতে আরো বৃহত্তর পরিসরে শীতবস্ত্র দিতে চাই। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাসহ সকলকে সহযোগিতা করার আহ্বান জানাই। আমরা চাই কোনো মানুষ যেন শীতে কষ্ট না পায়। আমি অন্যান্য সংগঠনকেও শীতার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. ওবায়দুল ইসলাম বলেন, তারুণ্য আপনাদের প্রতি কোনো অনুগ্রহ বা দয়া দেখাচ্ছে না বরং এটি আপনাদের জন্য একটি উপহার দিচ্ছে। তারা যে কাজ করছে তার ফিডব্যাক হিসেবে কোনো উপকার প্রত্যাশা করছে না। বরং তারা এই  সমাজের অংশ ও শিক্ষিত মানুষ হিসেবে এই সমাজের প্রতি তাদের যে দায়বদ্ধতা তা পালন করার চেষ্টা করছে। তাদের এ কাজের পরিধি আগামী দিনে আরও বৃদ্ধি পাবে সেই প্রত্যাশা করছি।

উল্লেখ্য, অবারিত সম্ভাবনা নিয়ে জাগ্রত তারুণ্য’ এই স্লোগানকে সামনে রেখে ২০০৯ সালের ২৯ জুলাই প্রতিষ্ঠিত হয় সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্য’। প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে যাচ্ছে সংগঠনটি। যেমন- রক্তদান, বন্যার্তদের জন্য ত্রাণসামগ্রীর ব্যবস্থা করা, সুবিধাবঞ্চিত শিশুদের বিভিন্ন সহযোগিতা করা, শীতবস্ত্র বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ইত্যাদি।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা