খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী এন্টারপ্রেনারস এক্সপো

চবি প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৭:৫৪ অপরাহ্ণ
চবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী এন্টারপ্রেনারস এক্সপো

তরুণ উদ্যোক্তাদের কার্যকর দিকনির্দেশনা, মেন্টরশিপ ও সুযোগের সঙ্গে যুক্ত করার লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আয়োজিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী এন্টারপ্রেনারস এক্সপো-২০২৬।

আগামী ২৫, ২৬ ও ২৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে চবি এন্টারপ্রেনারস অ্যান্ড স্টারটার্প সোসাইটির (সিইউইএসএস) আয়োজনে এটি অনুষ্ঠিত হবে।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টায় চবি সাংবাদিক সমিতির (চবিসাস) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিইউইএসএসের সভাপতি মুশফিকুর রহমান হৃদয়। এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক সাহিব আব্বাস বাহার চৌধুরী, সহ-সভাপতি ফাতিমা আফরোজ ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইশরাখ পারভেজ।

এক্সপোতে ৪৫টি স্টল নিয়ে চবির উদ্যোক্তারা ছাড়াও থাকছেন চট্টগ্রাম শহরের বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং সরকারি কলেজে উদ্যোক্তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।

সংবাদ সম্মেলনে সংগঠনটি জানায়, এটি কোনো প্রচলিত স্টলভিত্তিক মেলা নয়; বরং এটি নতুন প্রজন্মের উদ্যোক্তাদের জন্য একটি পূর্ণাঙ্গ লঞ্চপ্যাড, যেখানে উদ্ভাবনী আইডিয়া রূপ নেবে বাস্তব ব্যবসায় এবং প্রাথমিক উদ্যোগ পাবে টেকসইভাবে বড় হয়ে ওঠার সুবর্ণ সুযোগ।

দেশের অভিজ্ঞ ও দায়িত্বশীল বিনিয়োগকারীদের অংশগ্রহণে সরাসরি নেটওয়ার্কিং ও বিনিয়োগের সুযোগ, মেন্টরশিপ জোন ও শক্তিশালী নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম–আয়োজনটির বিশেষ আকর্ষণীয় দিক।

সংবাদ সম্মেলনে সিইউইএসএসের সভাপতি মুশফিকুর রহমান হৃদয় বলেন,‘‘এন্টারপ্রেনারস এক্সপো ২০২৬-এর লক্ষ্য একটিই, কোনো সম্ভাবনাময় আইডিয়া যেন সঠিক দিকনির্দেশনা, সুযোগ ও মেন্টরশিপের অভাবে হারিয়ে না যায়। সঠিক সমর্থন পেলে বাংলাদেশের তরুণ উদ্যোক্তারাই বিশ্বমঞ্চে নেতৃত্ব দিতে সক্ষম এই বিশ্বাসকে বাস্তবে রূপ দেওয়ার একটি সুদৃঢ় পদক্ষেপই হলো এ উদ্যোগ।”

তিনি আরো বলেন, “আয়োজনটি তরুণ উদ্যোক্তাদের জন্য একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে এবং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি দেশব্যাপী আরো বৃদ্ধি পাবে।”

গত বছরেও বিশ্ববিদ্যালয়ে এন্টারপ্রেনারস এক্সপো ১.০ আয়োজন করেছিল সংগঠনটি।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা