খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

যবিপ্রবিতে চালু হতে যাচ্ছে অনলাইনে সেমিস্টার ফি প্রদান ব্যবস্থা

সাব্বির রহমান রাব্বীল, যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৩:৪৯ অপরাহ্ণ
যবিপ্রবিতে চালু হতে যাচ্ছে অনলাইনে সেমিস্টার ফি প্রদান ব্যবস্থা

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীদের সেমিস্টার ফি পরিশোধ প্রক্রিয়াকে আরও সহজ, আধুনিক ও সময়সাশ্রয়ী করতে চালু হতে যাচ্ছে অনলাইন সেমিস্টার ফি প্রদান ব্যবস্থা। এর মাধ্যমে শিক্ষার্থীরা ব্যাংকে না গিয়ে ঘরে বসেই কোনো ধরনের ভোগান্তি ছাড়াই নির্ধারিত সেমিস্টার ফি পরিশোধ করতে পারবেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের সভায় এ সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে এ ব্যবস্থা বাস্তবায়নের জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বর্তমানে ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য সেন্ট্রাল রেজিস্ট্রেশন, টেস্টিমোনিয়াল, মিডিয়াম অব ইনস্ট্রাকশন, মাইগ্রেশন সার্টিফিকেট, জিইএস এবং নো অবজেকশন সার্টিফিকেট (NOC) অনলাইনের মাধ্যমে প্রদান করা হচ্ছে।

একসময় এসব সেবার জন্য শিক্ষার্থীদের সশরীরে উপস্থিত হয়ে হস্তলিখিত আবেদন জমা দিতে হতো, যা ছিল সময়সাপেক্ষ ও কষ্টসাধ্য। এ ভোগান্তি দূর করতে ২০২৫ সালের জুলাই মাস থেকে অনলাইন সেবা প্যানেল (https://dics.just.edu.bd) চালু করা হয়। এর ফলে শিক্ষার্থীরা ঘরে বসেই প্রয়োজনীয় সনদের জন্য আবেদন করতে পারছেন।

এছাড়া পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের অনলাইন সেবা প্যানেল (https://exam.just.edu.bd) এর মাধ্যমে কোর্স রেজিস্ট্রেশন, সাময়িক সনদ, গ্রেডশিট ও মূল মার্কশিট এর জন্যও অনলাইনে আবেদন করা যাচ্ছে। তবে এখনো এসব সেবার নির্ধারিত ফি পরিশোধের জন্য শিক্ষার্থীদের ব্যাংকে সশরীরে উপস্থিত হতে হয়।

এই সীমাবদ্ধতা দূর করতে বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ অনলাইন পেমেন্ট গেটওয়ে চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেসরকারি পেমেন্ট গেটওয়ে বা মোবাইল ব্যাংকিং ব্যবহারে শিক্ষার্থীদের অতিরিক্ত ১.৫% থেকে ২.৫% পর্যন্ত প্রসেসিং ফি গুনতে হয়, যা আর্থিকভাবে বাড়তি চাপ সৃষ্টি করে। এ কারণে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন “এ-চালান (A-Challan) পেমেন্ট গেটওয়ে” ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে শিক্ষার্থীরা কোনো অতিরিক্ত চার্জ বা কমিশন ছাড়াই অনলাইনে বিশ্ববিদ্যালয়ের ফি পরিশোধ করতে পারেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতে, এ ডিজিটাল উদ্যোগ শিক্ষার্থীদের সময় ও ভোগান্তি কমানোর পাশাপাশি প্রশাসনিক স্বচ্ছতা ও গতিশীলতা নিশ্চিত করবে। শিক্ষা ও গবেষণার পাশাপাশি ডিজিটাল সেবা প্রদানের ক্ষেত্রেও যবিপ্রবি একটি রোল মডেল হতে বদ্ধপরিকর।

দীর্ঘদিন ধরে ব্যাংকে গিয়ে ফি পরিশোধ করতে গিয়ে শিক্ষার্থীদের নানা ভোগান্তির শিকার হতে হতো। অনেক সময় অনেক শিক্ষার্থীর ক্লাস মিস দিয়ে ব্যাংকে দাড়িয়ে থাকতে হয়৷ সেই সকল ভোগান্তি কমানো এবং ডিজিটাল সেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রথমবারের মতো যবিপ্রবিতে চালু হতে যাচ্ছে অনলাইনে সেমিস্টার ফি প্রদানের ব্যবস্থা।

এ উদ্যোগকে স্বাগত জানিয়ে এক শিক্ষার্থী বলেন, এটা শিক্ষার্থীদের জন্য অনেক বড় সুবিধা। ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করতে হবে না। বাসা থেকেই নিরাপদে সেমিস্টার ফি পরিশোধ করা যাবে।

এ বিষয়ে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, আমরা পুরো বিশ্ববিদ্যালয়কে অটোমেশনের আওতায় নিয়ে আসতে চাই। আমাদের অফিসিয়াল কার্যক্রম ইতোমধ্যে ডি-নথির মাধ্যমে পরিচালিত হচ্ছে। সারা বাংলাদেশের অল্প কয়েকটি বিশ্ববিদ্যালয় এই ব্যবস্থার আওতায় রয়েছে, যার মধ্যে যবিপ্রবি অন্যতম। শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে অনলাইনে সেমিস্টার ফি পরিশোধের ব্যবস্থা চালুর জন্য রিজেন্ট বোর্ডে অনুমোদন দেওয়া হয়েছে। একটি কমিটি গঠন করা হয়েছে, যারা যাচাই বাচাই শেষে সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে চূড়ান্ত চুক্তির কাজ সম্পন্ন করবে। এটি বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের কষ্ট অনেকটাই লাঘব হবে।

উল্লেখ্য, ফি প্রদানের বিস্তারিত ধাপ বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে প্রকাশিত ইউজার ম্যানুয়াল থেকে জানা যাবে।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা