খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জবি ছাত্রদলের বিক্ষোভ ও মানববন্ধন

রাকিব মাজহার, জবি প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৪:৪৩ অপরাহ্ণ
জবি ছাত্রদলের বিক্ষোভ ও মানববন্ধন

শাকসু নির্বাচনকে ঘিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিলের কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

বুধবার (২১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় রফিক ভবনের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু করে মিছিলটি শাঁখারী বাজার মোড় প্রদক্ষিণ করে ক্যাম্পাসে প্রবেশ করেন।

এ সময় ছাত্রদল নেতারা শিবির নেতার বক্তব্য প্রত্যাহার এবং ছাত্রসমাজের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রবিউল আউয়াল পারভেজ বলেন, ‘আমরা স্বাধীনতার প্রশ্নে আপোষহীন। এমন মোনাফেকি কথাবার্তা আমরা মেনে নিতে পারি না। দেশনেতা তারেক রহমানকে নিয়ে এমন মিথ্যা মন্তব্য আমাদের কখনোই গ্রহণ করবো না।’

যুগ্ম-আহ্বায়ক মাহমুদ হক বলেন, ‘ যাদের জন্মলগ্ন থেকে গুপ্ত, ৫ আগস্টের পর প্রকাশে এসেছেন। আপনাদের আচরন দেখে খুব অবাক হচ্ছি। আপনারা দেশনায়ককে নিয়ে কুরুচিপূর্ণ কথা বলবেন। আপনারা ভদ্রতাকে দুর্বলতা ভাববেন না। আমরা শান্তিপূর্ণ ক্যাম্পাস চাই।’

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু ধারার রাজনীতি চলছে। যারা ছাত্রলীগের সাথে মিশে তাদের সুবিধা নিয়েছে। তারা আজ দেশনেতার বিরুদ্ধে কথা বলছে। মিথ্যা অপবাদ ও মিথ্যা ব্যাখ্যা দিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। আমরা শান্তিপূর্ণ রাজনীতি করছি। বর্তমান ছাত্রদলের এ উদারতা যদি দূর্বলতা ভাবেন ভুল করবেন। আমরা সহনশীল আচরন করছি। তারেক রহমানের সিলেট যাত্রা নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

তিনি আরোও বলেন, ‘জকসু সহ সকল নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য ছাত্রদল চেষ্টা চালিয়ে গেছেন। আমরা জকসুর অনেক অপচেষ্টা মানিয়ে নিয়েছি। ইসলামকে কটাক্ষ করার মত মিথ্যা অভিযোগ তুলেছিলেন। আমরা সহ্য করেছি।সামনের দিনে ৩১ দফার ভিত্তিতে দেশ গড়ার প্রত্যয়ে আমরা বদ্ধপরিকল্প। আপনারা আমাদের উদারতাকে যদি দুর্বলতা মনে করেন আমরা ঐক্যবদ্ধ হয়ে আপনাদের অস্তিত্ব নির্মুল করবো।’

সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, ‘আমাদের আবেগের জায়গা নিয়ে সমালোচনা করবেন সেটা আপনাদের অধিকার। কিন্তু ফ্যাসিবাদী ধারায় হলে সেখানে আমাদের কথা আছে। আপনারা আওয়ামী লুঙ্গীর নিচে থেকে যে অভিজ্ঞতা অর্জন করেছেন আপনারা এ প্রতিফল ঘটাতে চাইলে এর উত্থান আমরা হতে দিব না। বিশ্বজিৎ যখন রক্তাক্ত হয়েছে, আপনাদের মত ছাপছি আমরা পাইনি। যখন কোটা আন্দোলন চলছে তখন আপনারা ফ্যাসিবাদের স্লোগান দিয়েছে।’

তিনি আরোও বলেন, ‘আপনারা সহনশীলতার রাজনীতি করেন সেটা সমাজে প্রকাশ করতে পারবেন। আপনারা সেই কথা বলেন যেটা পরিবারের কাছে বলতে পারবেন। আপনারা সেই ফ্যাসিবাদের মত আচারণ করবেন না তাহলে ‘দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার’

এর আগে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের মানববন্ধন করেন। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম খলীল ২০ তারিখ শাকসু নির্বাচন না হলে, তথাকথিত দেশনেতার সিলেটের সমাবেশ বন্ধ করে দেওয়া হোক বলে মন্তব্য করেন। এবং তিনি সিলেটের ছাত্রসমাজের প্রতি আহ্বান জানান সিলেটের রেলপথ, সড়কপথ ও জলপথ বন্ধ করে করতে। এর প্রতিবাদে বিবৃতি সহ মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা