খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নানা আয়োজনে বুটেক্সে সরস্বতী পূজা উদযাপন

মো. রিফাত খান, বুটেক্স প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ১০:৫৮ অপরাহ্ণ
নানা আয়োজনে বুটেক্সে সরস্বতী পূজা উদযাপন

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) সনাতনী শিক্ষার্থীদের উদ্যোগে বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভক্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয় এই পূজা। সনাতন ধর্মাবলম্বীদের জন্য এটি অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও শিক্ষাভিত্তিক উৎসব।

অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের গ্রাউন্ড ফ্লোরে অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় মন্ত্রোচ্চারণ, পুষ্পার্ঘ্য ও ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে বিদ্যার দেবীকে মাতৃবরণের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাদা ও হলুদ বসনে পূজার আনুষ্ঠানিকতায় অংশগ্রহণ করে। দেবীর চরণে পুস্তক, খাতা, কলম ও বাদ্যযন্ত্র অর্পণের মাধ্যমে জ্ঞান, প্রজ্ঞা ও সৃজনশীলতার কামনায় প্রার্থনা করেন আগত ভক্তরা। অনুষ্ঠানের ধারাবাহিকতায় বেলা ১২টায় ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে অঞ্জলি প্রদান করা হয়। এরপর আরতি ও প্রসাদ বিতরণের মাধ্যমে পূজার কার্যক্রম সম্পন্ন হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের গণিত ও পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. অনুপ কুমার দত্ত, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক অদ্রি দাশ ও একই বিভাগের প্রভাষক পলাশ দাশ। এছাড়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তদের অংশগ্রহণে পূজা মণ্ডপজুড়ে উৎসবের আনন্দ ও সৌহার্দ্যের পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক অদ্রি দাশ বীণাপানি ও বাগদেবীর আরাধনায় সবাইকে বসন্তপঞ্চমীর শুভেচ্ছা জানিয়ে বলেন, “বুটেক্সে একজন শিক্ষক হিসেবে এটি আমার প্রথম সরস্বতী পূজা। ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ, উদ্যোগ এবং শ্রদ্ধা স্পষ্টভাবে এখানে দৃশ্যমান। ছাত্র-ছাত্রীসহ তাদের অভিভাবক, শিক্ষক এবং আশেপাশের এলাকার মানুষের একত্রিত উপস্থিতি এক অনন্য ভ্রাতৃত্বের প্রকাশ ঘটিয়েছে। প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানাই তাদের সহায়তার জন্য। অনুষ্ঠানে ধর্মীয় ও সাংস্কৃতিক কার্যক্রমের সঙ্গে গীতাপাঠ বা ধর্মীয় গুরুর আলোচনার আয়োজন করলে আরও বেশি সবার মধ্যে ধর্মীয় অনুভূতি জাগ্রত হবে। আমি নিজেও অত্যন্ত সন্তুষ্ট এবং ধন্যবাদ জানাই সনাতনী শিক্ষার্থীদের, যাঁরা এত সুন্দরভাবে এই অনুষ্ঠান আয়োজন করেছেন।”

ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী সপ্তক বড়ুয়া অনুষ্ঠান সম্পর্কে বলেন, ”আমি একজন বৌদ্ধ ধর্মাবলম্বী। ছোটবেলা থেকেই সকল ধর্মের ধর্মীয় অনুষ্ঠানের সাথে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে যুক্ত হওয়ার অভিজ্ঞতা আছে। যখনই আমার মুসলিম, হিন্দু অথবা অন্য সম্প্রদায়ের কোনো বন্ধু আমাকে তাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানায়, আমি সবসময় আমার দিক থেকে সর্বোচ্চভাবে অংশগ্রহণের চেষ্টা করি। সরস্বতী পূজা হিন্দু ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় অনুষ্ঠান। সকল শিক্ষাপ্রতিষ্ঠানে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। বিদ্যার দেবীর কৃপায় সকলের জীবন আলোকিত হোক, এটাই কামনা। বিদ্যা শুধু পড়াশোনার মধ্যেই আবদ্ধ নয় বরং শিষ্টাচার, সৌজন্যবোধ, সচ্চরিত্র ও সততার সমষ্টি।”

ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী উৎস করণ বলেন, ”প্রতিবছরের ন্যায় এ বছরও সনাতনী শিক্ষার্থীদের ঐকান্তিক প্রচেষ্টায় সাড়ম্বরে আয়োজন করা হয় বিদ্যাদেবীর আরাধনা। এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষকবৃন্দ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সার্বিকভাবে অনুষ্ঠানটি বুটেক্স সনাতনী পরিবারের এক অনন্য মিলনমেলায় পরিণত হয়েছে। এই পবিত্র তিথিতে সকলের সম্মিলিত প্রার্থনা—দেবী সরস্বতী যেন আমাদের সমস্ত অজ্ঞানতা ও অন্তর্গত অন্ধকার দূর করে আলোকিত, মানবিক ও জ্ঞাননির্ভর সত্তার উন্মোচন ঘটান।”

উল্লেখ্য, বাংলা মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সনাতন ধর্মাবলম্বীরা গভীর শ্রদ্ধা ও ভক্তিভরে উদযাপন করেন সরস্বতী পূজা। জ্ঞান, বিদ্যা, সংগীত ও শিল্পকলার দেবী হিসেবে মা সরস্বতী শিক্ষার্থীদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। বিশ্বাস অনুযায়ী, তাঁর আশীর্বাদে মানুষ জ্ঞান, প্রজ্ঞা ও নৈতিকতার পথে অগ্রসর হয়। তাই এই দিনটি কেবল একটি ধর্মীয় উৎসব নয়, বরং জ্ঞানের আলোয় জীবন আলোকিত করার এক পবিত্র উপলক্ষ্য।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা