খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কুবিতে হাল্ট প্রাইজের গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত

রাশেদুল ইসলাম, কুবি প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ১১:১০ অপরাহ্ণ
কুবিতে হাল্ট প্রাইজের গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস রাউন্ড২০২৫- ২০২৬ প্রতিযোগিতার ফাইনাল সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে টিম কাগজ ডট কম। প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছে থ্রি ডট এবং দ্বিতীয় রানারআপ হয়েছে টিম ট্রেইলব্লেজার।

শুক্রবার (২৩ জানুয়ারি) ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি সাবরিনা আলমের সঞ্চালনায় এবং বিশ্ববিদ্যালয়ের সামাজিকবিজ্ঞান অনুষদের ডিন ড. মো. সোহরাব উদ্দীন এর উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন এক্সিলারেটিং বাংলাদেশের ন্যাশনাল মেন্টর এবং কোচ তারিফ মোহাম্মদ খান, ইটস হিউম্যানিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আদনান হোসাইন এবং হোসটিং ডট কমের ওয়ার্ড প্রেস কন্ট্রিবিউটর আহমেদ কবির চয়ন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাল্ট প্রাইজ ফাউন্ডেশনের বাংলাদেশ ন্যাশনাল কোঅর্ডিনেটর মো. আমিনুল ইসলাম এবং হাল্ট প্রাইজ ফাউন্ডেশনের বাংলাদেশ ন্যাশনাল কমিউনিটি কোঅর্ডিনেটর মো. আবিদ শাহরিয়া।

গত ২৬ অক্টোবর হাল্ট প্রাইজ এর অন ক্যাম্পাস প্রতিযোগিতার রেজিস্ট্রেশন শুরু হয়। প্রাথমিকভাবে ১২০ টি দল রেজিস্ট্রেশন করে। বিভিন্ন ধাপ শেষ করে ২৪ টি দল সেমি ফাইনালে উত্তীর্ণ হয়। সেখান থেকে ১০ টি দল ফাইনালে অংশগ্রহণ করে। ফাইনালে তিন বিজয়ী দলকে ১৫ হাজার টাকা প্রাইজ মানি হিসেবে দেওয়া হয়।

ফাইনালে যে দশটি দল প্রতিযোগিতা করে তারা হলো টিম আউটলায়ার্স, ফিনোভা, সিওইউ ইম্প্যাক্ট ক্যাটালিস্ট, ট্রেইলব্লেজার, প্রসপারেক্স, চেকমেট, পাওয়ার পিক্সেল, কাগজ ডটকম ২.০, থ্রি ডট, নাইট আউল।

ফাইনালে টাইটেল পার্টনার হিসেবে ছিল স্পিড, সিলভার পার্টনার হিসেবে ছিল আর এম ট্রেডিং ইন্টারন্যাশনাল, স্ন্যাকস পার্টনার হিসেবে ছিল আর এফএল, ফ্যাশন পার্টনার হিসেবে ছিল সৃষ্টিশীলা, অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে ছিল দ্য বিজনের স্ট্যান্ডার্ড, ইউথ এঙ্গেজমেন্ট পার্টনার হিসেবে ছিল টিবিএস গ্র্যাজুয়েট, হসপিটালিটি পার্টনার হিসেবে ছিল এলিট প্যালেস, মিডিয়া পার্টনার হিসেবে ছিল বণিক বার্তা, ফুড পার্টনার হিসেবে ছিল পেশওয়ারি টেলস, জাইতুন, ফুড হ্যাভেন, মার্কেটিং পার্টনার হিসেবে ছিল স্ট্র্যাটেজিক্স, নলেজ পার্টনার হিসেবে ছিল বিওয়াইসিএল, স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে ছিল এক্স বিডি, হাইয়ার এডুকেশন পার্টনার হিসেবে ছিল এবরোড স্টাডি।

বিজয়ী দল এর সদস্য ফাইরোজ বিনতে জাকারিয়া বলেন, ‘ আমাদের এই জার্নিটা শুধু জেতার জন্য না শেখার জন্যও ছিল। এর আগেও আমরা এখানে অংশগ্রহণ করেছি সেকেন্ড রানারআপ হয়েছিলাম। এবার চ্যাম্পিয়ন হলাম, বেশ ভালো লাগছে কারণ আমরা টিম হিসেবে সকল ভুলের উর্দ্ধে গিয়ে জিতেছি। ‘

অনুষ্ঠানে হাল্ট প্রাইজ ফাউন্ডেশনের বাংলাদেশ ন্যাশনাল কমিউনিটি কোঅর্ডিনেটর মো:আবিদ শাহরিয়ার বলেন,”সব গ্রুপের প্রেজেন্টেশন খুব ভালো ছিলো,এখন আপনারা ১০ মিনিট করে সময় পেয়েছেন জাতীয় এবং বিশ্ব পর্যায়ে ৪ মিনিট সময় পাবেন বিট করার জন্য আর ৪ মিনিট সময় থাকবে প্রশ্ন উত্তরের জন্য.হাল্ট প্রাইজ আপনার কাছ থেকে ডিজাইন চায় না,আপনার থেকে একটা বিজনেস মডেল বা আইডিয়া চায় যেটা বিশ্বকে পরিবর্তন করবে আর চ্যাম্পিয়ন টিমের ৭২ ঘন্টার মধ্যে মেইলে একটা এপ্লিকেশন আসবে এপ্লিকেশনটা ডাউনলোড করে আপনার ডিটেইলস সাবমিট করতে হবে অন্যথায় আপনি জাতীয় পর্যায়ে আসতে পারবেন না।

হাল্ট প্রাইজ ফাউন্ডেশন বাংলাদেশ এর ন্যাশনাল কোঅর্ডিনেটর আমিনুল ইসলাম বলেন,’ আপনারা যারা বিচারক হিসেবে এসেছেন এবং দূর দুরান্ত থেকে সমন্বয়কারীরা এসেছেন সবাইকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ। আমরা এখানে বলছি এসডিজি,বিশ্বের অর্থনীতি,বিশ্বের উৎপাদন, বিশ্বের মার্কেটিং এর কথা, সব বিজনেসকে যদি আমরা টেকসই করতে চাই আমাদের ধারণার দরকার আছে,এসব ধারণা আমাদের অনুজ থেকে পাবো, বলছি ভূমি এবং সমুদ্রের কথা যেটাকে ব্লু ইকোনোমি বলে থাকি। আমাদের দেশকে, বিশ্বকে শিশুদের জন্য ১৭ টি যে এসডিজি গোলস আছে সেগুলোর মাধ্যমে একটি ভালো ভবিষ্যৎ গড়ে দিতে পারি.আমি বিশেষ করে হাল্ট প্রাইজ ন্যাশনাল টিমকে বাংলাদেশের অর্থনীতি,বাংলাদেশের সমাজনীতি ভালো ভাবে গড়ে তুলতে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।’

হোসটিং ডট কম এর ওয়ার্ড প্রেস কন্ট্রিবিউটর এবং বিচারক আহমেদ কবির চয়ন বলেন, ‘আমরা ইতোমধ্যেই বহু অনুরোধ, ব্রিফিং ও মূল্যায়ন সম্পন্ন করেছি এবং বিশ্ববিদ্যালয় থেকে উঠে আসা ভিন্নধর্মী ধারণাগুলো দেখেই বোঝা যায় যে আজকের সময় ব্যয় একেবারেই বৃথা যায়নি। কিছু শেষ মুহূর্তের বাধা থাকলেও আয়োজক দলের নিষ্ঠা ও অংশগ্রহণকারীদের আগ্রহের কারণে ‘হাল্ট প্রাইজ’ সফলভাবে বাস্তবায়িত হয়েছে এর জন্য আমি সকলকে অভিনন্দন জানাই। শিক্ষার্থীদের আমি অনুরোধ করব, একে অপরের সঙ্গে কথা বলো, নেটওয়ার্ক করো ও পরস্পর থেকে শেখার চেষ্টা করো; কেউ আর্থিক মডেলে ভাল, কেউ ব্যবসায়িক ধারায় এই বৈচিত্র্যই আমাদের শক্তি। সার্বিকভাবে সফলতার পথ প্রতিযোগিতা নয়, সহযোগিতা; পরাজয় মেনে নেওয়া ও বিনয়ের সঙ্গে কাজ করা আপনাদেরকে জীবনে এগিয়ে নিয়ে যাবে। ভবিষ্যতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আরও বড় রাউন্ডগুলো দেখতে চাই। ‘

ইটস হিউম্যানিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং বিচারক আদনান হোসেন বলেন, ‘আজকের অনুষ্ঠান দেখে আমি গভীরভাবে অনুপ্রাণিত। তরুণদের পিচিং ভবিষ্যতের সুযোগকে সামনে নিয়ে এসেছে বিচারক হিসেবে বলতে পারি প্রতিযোগিতাটি কঠিন ছিল এবং এক বিজয়ী ও দুইজন চূড়ান্তপ্রার্থী বেছে নেওয়া হয়েছে। এটি কেবল সূচনা; হিউম্যানিটি ফাউন্ডেশন ১৬ জেলায় কাজ করছে এবং যদি আপনার প্রকল্প আমাদের উদ্দেশ্যের সঙ্গে মিলে, আমরা পরামর্শ, নেটওয়ার্ক ও আর্থিক সহায়তা দিতে আগ্রহী আমাদের সঙ্গে যোগাযোগ রাখুন।’

এক্সিলারেটিং বাংলাদেশ এর  ন্যাশনাল মেন্টর এবং বিচারক তারিফ মোহাম্মদ খান বলেন, ‘আজকের অভিজ্ঞতা আমাকে ও আমার সহকর্মীদের গভীরভাবে স্পর্শ করেছে বিশ্ববিদ্যালয় ও আয়োজকদের ধন্যবাদ। আমরা ডেকোতে পরিবেশ, জলবায়ু ও এসডিজি ভিত্তিক উদ্ভাবন।’

প্রতিযোগিতার আয়োজন নিয়ে হাল্ট প্রাইজ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ডিরেক্টর আনিকা তাবাসুম সাদিয়া  বলেন, ‘আমাদের এই টপ থ্রি টিম পরবর্তীতে ন্যাশনাল পর্যায়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করবে। এইবারের হাল্ট প্রাইজ কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইডিয়া জেনারেশন প্রতিযোগিতার পাশাপাশি বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রমের দিকেও ফোকাস করেছে। ইতিমধ্যে আমাদের কার্যক্রম দেখিয়েছেন এবং আমাদের সামনে আরও কিছু প্রজেক্ট ভিত্তিক কার্যক্রম হবে।’

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা