খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনা বিশ্ববিদ্যালয়ের আধ্যাত্মিক নিস্তব্ধতার প্রতীক কেন্দ্রীয় জামে মসজিদ

মো. তাওসিফ ইসলাম
প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬, ২:০০ অপরাহ্ণ
খুলনা বিশ্ববিদ্যালয়ের আধ্যাত্মিক নিস্তব্ধতার প্রতীক কেন্দ্রীয় জামে মসজিদ

শ্রেণিকক্ষের ব্যস্ততা, ক্যাম্পাসের কোলাহল আর দৈনন্দিন দৌড়ঝাঁপের বাইরে এক আলাদা জগৎ—যেখানে প্রবেশ করলেই মন ধীরে ধীরে স্থির হয়ে আসে। খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ ঠিক এমনই এক প্রশান্তির আশ্রয়স্থল।

বৃহৎ গম্বুজ, সুপরিকল্পিত খোলা পরিসর আর আলো-বাতাসের নিখুঁত সমন্বয়ে গড়ে ওঠা এই মসজিদটি শুধু উপাসনার স্থান নয়; এটি এক অনন্য ইসলামী স্থাপত্যের নিদর্শন। হাদি চত্বর পেরিয়ে কটকা অভিমুখে গেলে ডান পাশে চোখে পড়ে নান্দনিক এই স্থাপনাটি, যা প্রতিদিনই শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের আকর্ষণ করে।

বিশাল পরিসরে নির্মিত মসজিদটিতে একসঙ্গে প্রায় তিন হাজার মুসল্লির নামাজ আদায়ের সুযোগ রয়েছে। খোলা জানালা ও সুচিন্তিত নকশার কারণে ভেতরে সারাক্ষণ থাকে প্রাকৃতিক আলো ও নির্মল বাতাসের প্রবাহ, যা নামাজে এক আলাদা প্রশান্তি এনে দেয়।

মসজিদের সিনিয়র ইমাম ও খতিব মুফতি আবদুল কুদ্দুস জানান,
“এই মসজিদকে শুধু অবকাঠামোগতভাবে নয়, কার্যকর একটি দ্বীনি কেন্দ্র হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। উপাচার্য মহোদয় নিয়মিত দিকনির্দেশনা দিচ্ছেন, যাতে এখান থেকে শিক্ষার্থীরা ইসলামের সঠিক শিক্ষা ও নৈতিক দীক্ষা লাভ করতে পারে।”

তিনি আরও বলেন, প্রায় ৩০টি কাতারে একসঙ্গে তিন হাজারের বেশি মুসল্লি এখানে নামাজ আদায় করতে পারেন।
দীর্ঘ সময়ের পরিকল্পনা ও প্রতীক্ষার পর আজকের এই রূপ পেয়েছে খুবি কেন্দ্রীয় জামে মসজিদ। ২০০৩ সালে তৎকালীন উপাচার্য প্রফেসর ড. এম আবদুল কাদির ভূঁইয়ার উদ্যোগে এর নির্মাণ কার্যক্রম শুরু হয়। স্থাপত্য বিভাগের শিক্ষক মুহাম্মদ আলী নকীর প্রণীত প্রাথমিক নকশায় ভিত্তিপ্রস্তরের কাজ শুরু হলেও নানা জটিলতায় দীর্ঘদিন কাজ বন্ধ থাকে। পরবর্তীতে সদ্য সাবেক উপাচার্যের উদ্যোগে নির্মাণকাজ পুনরায় শুরু হয় এবং নকশায় কিছু আধুনিক পরিবর্তন আনা হয়।

প্রায় এক একর জায়গাজুড়ে নির্মিত এই মসজিদটি ২০২১ সালের ২৮ আগস্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। বর্তমানে এটি শুধু ধর্মীয় আচার পালনের স্থান নয়; বরং শিক্ষার্থীদের আত্মিক উন্নয়ন, নৈতিক চর্চা ও মানসিক প্রশান্তির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে।

মসজিদের আশপাশে অবস্থিত খানজাহান আলী হল, খানবাহাদুর আহছানউল্লা হল ও বীরশ্রেষ্ঠ রুহুল আমিন হল—যা আবাসিক শিক্ষার্থীদের জন্য সহজেই মসজিদে আসার সুযোগ তৈরি করেছে। পাশাপাশি উত্তর-পশ্চিম দিকে রয়েছে একাডেমিক ভবনসমূহ ও কাজী নজরুল ইসলাম কেন্দ্রীয় লাইব্রেরি।

ব্যস্ত বিশ্ববিদ্যালয় জীবনের মাঝেও খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ আজ শান্তি, সৌন্দর্য ও আত্মশুদ্ধির এক নীরব আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়ে আছে।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা