খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘হাফেজ-ই-কুরআন সংবর্ধনা ২০২৬’ অনুষ্ঠিত

রাশেদুল ইসলাম, কুবি প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৩:৫৫ অপরাহ্ণ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘হাফেজ-ই-কুরআন সংবর্ধনা ২০২৬’ অনুষ্ঠিত

‎কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাসে পবিত্র কুরআন ও সাংস্কৃতিক চর্চাকে বেগবান করার লক্ষ্যে কুরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের উদ্যোগে ‘কিউসিএসসি ফেস্ট-১.০: হাফেজ-ই-কুরআন সংবর্ধনা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
‎
‎শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের হলরুমে রসায়ন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খালিদ হাসান মায়াজের সঞ্চালনায় এ অনুষ্ঠান হয়।
‎
‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান এবং প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম। কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য রেখেছেন ঢাকার গোপীবাগ রেলওয়ে ব্যারাক জামে মসজিদের খতিব আবুল হাসেম মোল্লা।
‎
‎অনুষ্ঠানের শুরুতে হাফেজ শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, মাফলার পরিধান ও ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি ক্লাবের নতুন সদস্য এবং অনুষ্ঠান আয়োজক কমিটির সদস্যদের ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
‎
‎কুবির আইন বিভাগের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাবিব উল্লাহ বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কুরআন এন্ড কালচারাল ক্লাবকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ বিশ্ববিদ্যালয়ের মতো পরিবেশে এসে এমন সংবর্ধনা আসলে একরকম স্বপ্নের মতো। এমন পরিবেশে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীদের অনেক সময় হীনমন্যতায় ভোগতে হয়। এ ধরনের প্রোগ্রাম আমাদের চলার পথে অনেক সহায়ক হবে বলে মনে করি।”
‎
‎প্রক্টর অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিম বলেন, “আপনারা যে পরিবেশ থেকে হাফেজ হয়ে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন, বর্তমান পরিবেশে সেই হাফেজি গুণাবলি ধরে রাখতে পারবেন কি না সেটিই বড় চ্যালেঞ্জ। আপনি রোজা রাখছেন, নামাজ পড়ছেন, কিন্তু আল্লাহ আপনার এসব ইবাদত কবুল করেছেন কি না, তা নিশ্চিত নয়। তবে আপনি যে পাপ করেছেন, তা নিশ্চিত।
‎​যারা হাফেজ হয়েছেন, তাদের জন্য এই পরিবেশে কুরআনকে হৃদয়ে ধরে রাখা অত্যন্ত জরুরি। মানুষ কে কী বলল, তা শোনা বা মানা আমল নয়, বরং আমার সৃষ্টিকর্তা আমার ওপর সন্তুষ্ট কি না, তা জানাই আসল কাজ। কারণ মৃত্যুর সাথে সাথেই মানুষের কিয়ামত শুরু হয়ে যায়। সেদিন পাশে দাঁড়ানোর মতো কেউ থাকবে না।”
‎
‎কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, ​”হাফেজ ছাত্রদের সম্পর্কে আমি ব্যক্তিগতভাবে যা উপলব্ধি করেছি, তার আলোকে বলতে পারি যে, মহান আল্লাহ তায়ালার পক্ষ থেকে প্রাপ্ত নেয়ামতগুলোর মধ্যে সবচেয়ে বড় নেয়ামত হলো কুরআনকে বুকে ধারণ করা বা মুখস্থ করা।
‎​আজ আমি অত্যন্ত সৌভাগ্যবান যে, এমন কিছু ছাত্রের সামনে কথা বলছি যারা কেবল কুরআনকে হৃদয়াঙ্গম করেই ক্ষান্ত হননি, বরং বাংলাদেশের প্রেক্ষাপটে একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার যোগ্যতা অর্জন করেছেন। নিঃসন্দেহে এটি একটি বড় প্রাপ্তি। বর্তমানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২২ জন হাফেজে কুরআন পড়াশোনা করছেন।”
‎
‎তিনি আরও বলেন, “​বিশ্ববিদ্যালয় জীবনে একজন হাফেজের যে চারিত্রিক বৈশিষ্ট্য, তা সাধারণ ছাত্র-ছাত্রীরা উপলব্ধি করছেন, সেই প্রত্যাশা আমরা করি। অনেক হাফেজ আছেন, যারা নিয়মিত চর্চা না করার কারণে কুরআনকে পরিপূর্ণভাবে ধরে রাখতে ব্যর্থ হন। তাই নিয়মিত কুরআন চর্চার জন্য আমাদের একটি সুনির্দিষ্ট পূর্বপরিকল্পনা প্রয়োজন।”
‎
‎কুরআন এন্ড কালচারাল স্টাডিজ ক্লাবের সভাপতি রিফাতুল ইসলাম বলেন, “ব্যস্ততার সময় মধ্য থেকেও আমাদের স্যারেরা এবং আমাদের প্রধান আলোচক সময় দিয়েছেন, সেজন্য আমরা কুরআন এন্ড কালচারাল স্টাডিজ ক্লাবের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। আমরা আশা করি, আমার যেন মহান আল্লাহ তায়লার কুরআনের বাণী বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দিতে পারি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে আমারা প্রত্যাশা জানাই যেন আমাদের ক্লাবটিকে অতিদ্রুত নিবন্ধন দেওয়া হয়।”
‎
‎

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা