খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নিলস’র নতুন কমিটি ঘোষণা

রাশেদুল ইসলাম, কুবি প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ণ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নিলস’র নতুন কমিটি ঘোষণা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আন্তর্জাতিক আইন শিক্ষার্থীদের সংগঠন ‘দ্য নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ল’ স্টুডেন্টস’ (নিলস)– এর ২০২৬-২৭ মেয়াদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মেহরাজ হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সামিউল আলম।

সোমবার (১৯ জানুয়ারি) নিলস বাংলাদেশের সভাপতি ফাজলে রাব্বি তাওহিদ এবং সাধারণ সম্পাদক ইত্মিনান মনির বাসিলিসের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই কমিটির তালিকা প্রকাশ করা হয়।

নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সামিহা আক্তার (আউটরিচ), মো. শিশির ইসলাম শাওন (অ্যাডভোকেসি), মো. মাহিদুল ইসলাম (একাডেমিক),
কামরুন নাহার কণা (ট্রেইনশিপ ও ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ)
দিলোয়ার হোসেন (ইভেন্টস),কানিজ ফাতেমা রিমি (মিডিয়া ও প্রেস), শাকিলাহ আফনান(পার্টনারশিপ), মোহাম্মদ আরিফ (কম্পিটিশন) এবং মাহফুজুর রহমান (রিসার্চ অ্যান্ড পাবলিকেশন)।

এছাড়া সহযোগী সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সিফাত আরা নাসিদ (রিসার্চ ও পাবলিকেশন), ইসরাত জাহান ইতি (মিডিয়া ও প্রেস), ফাইজুর রহমান লেখন (ইভেন্টস) ও মো. রেফাত আলী (একাডেমিক) এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সানজিদা সেলিম।

সাধারণ সম্পাদক‌ মো. সামিউল আলম বলেন, ‘আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সংযোগ ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্বের ২৬টিরও বেশি দেশে নিলস (দ্য নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ল’ স্টুডেন্টস) তাদের কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশও এই বৈশ্বিক নেটওয়ার্কের একটি সক্রিয় অংশ।’

তিনি আরও বলেন, ‘নিলস কুমিল্লা বিশ্ববিদ্যালয় চ্যাপ্টার”- এর ২০২৬-২০২৭ মেয়াদের কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতে পেরে আমি সত্যিই গর্বিত ও সম্মানিত বোধ করছি। নিলস একটি স্বাধীন, অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন, যার মূল উদ্দেশ্য আইন বিষয়ের শিক্ষার্থীদের মধ্যে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সেতুবন্ধন তৈরি করা, দক্ষতা উন্নয়ন করা এবং আইনি জ্ঞানচর্চার জন্য একটি কার্যকর প্ল্যাটফর্‌ম গড়ে তোলা।’

সভাপতি মো. মেহরাজ হোসেন জানান, ‘নিলস একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্‌ম, যা আইন শিক্ষার্থীদের গবেষণা, লিগ্যাল রাইটিং এবং বৈশ্বিক আইনি চর্চার সঙ্গে সংযুক্ত করে। নিলস কুমিল্লা বিশ্ববিদ্যালয় চাপ্টারের সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য গর্বের পাশাপাশি একটি বড় দায়িত্বও। আমার লক্ষ্য হলো শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের গবেষণায় উৎসাহিত করা, লিগ্যাল রাইটিংয়ে দক্ষতা বৃদ্ধি করা এবং একাডেমিক উৎকর্ষ ও নেতৃত্ব বিকাশের মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় চাপ্টারকে একটি সক্রিয়, উদ্ভাবনী ও কার্যকর প্ল্যাটফর্‌ম হিসেবে গড়ে তোলা।’

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা