খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জাবিতে শিক্ষক নিয়োগ নীতিমালায় স্বচ্ছতা আনার দাবিতে ছাত্রশক্তি জাবি শাখার সংবাদ সম্মেলন

গোলাম মাহমুদ রাব্বি, জাবি প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৯:০৬ অপরাহ্ণ
জাবিতে শিক্ষক নিয়োগ নীতিমালায় স্বচ্ছতা আনার দাবিতে ছাত্রশক্তি জাবি শাখার সংবাদ সম্মেলন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ নীতিমালায় স্বচ্ছতা ও পূর্ণাঙ্গ অটোমেশনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জাতীয় ছাত্রশক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।

সোমবার (২৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্ত্বরে এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন জাতীয় ছাত্র শক্তির নেতারা।

সংবাদ সম্মেলনে জাতীয় ছাত্র শক্তির সভাপতি জিয়াউদ্দিন আয়ান লিখিত বক্তব্য পাঠ করেন। এসময় তিনি বলেন, ২০১৬ সালের কার্যকর নতুন শিক্ষক নিয়োগ নীতিমালাকে উপেক্ষা করে সম্প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসন পুনরায় পুরনো নীতিমালায় ফিরে যাওয়ার যে উদ্যোগ নিয়েছে, তা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক স্বচ্ছতা ও নৈতিকতার পরিপন্থী। নতুন নীতিমালায় ডেমো ক্লাস ও কাঠামোগত ভাইভার বাধ্যবাধকতা থাকলেও পুরনো পদ্ধতিতে ফিরে যাওয়াকে ‘সংস্কার প্রক্রিয়াকে কার্যতই অস্বীকার করা’ বলে অভিহিত করা হয়েছে।

এসময় তিনি আরো বলেন,গত ২০ জানুয়ারি ছাত্র আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন ২০২৩ সালের ৬ জানুয়ারির মধ্যে পূর্ণাঙ্গ অটোমেশন চালুর প্রতিশ্রুতি দিলেও তা কেবল লাইব্রেরিতে সীমাবদ্ধ রয়েছে। রেজিস্ট্রার ভবন, পরীক্ষা নিয়ন্ত্রক কেন্দ্র বা পরিবহন দপ্তরে কোনো কার্যকর ডিজিটাল অগ্রগতি হয়নি।

এসময় তারা প্রশাসনের কাছে ৪টি সুনির্দিষ্ট দাবি পেশ করেন শিক্ষক নিয়োগে শুধুমাত্র কার্যকর নতুন নীতিমালা অনুসরণ করতে হবে; পুরনো ও বিতর্কিত নীতিমালার আওতায় গৃহীত সব সিদ্ধান্ত বা প্রক্রিয়া পুনর্বিবেচনা করতে হবে;শিক্ষক নিয়োগসহ সব গুরুত্বপূর্ণ প্রশাসনিক কার্যক্রমে অবিলম্বে পূর্ণাঙ্গ ডিজিটাল অটোমেশন বাস্তবায়ন করতে হবে;নিয়োগ, মূল্যায়ন ও প্রশাসনিক সিদ্ধান্তে ডিজিটাল রেকর্ড ও ট্র্যাকিং সিস্টেম নিশ্চিত করতে হবে।

এসময় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক নাদিয়া রহমান অন্বেষা বলেন, ‘ আমরা ইতোপূর্বে দেখেছে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক বিদ্যুৎ চলে গেলে আর পড়াতে পারেন না। আমরা এই ঘটনার আর পুনরাবৃত্তি চাই না।’

এসময় নতুন নীতিমালায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ‘জিপিএ’র উপর শর্ত আরোপকে অযৌক্তিক উল্লেখ করে ছাত্র শক্তির সভাপতি জিয়াউদ্দিন আয়ান বলেন, “ বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী নির্দিষ্ট শর্তপূরণ করে ভর্তি হন। সেখানে নতুন করে শর্ত আরোপ করা যৌক্তিক নয়। বিষয়টি পুনরায় বিবেচনার দাবি জানাচ্ছি।’

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা